জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের কথা প্রিয় শিক্ষার্থীরা, আজ ‘রবীন্দ্রনাথের কথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকগুলো পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙ্গালি জাতির এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তিনি তার লেখনী দিয়ে যেমন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তেমনি সমাজ সংস্কারমূলক কাজ করে সমাজ থেকে নানা ধরনের কুসংস্কার দুর করেছেন। মানুষকে ভালবেসে তিনি তাদের সামনে এগিয়ে যাবার পথ সৃষ্টি করেছেন। বিপদে আপদে তিনি তাদের পাশে থেকেছেন। মানব জীবনের এমন কম ক্ষেত্রই আছে যেখানে তিনি বিচরণ করেননি। সারা জীবন তিনি মানুষকে ভালো বেসেছেন। সাধারণ মানুষের প্রতি তাঁর অসাধারণ মমত্ববোধই তাঁকে জগজ্জয়ী করেছে। প্রশ্ন: ক) রবীন্দ্রনাথ কোন কাব্য রচনা করে বিশ্বের শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হন। প্রশ্ন: খ) চিরকালের মানুষ বলতে কী বোঝানো হয়েছে। প্রশ্ন: গ) চারপাশের মানুষের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে লিখ।উত্তর: ক) ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্য রচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হয়েছেন। উত্তর: খ) আমাদের চারপাশের যেসব সাধারণ মানুষ দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারাই হলো চিরকালের মানুষ। এসব মানুষ আমৃত্যু লড়াই করে চলেছে জীবন-সংগ্রামে। তাদের উদয়াস্ত পরিশ্রমের ফসলই ভোগ করছে সমাজের উচ্চবিত্ত ধনিকশ্রেণী। অথচ এসব মানুষ থেকে যায় আমাদের লোকচক্ষুর অন্তরালে। নিজের উপলব্ধি আর মানবিক সত্তার বিকাশ ঘটিয়েই শুধু আবিষ্কার করা যায় এসব চিরকালের মানুষ। সহজ, সুন্দর আর নির্মল জীবনের প্রতিচ্ছবি—এসব মনুষ আমাদের নীরবে, নিভৃতে সেবা দান করছে। অথচ তারাই বঞ্চিত, তারাই উপেক্ষিত। রবীন্দ্রনাথ শৈশবের সৃষ্টিশীল ঠাকুর পরিবারের বাঁধাধরা গণ্ডির মধ্যে থেকে যে দিন সাধারণ এই মানুষকে আবিষ্কার করলেন, সে দিন থেকে এক নতুন পৃথিবী তাঁর সামনে উন্মোচিত হলো। দুজন মুটে কাঁধে হাত রেখে তাঁর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এ দৃশ্যটি তাঁকে অভাবনীয় আনন্দে ভরে তুলল। তিনি তাঁর সব সত্তা দিয়ে উপলব্ধি করলেন। এরাই আসলে চিরকালের মানুষ। উত্তর: গ) মানবতার প্রথম সোপান হলো সাধারণ মানুষকে ভালোবাসা। তাদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সঙ্গে নিজেকে একাত্ম করা, সবার সঙ্গে মিলেমিশে জীবন ধারণ এবং একে অপরের পাশে এসে দাঁড়ানোর মধ্যেই জীবনের যথার্থ সার্থকতা নিহিত। সমাজের অসহায়, সর্বহারা হতাশাগ্রস্ত মানুষকে প্রাণবন্ত করে তোলাই মানুষের ধর্ম। শুধু আত্মস্বার্থে মগ্ন থাকলে অন্যকে সুখী করা যায় না।উদ্দীপকে সমাজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এ ধরনের ভূমিকার কথাই বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরও মনে করেছেন, চারপাশে সেসব দরিদ্র নিপীড়িত মানুষ না খেয়ে আছে, তাদের মুখে অন্ন জোগানোই সমাজের উচ্চবিত্ত শ্রেণীর প্রধান দায়িত্ব। স্বার্থমগ্নতা মনুষত্যের পরিপন্থী। মানবধর্মের অবমাননাকারী এসব ব্যক্তি পৃথিবীর জঞ্জাল। মানুষ যদি মানুষের উপকারেই না আসে, তাহলে তার শ্রেষ্ঠত্বের মূল্য নেই। একজন গরিব বলে তাকে পায়ের নিচে বসিয়ে রাখা, তাকে অপদস্থ করা, এগুলো খুবই গর্হিত কাজ। মানুষ হিসেবে প্রত্যেকেরই একটি সৎ ও মহৎ হূদয়বৃত্তি থাকা উচিত। যাতে করে সে তার বিবেক, বিবেচনা ও উপলব্ধি জ্ঞান দিয়ে অন্যকে সেবাদান করতে পারে। তাই আমাদেরও উচিত এই মহৎ আদর্শকে মেনে চলা এবং পালন করা। যে মানুষ আপনার আত্মার মধ্যে অন্যের আত্মাকে ও অন্যের আত্মার মাঝে আপনার আত্মাকে জানে, সে-ই সত্যকে জানতে পারে। ছোট বলে কাউকে কখনো অবহেলা করা উচিত নয়। এটি মানুষের একটি দুর্লভ গুণ। তাই বিপন্নকে সেবাদান, অনাহারীকে অন্নদান এবং অসহায়কে সাহায্য করে মানব জীবনের প্রকৃত মূল্যায়ন করাটাই হলো মানবধর্ম। প্রতিটি মানুষের যদি এমন দৃষ্টিভঙ্গি থাকে তাহলে সমাজ থেকে দূর হবে কলুষতা। সবাই একটি সুন্দর ও নির্মল জীবনের অধিকারী হবে।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল