জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবুরের মহত্ত্বপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘বাবুরের মহত্ত্ব’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তমাল সাহেব ক্লাশে বাংলা পড়ান। তিনি শিক্ষার্থীদের বললেন, ক্ষমা একটি মহৎ গুণ। মানুষ হিসেবে একজনের পক্ষে ভুল করাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি সেই অপরাধীর অপরাধ ক্ষমা করে এবং তার প্রতি ভালবাসা প্রদর্শন করে তবে সেই অপরাধীও নিজ ভুল বুঝতে পারে। অনেকক্ষেত্রে তারা পরস্পর পরম বন্ধু হয়ে ওঠে। তাই আমাদের সকলকে মহৎ ব্যক্তিদের জীবন অনুসরণ করা উচিৎ। প্রশ্ন: ক. খানুুয়ার প্রান্তর কোথায় অবস্থিত? প্রশ্ন: খ. বাবুরের প্রতিদ্বন্দ্বী কারা ছিল? তাদের কী পরিণতি হয়েছিল? প্রশ্ন: গ. সম্রাট বাবুরের রাজ্য পরিচালনার অভিনব কৌশলটি সাধারণ মানুষের জন্য কতটুকু হিতকর বলে তুমি মনে করো—ওপরের উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। উত্তর: ক. খানুয়ার প্রান্তর ভারতের দিল্লির নিকটবর্তী আগ্রার পশ্চিমে অবস্থিত। উত্তর: খ. সম্রাট বাবুর দিল্লির সিংহাসনে আরোহণ করার আগে পর্যায়ক্রমে পাঠান বাদশাহ ইব্রাহীম লোদী, রাজপুত রাজা সংগ্রাম সিংহ ও দৌলত খানকে পরাজিত করে সমগ্র উত্তর ভারত নিজের অধিকারে নিয়ে আসেন। তাঁরা সবাই ছিলেন বাবুরের প্রতিদ্বন্দ্বী। রাজপুত যুবক রণবীর চৌহানও স্বদেশের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বাবুরকে হত্যার পরিকল্পনা করেন। তিনিও ছিলেন বাবুরের প্রতিপক্ষ। বাবুরকে যাঁরা প্রতিদ্বন্দ্বী ভেবেছিলেন, তাঁরা কেউই শেষ পর্যন্ত বাবুরের বীরত্বের সম্মুখে টিকে থাকতে পারেননি। পানিপথের প্রান্তরে সংঘটিত যুদ্ধে সম্রাট বাবুর বাদশাহ লোদীকে পরাজিত ও হত্যা করেন। এরপর মোগলের আধিপত্য মেনে না নেওয়ার জন্য সংগ্রাম সিংহ যখন প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন, তখন খানুয়ার যুদ্ধে বাবুর সংগ্রাম সিংহকেও পরাজিত করলেন। দৌলত খানও বাবুরের হাতে প্রাণ হারান। অতঃপর চিতোরের যোদ্ধা বাবুরকে হত্যার জন্য রাজপথে বের হলে একটা আকস্মিক ঘটনায় বাবুরের মহানুভবতার পরিচয় পেয়ে নিজেকে বাবুরের পদতলে সমর্পণ করেন। এভাবে বাবুরের সব প্রতিদ্বন্দ্বীই করুণ পরিণতির শিকার হয়েছিলেন। উত্তর: গ. মহৎ ব্যক্তিরা সবাইকে ভালোবাসেন এমনকি অপরাধীর অপরাধ সত্ত্বেও। ভালোবাসার মধ্য দিয়েই তারা সকলের মন জয়করেন। উদ্দীপকের আলোক বলা যায় সম্রাট বাবুর একজন মহান শাসক। ‘জনগণই সকল ক্ষমতার উৎস।’ তাই প্রজাদের মন জয় করতে পারাটাই রাজ্য পরিচালনার অন্যতম হাতিয়ার। সম্রাট বাবুরের এ মনোভাবটুকু সম্পূর্ণ সঠিক এবং ইতিবাচক বলে ধরে নেওয়া যায়। রাজ্য জয়ের পর তিনি প্রজাদের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখার জন্য ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। তাঁর কাছে ধনী-দরিদ্রের কোনো ভেদাভেদ ছিল না। তিনি বুঝতে পেরেছিলেন, প্রজাদের মন জয় করার মধ্যেই প্রকৃত রাজ্য পরিচালনার সার্থকতা নিহিত। তাঁর কাছে দিল্লির সিংহাসনের চেয়েও বড় ছিল রাজ্যের জনগণ। রাজপ্রাসাদের সুসজ্জিত জৌলুস থেকে বেরিয়ে এসে, শরীর থেকে রাজপোশাক নামিয়ে তিনি অতি সাধারণ বেশে প্রজাদের মধ্যে আসতেন। তিনি সংকল্প করেন তাঁর রাজ্যে কোনো দুঃখী, অনাহারি থাকবে না। তাঁর নীতিবোধ, সুশাসন, প্রজাবাৎসল্য—সবকিছুতেই ছিল মহান নেতার আদর্শ। গোটা ভারতবর্ষকে তিনি সেবার মাধ্যমে করতলগত করতে চাইলেন। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু সম্রাট বাবুরের ক্ষমতা তাঁর মানসচক্ষুকে আরও খুলে দিয়েছিল। জোর করে কখনো অন্যের হূদয় স্পর্শ করা যায় না—এটা ছিল বাবুরের সুদৃঢ় বিশ্বাস। ক্ষমতা হারানোর ভয় নয়, বরং ক্ষমতাকে দায়িত্ব মনে করে সম্রাট বাবুর প্রজাদের অভাব-অভিযোগের প্রতিকার সাধনে ব্রতী হলেন। তাঁর রাজ্য পরিচালনার এই অভিনব কৌশল সত্যিই প্রশংসার দাবিদার। তাই সম্রাট বাবুরের সুশাসনের এই নীতি-আদর্শ যেকোনো শাসকের জন্যই উল্লেখযোগ্য উদাহরণ হতে পারে এবং তাঁর শাসনকাল আবৃত সমৃদ্ধতর হয়ে উঠবে বলে আমি মনে করি। তাই সাধারণ জনগণকে সুখী করতে বাবুরের রাজ্য পরিচালনার এই কৌশলগুলো অবশ্যই গ্রহণযোগ্য এবং হিতকর বলে একবাক্যে স্বীকার করা যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল