বহুনির্বাচনী প্রশ্ন অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক বিজ্ঞানের সিলেবাসের সকল অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গতকালের পর আজ ছাপা হলো ৩য় অংশ।পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেন কে? অধ্যায়-৩ ১। বাংলা ১১৭৬ সনের দুর্ভিক্ষকে বলা হয়—ক) ছিয়াত্তরের দুর্ভিক্ষ খ) ছিয়াত্তরের মন্বন্তর গ) ছিয়াত্তরের খাদ্যাভাব ঘ) ছিয়াত্তরের অভাব২। মীর জাফরের নাবালক পুত্র নাজিম-উদ-দৌলা কীভাবে শাসনকার্য পরিচালনা করতেন?ক) নিজ দক্ষতা ও বুদ্ধি দিয়ে খ) কোম্পানির পরামর্শে গ) অভিভাবকের মাধ্যমে ঘ) মন্ত্রীদের পরামর্শে৩। নিচের কোনটি পলাশীর যুদ্ধের ফল?ক) কোম্পানির আর্থিক উন্নতি খ) কোম্পানির আনুগত্য গ) বাংলার আর্থিক উন্নতি ঘ) বাংলার সাংস্কৃতিক উন্নতি ৪। নিচের কোনটি বক্সারের যুদ্ধের ফল?ক) কোম্পানির শাসন শুরু খ) ইংরেজদের সাম্রাজ্য বিস্তার গ) মীর কাসিমের ক্ষমতা লাভ ঘ) নবাবের মুক্তি৫। দ্বৈত শাসনব্যবস্থার ফলে এ দেশে কী ঘটে?ক) উন্নতি খ) অবনতি গ) দুর্ভিক্ষ ঘ) ব্যবসায়ের উন্নতি৬। ১১৭৬ সালের দুর্ভিক্ষের প্রত্যক্ষ কারণ কোনটি?ক) দ্বৈতশাসন শুরু খ) দ্বৈতশাসনের অবসান গ) বাংলার স্বাধীনতা ঘ) কৃষির অবনতি৭। মীর কাসিম রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে সরিয়ে নেন। কারণ—i) ইংরেজদের সহযোগিতা করার জন্য ii) ইংরেজদের সঙ্গে যুদ্ধের আশঙ্কায় iii) শাসনকার্যের সুবিধার জন্য নিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) i ও iii৮। বক্সারের যুদ্ধের ফলে—i) ইংরেজদের সাম্রাজ্য বিস্তার হয় ii) সম্রাট শাহ আলম ইংরেজদের সাথে সন্ধি করতে বাধ্য হন iii) সুজা-উদ-দৌলা ইংরেজদের সঙ্গে সন্ধি করতে বাধ্য হন। নিচের কোনটি সঠিকক) i খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii৯। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেন—i) মীর জাফর ii) ইয়ার লতিফ iii) রায় দুর্লভ নিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii১০। বক্সারের যুদ্ধের পর ইংরেজদের সাথে সন্ধি করেন—i) সম্রাট শাহ আলম ii) সুজা-উদ-দৌলা iii) মীর কাসিম নিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) i ও iii১১। মীর জাফর নবাব ছিলেন—i) ১৭৫৭ সাল থেকে ১৭৬০ সাল পর্যন্ত ii) ১৮৫৭ থেকে ১৮৬০ সাল পর্যন্ত iii) ১৮৬৭-১৮৭০ সাল পর্যন্তনিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii১২। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ক্ষেত্রে সবচেয়ে যৌক্তিক কারণ হলো—i) নবাবের দৃঢ় মনোবলের অভাবii) নবাবের নিকট আত্মীয়দের ষড়যন্ত্র iii) ইংরেজ বণিকদের ষড়যন্ত্র নিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii১৩। পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে মুর্শিদাবাদ ফিরে নবাব পাটনা যাওয়ার জন্য মনস্থির করলেন। কারণ—i) নিজের জীবন বাঁচাতে ii) সেখানে গিয়ে সৈন্য সংগ্রহ করে আবার যুদ্ধ করবেন বলে iii) ইংরেজদের সাথে সন্ধি করার জন্য প্রস্তুতি নিতে নিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii১৪। মীর কাসিম ইংরেজদের প্রভাব থেকে দেশকে মুক্ত করতে ব্যবস্থা নেন—i) নতুন সৈন্য বাহিনী গঠন করেন ii) অর্থ অপচয় রোধ করেন iii) রাজধানী স্থানান্তর করেন নিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।মীর মদনের মৃত্যুর পর নবাব সিরাজ মীরজাফরকে যুদ্ধে অংশগ্রহণের অনুরোধ জানান। মীরজাফর জয়ের দ্বারপ্রান্তে উপনীত বাহিনীকে সেদিনের মতো যুদ্ধ বন্ধ করার পরামর্শ দেন। এতে তাঁবুতে ফেরত যাওয়ার সময় ক্লাইভ বাহিনী আক্রমণ করে জয় ছিনিয়ে নেয়। ১৫। নবাবের পরাজয় হয় কেন?ক) শক্তিমত্তার অভাব খ) ইংরেজদের রণকৌশল গ) বিশ্বাসঘাতকতার জন্য ঘ) মীর মদনের মৃত্যুর কারণে১৬। বিশ্রামরত নবাব বাহিনীর ওপর ক্লাইভ বাহিনীর হঠাৎ আক্রমণের ফলে—i) নবাব বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে ii) ইংরেজরা পরাজিত হয় iii) নবাব বাহিনী শক্তিমত্তা প্রদর্শন করে নিচের কোনটি সঠিকক) i খ) ii গ) iii ঘ) ii ও iii২য় অধায়ের সঠিক উত্তর: ১। খ ২। গ ৩। ক ৪। খ ৫। গ ৬। খ ৭। খ ৮। ঘ ৯। ঘ ১০। ঘ ১১। ক ১২। খ ১৩। খ ১৪। ঘ ১৫। গ ১৬। ক।