জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ অষ্টম অধ্যায়ের বাংলাদেশের অভ্যুদয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে টিভি চ্যানেলগুলোয় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। শামীম একটি টিভি চ্যানেলে ‘আগুনের পরশ মণি’ ছবিটি দেখছে। এখানে অভিনেতা আবুল হায়াত একটি রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করে শোনানো হয়। এই স্বাধীনতার ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রবাসী সরকার গঠিত হয়। প্রশ্ন : ক) স্বাধীনতার ঘোষণা কাকে বলে?প্রশ্ন : খ) পূর্ব বাংলার জনগণ কেন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান দিতে থাকে?প্রশ্ন : গ) প্রমাণ করো যে ৭ মার্চের ভাষণেই স্বাধীনতার ঘোষণা নিহিত রয়েছে।উত্তর: ক) স্বাধীনতা ঘোষণা: স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণাকে স্বাধীনতার ঘোষণা বলা হয়।উত্তর: খ) স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় স্লোগান দেওয়ার কারণ: ১৯৭০ সালের ডিসেম্বর মাসে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরকার গঠন করতে দেয়নি। বিলম্বে আহূত জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করে। এভাবে নানা টালবাহানা শুরু করলে পূর্ব বাংলার জনগণ স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার স্লোগান দেয়। উত্তর: গ) ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে ভাষণ দেন। এ ভাষণেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষণা নিহিত রয়েছে। নিচে তার প্রমাণ তুলে ধরা হলো:‘তোমাদের যা কিছু আছে তা-ই নিয়ে প্রস্তুত থাকো’ বঙ্গবন্ধুর এ কথা থেকে বোঝা যায়, তিনি স্বাধীনতাযুদ্ধের প্রস্তুতির কথা বলছেন। এ কথার মধ্যে পরোক্ষ স্বাধীনতার ঘোষণা রয়েছে। ‘আমি যদি আদেশ দিতে নাও পারি’ ভাষণে এ কথাই ইঙ্গিত করে যে এই ভাষণই স্বাধীনতার ঘোষণা হিসেবে গণ্য হবে, যদি আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া যায়। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এ কথাটি স্বাধীনতার প্রত্যক্ষ ঘোষণা। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এ কথার দ্বারা প্রত্যক্ষভাবেই স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়। স্বাধীনতা সংগ্রামের ঘোষণা সুস্পষ্টভাবেই এখানে দেওয়া হয়েছে। ৭ মার্চের ভাষণে যে স্বাধীনতা সংগ্রামের কথা বলা হয়েছে, তা-ই স্বাধীনতা ঘোষণা হিসেবে যথেষ্ট। সুতরাং এ আলোচনা শেষে বলা যায়, ৭ মার্চের ভাষণেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা রয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল