জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০  উত্তর আমেরিকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ উত্তর আমেরিকা অংশ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের অংশটুকু পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বাবুলদের পরিবারে প্রতিদিন সকাল ও রাতে দুইবার রুটি খেয়ে থাকে। তাই বাবুলের প্রতিবেশী বন্ধুরা তাকে রুটির বাক্স বলে ডাকে। বেশি বেশি গম উৎপাদন হয় বলে পৃথিবীর একটি মহাদেশকে রুটির ঝুড়ি বলা হয়। সেই মহাদেশটি কৃষি উৎপাদনে বিখ্যাত।প্রশ্ন: ক. কোন মহাদেশকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়?প্রশ্ন: খ. উত্তর আমেরিকা মহাদেশ কেন পৃথিবীর শ্রেষ্ঠ কৃষিপ্রধান মহাদেশে পরিণত হয়েছে?প্রশ্ন: গ. উত্তর আমেরিকার কৃষিজ দ্রব্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।প্রশ্ন: ঘ. উত্তর আমেরিকা মহাদেশের একটি মানচিত্র অঙ্কন করে গম, ভুট্টা ও ধানপ্রধান অঞ্চল চিহ্নিত করো।উত্তর: ক. রুটির ঝুড়ি: উত্তর আমেরিকা মহাদেশকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।উত্তর: খ. শ্রেষ্ঠ কৃষিপ্রধান মহাদেশ: উত্তর আমেরিকা মহাদেশে সবচেয়ে বেশি কৃষিজ দ্রব্য উৎপন্ন হয়। ভূপ্রকৃতি, উর্বর মাটি, অনুকূল জলবায়ু, মূলধনের সহজলভ্যতা ইত্যাদি উত্তর আমেরিকা মহাদেশকে পৃথিবীর শ্রেষ্ঠ কৃষিপ্রধান মহাদেশে পরিণত করেছে। উত্তর: গ. ভূপ্রকৃতি, উর্বর মাটি, অনুকূল জলবায়ু, মূলধনের সহজলভ্যতা ইত্যাদি উত্তর আমেরিকাকে পৃথিবীর শ্রেষ্ঠ কৃষিপ্রধান মহাদেশে পরিণত করেছে। গম, ভুট্টা, ধান, আখ, তামাক, তুলা ইত্যাদি এ মহাদেশের প্রধান কৃষিজ দ্রব্য। নিচে উত্তর আমেরিকার প্রধান কৃষিজ দ্রব্যের বিবরণ দেওয়া হলো।গম: গম উত্তর আমেরিকার সর্বপ্রধান খাদ্যশস্য। কানাডার দক্ষিণাংশ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তরাংশ উন্নতমানের গম উৎপাদনে পৃথিবীবিখ্যাত। এ কারণে এ অঞ্চলকে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ বলা হয়। এ ছাড়া মেক্সিকোতেও প্রচুর গম উৎপন্ন হয়। এ মহাদেশ গম রপ্তানিতে বিখ্যাত।ভুট্টা: আমেরিকা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় প্রচুর ভুট্টা জন্মে। সাধারণত অনুর্বর ও স্বল্প বৃষ্টিপাত অঞ্চলে ভুট্টার চাষ হয়। এ মহাদেশ প্রচুর ভুট্টা রপ্তানি করে থাকে। ধান: ধান উৎপাদনে আমেরিকা, যুক্তরাষ্ট্র এ মহাদেশে বিশেষ উল্লেখযোগ্য। এ ছাড়া মেক্সিকো, মধ্য আমেরিকা ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জেও ধানের চাষ হয়। অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় এ মহাদেশ থেকে বিশ্ববাজারে চাল রপ্তানি হয়।আখ: আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকোর দক্ষিণ-পূর্ব উপকূল এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে প্রচুর আখ জন্মে। তবে এগুলোর মধ্যে আখ উৎপাদনে কিউবা উল্লেখযোগ্য।তামাক: আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডা ও কিউবা তামাক চাষে প্রসিদ্ধ। আমেরিকা, যুক্তরাষ্ট্র তামাক রপ্তানি করে।তুলা: আমেরিকা, যুক্তরাষ্ট্র প্রচুর তুলা উৎপাদন করে। এ ছাড়া মেক্সিকো, মধ্য আমেরিকায়ও প্রচুর তুলা জন্মে।অন্যান্য কৃষিজ দ্রব্য: অন্যান্য কৃষিজ দ্রব্যের মধ্যে বিট, কফি, কোকো, রবার ইত্যাদি উল্লেখযোগ্য। এ মহাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর ভূমধ্যসাগরীয় ও ক্রান্তীয় ফল পাওয়া যায়। এর মধ্যে আঙুর, কমলালেবু, আপেল, আনারস, কলা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য।