জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১১: বিশেষ প্রস্তুতি-৩৭উত্তরপত্র মূল্যায়ন ও দরকারি তথ্য: শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞ (পরীক্ষা ও মূল্যায়ন) বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট ও সমন্বয়ক, সৃজনশীল প্রশ্নপদ্ধতিবিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মসূচিজেএসসি পরীক্ষার্থীদের মনে রাখতে হবে, সৃজনশীল পদ্ধতিতে ভালো করার একমাত্র উপায় হলো পাঠ্যপুস্তকের বিষয়বস্তুকে খুব ভালো করে বুঝে পড়া। কেননা কোনো প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই পাঠ্যবইবহির্ভূত কোনো তথ্য জানতে চাওয়া হবে না। পাঠ্যবইয়ের বিষয়বস্তু পরীক্ষার্থী ভালো করে বুঝে থাকলে খুব সহজেই সে একটি প্রশ্নের চারটি অংশের উত্তর দিতে পারবে। এ পদ্ধতিতে শিক্ষার্থীকে পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করতে হয় না। এ পদ্ধতিতে শিক্ষার্থীকে চিন্তা করতে হবে বেশি এবং লিখতে হবে কম।পরীক্ষার ফলাফল ভালো করার জন্য পাঠ্যবইয়ের বিষয়বস্তু ভালো করে পড়ার বিকল্প নেই। প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে (বিশেষ করে ‘গ’ এবং ‘ঘ’ অংশে) কোনো গাইড শিক্ষার্থীর কোনো সাহায্যে আসবে না। এখন একজন শিক্ষার্থীকে পাঠ্যবইয়ের তথ্যের আলোকে নিজ মেধার প্রয়োগ ঘটিয়ে নিজস্ব শব্দচয়ন ও বাক্যগঠনের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দেবে।সৃজনশীল প্রশ্নপদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন। তাই জেএসসির সৃজনশীল প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকগণকে নিচের বিষয়গুলো বিবেচনায় আনা খুবই জরুরি। যা শিক্ষার্থীদের জানা দরকার।# উত্তরপত্র মূল্যায়নের সময় ইতিবাচক মানসিকতার পরিচয় দেবেন।# সৃজনশীল প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত হওয়া উচিত। # কেউ যদি কোনো প্রশ্নের ‘গ’ ও ‘ঘ’ অংশের উত্তর দেওয়ার ক্ষেত্রে কম পরিসরে চিন্তন দক্ষতার সব স্তরই ব্যাখ্যা করতে পারে, তাহলে সে পূর্ণ নম্বর পাবে। সেক্ষেত্রে উত্তর কত পৃষ্ঠা হলো বা কে কত বড় করে লিখল সেটা বিবেচ্য বিষয় নয়।# চিন্তন দক্ষতার প্রত্যেকটি স্তরের জন্য পৃথক অনুচ্ছেদ বা প্যারা দিতেই হবে এমন কোনো কথা নেই। কেউ এক প্যারাতেই যদি দক্ষতার সব স্তর ব্যাখ্যা করতে পারে, তাহলেও সে পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবে। আর যে প্যারা প্যারা করে লিখল, সে-ও পূর্ণ নম্বর পাবে। # প্রতিটি প্রশ্নের একটি নমুনা উত্তর বোর্ড থেকে দেওয়া আছে। পরীক্ষার্থীর উত্তর হুবহু নমুনা উত্তরের মতো চাওয়া প্রত্যাশিত নয়। পরীক্ষার্থীর উত্তর নমুনা উত্তরের চেয়ে ভালো, সমমানের বা খারাপ হতে পারে। অধিকন্তু পরীক্ষার্থীর উত্তর লেখার ক্ষেত্রে শব্দচয়ন, বাক্যগঠন ও উপস্থাপন কৌশল সরবরাহকৃত নমুনা উত্তর থেকে ভিন্ন হওয়াই স্বাভাবিক।# দক্ষতার স্তরের (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) ওপর ভিত্তি করে নম্বর দিতে হবে। পরীক্ষার্থী প্রত্যাশিত দক্ষতা স্তর অনুযায়ী লিখতে পারলে ওই দক্ষতা স্তরের জন্য বরাদ্দকৃত পূর্ণ নম্বর পাবে। কখনো ভগ্নাংশ বা ১/২ (অর্ধেক) নম্বর দেওয়া যাবে না।# সরবরাহকৃত নমুনা উত্তরের যেকোনো বিকল্প সঠিক উত্তরও থাকতে পারে। উত্তরপত্র মূল্যায়নকারীকে পরীক্ষার্থীর সঠিক বিকল্প উত্তর বিবেচনায় এনে নম্বর দিতে হবে। # প্রয়োজনে প্রধান পরীক্ষক বা পরীক্ষকগণ সব সময় ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করবেন যেন উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষক নির্ভরশীলতা যথাসম্ভব হ্রাস পায়। পরীক্ষক বিচ্যুতি ১০%-এর বেশি গ্রহণযোগ্য নয়। জেনে রাখুন দরকারি তথ্য:‘ক’ প্রশ্নের নম্বর বরাদ্দ ১ এবং ‘ক’ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এক-দুটি শব্দ বা বাক্যই যথেষ্ট।‘খ’ প্রশ্নের নম্বর বরাদ্দ ২ এবং সর্বোচ্চ ৪-৫টি বাক্যের মাধ্যমে উত্তর দেওয়াটা দিলেই চলবে।‘গ’ প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ ৩ এবং উত্তর সর্বোচ্চ ৯-১০ বাক্যে হলে ভালো হয়।‘ঘ’ প্রশ্নের নম্বর ৪ এবং উত্তর সর্বোচ্চ ১২-১৩ বাক্যে সমাপ্ত হলে ভালো হয়। # প্রশ্নের উত্তরের চাহিদা অনুসারে উত্তরের বাক্য বা লাইন কমও হতে পারে, বেশি হতে পারে।