জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবুরের মহত্ত্বপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘বাবুরের মহত্ত্ব’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আব্রাহাম লিংকন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৮৬১ সালে। তিনি ছিলেন আমেরিকার ষোড়শতম প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হবার পর তিনি বর্ণ প্রথার বিরুদ্ধাচারণ করেন। সাদা-কালোর বর্ণ বৈষম্য দূর করার জন্য তিনি একটি আইন পাশ করেন। কিন্তু তার এই কালোপ্রীতি তার নিজ দেশের অনেকেই পছন্দ করে নাই। তার এই উদারনীতির ফলে কালোদের অবাধ বিচরণ শুরু হয়। ফলে ষড়যন্ত্রকারিরা গোপনে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। কিন্তু আব্রাহাম লিংকন ছিলেন বরাবরই তার নীতির পক্ষে অটল এবং মানব প্রেমিক। প্রশ্ন: ক. সংগ্রাম সিংহ কে ছিলেন?প্রশ্ন: খ. চৌহান কে? তিনি রাজপথে ঘুরছিলেন কেন?প্রশ্ন: গ. ‘রাজ্য জয়ের চেয়ে মানুষের হূদয় জয় করতে পারাটাই প্রকৃত বিজয়’—কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।উত্তর: ক. সংগ্রাম সিংহ ছিলেন রাজপুতনার অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি। তিনি খানুয়ার প্রান্তরে বাবরের কাছে পরাজিত হন।উত্তর: খ. বিখ্যাত কবি কালিদাস রায় রচিত পর্ণপুট কাব্যগ্রন্থের অন্তর্গত বাবুরের মহত্ত্ব কবিতাটিতে উপস্থাপিত হয়েছে সম্রাট বাবরের অসাধারণ রাজ্যশাসন, মহানুভবতা ও উদার দৃষ্টিভঙ্গির বিরল দৃষ্টান্ত। সম্রাট বাবর যখন যুদ্ধে অসাধারণ নৈপুণ্য ও কলাকৌশল প্রয়োগ করে সমগ্র ভারতবর্ষের উত্তরাধিকারী হন, তখন রাজপুতেরা কিছুতেই বাবরের এই আধিপত্যকে মেনে নিতে পারছিলেন না। রাজপুত জাতির একটি প্রাচীন শাখার নাম চৌহান। বাবরের রাজ্য জয়ের পর এক রাজপুত যুবক প্রতিহিংসাপরায়ণ হয়ে বাবরকে হত্যার জন্য মরিয়া হয়ে উঠলেন। এই রাজপুত যুবকটিই হলেন রণবীর চৌহান। বাবরকে তিনি প্রতিপক্ষ মনে করেছিলেন। নিজ রাজ্যের অপমানের প্রতিশোধ নিতেই পরাক্রমশালী বাবরকে হত্যার জন্য যুবকটি রাজপথে ঘুরছিলেন। স্বদেশপ্রেম ও স্বজাতির প্রতি অগাধ কর্তব্যবোধই তাঁকে এ ধরনের নিষ্ঠুর কাজে প্ররোচিত করেছিল।উত্তর: গ. ক্ষমতার দাপট আর অস্ত্রের ঝনঝনানি দিয়ে যুদ্ধ জয় করা যায় সত্য, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের হূদয় জয় করা যায় না। অথচ প্রজাসাধারণের হূদয় জয় করতে পারাটাই হলো প্রকৃত রাজ্য জয়। ‘জনগণই সকল ক্ষমতার উৎস’—গণতন্ত্রের এই সুমহান নীতির আলোকে প্রথমেই উচিত রাজ্য জয়ের আগে জনগণের হূদয়ের কাছাকাছি যাওয়া। আর তা করা যায় একমাত্র নিজের উদারতা, মহানুভবতা, আদর্শ আর সুশাসনের অঙ্গীকারের মাধ্যমে। ক্ষমতাবলে যা পাওয়া যায়, তা কখনো স্থায়ী হয় না। অথচ মানুষের ভালোবাসা দ্বারা লাভ করা যায় অপরিমেয় তৃপ্তি ও প্রশান্তি। জনগণের তুষ্টিই নিজের তুষ্টি। জনগণের সুবিধা-অসুবিধা দেখাটাই হলো একজন সুশাসকের কর্তব্য। রাজ্যের মধ্যে অনাচার, বিশৃঙ্খলা, দুর্নীতি, অন্যায়-অবিচারকে সমূলে উৎপাটন করে সাধারণ মানুষের মনে স্বস্তি আনতে পারলে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাসের ব্যাপারটি নিশ্চিত হয়। পরবর্তী সময় সাধারণ মানুষই রাজ্যের যেকোনো বিরূপ পরিস্থিতিতে, রাজাকে সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা দিয়ে তাঁর ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে। একজন শাসকের দুঃশাসন যেমন তাঁর ইতিহাসকে কলঙ্কিত করে, তেমনি একজন সুশাসকের ন্যায়নীতি ও আদর্শ যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় অনুকরণীয় হয়ে থাকে। সম্রাট বাবরের শাসনামলে প্রজারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করত। কারণ, তিনি নিজে ছদ্মবেশ ধারণ করে রাজ্যের মধ্যে প্রজাদের সুখ-দুঃখের খোঁজখবর নিতেন। আর এভাবেই তিনি সাধারণ মানুষের হূদয়ে স্থান করে নিয়েছিলেন। তাই দাম্ভিকতা বা ক্ষমতার আস্ফাালন নয়, প্রজাসাধারণের মন জয় করতে পারাটাই হলো প্রকৃত রাজ্য জয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল