গণিত

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১ (প্যাটার্ন)

১। নিচের কোন সংখ্যাটিকে একাধিক উপায়ে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?

ক. ৮ খ. ১০ গ. ৫০ ঘ. ১৬৯

২। ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?

ক. ৩৪ খ. ৩৫ গ. ৩৬ ঘ. ৫০

৩। ৫ ক্রমের ম্যাজিক সংখ্যা কত?

ক. ১৫ খ. ৩৪ গ. ৫০ ঘ. ৬৫

৪। ২, ৪, ৬, ৮, ১০, ... ... প্যাটার্নের মৌলিক সংখ্যা কয়টি?

ক. ০টি খ. ১টি গ. ২টি ঘ. ৩টি

৫। কাঠি দিয়ে I, V, N বর্ণমালার প্যাটার্ন তৈরি করা হলে পরবর্তী বর্ণমালাটি কী হবে?

ক. K খ. L গ. W ঘ. T

৬। ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ... ...সংখ্যাগুলোকে কী সংখ্যা বলা হয়?

ক. স্বাভাবিক খ. ফিবোনাক্কি

গ. মৌলিক ঘ. টামটা

৭। ২, ৪, ৮, ১৪, ২২, ... ... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?

ক. ৩২ খ. ৩৪ গ. ৩ ঘ. ৪০

৮। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?

ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৩

৯। ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে কোন ধরনের সংখ্যা বাছাই করা হয়?

ক. মৌলিক সংখ্যা খ. স্বাভাবিক সংখ্যা

গ. মূলদ সংখ্যা ঘ. পূর্ণ সংখ্যা

১০। ‘ক’ স্বাভাবিক সংখ্যা হলে—

i. ২ক জোড় সংখ্যা

ii. (২ক + ৩) বিজোড় সংখ্যা

iii. (ক + ১) সর্বদাই জোড় সংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii

# একটি তালিকায় সংখ্যাগুলো হলো: ১৪, ৯, ৪, -১,  -৬, ...

ওপরের তথ্যের আলোকে নিচের ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১১। তালিকার পরবর্তী  সংখ্যাটি কত?

ক. ১১ খ. -১১ গ. -৭ ঘ. -৫

১২। তালিকায় ১ম ১৫তম সংখ্যাটি কত?

ক. -৬৬

খ. -৫৬

গ. ৮৪

ঘ. ৯৪

# একটি তালিকার সংখ্যাগুলো হলো: ১, ৩, ৫, ৭, ..., ১৯। এই তথ্যের আলোকে নিচের ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১৩। তালিকাটিতে পদসংখ্যা কত?

ক. ৮ খ. ১০ গ. ১৮ ঘ. ১৯

১৪। তালিকায় প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল কত?

ক. ১৯ খ. ৩৫ গ. ৯০ ঘ. ১০০

১৫। নিচের কোন সংখ্যাটিকে একাধিক উপায়ে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?

ক. ৫০ খ. ৬৫ গ. ১০০ ঘ. ৩২৫

১৬। নিচের প্যাটার্নটির ৩ নম্বর চিত্রের ত্রিভুজের সংখ্যা কত?

ক. ৯ খ. ১৩ গ. ২৯ ঘ. অসংখ্য

# নিচের সারণির আলোকে ১৭ থেকে ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ò×wgK bs   ivwk c`

                        1g      2q    3q      4^Æ     5g         10g

1       2K + 1     3   5  7  9  11               

2       3K + 1     4   7  10                           

১৭। (২ক + ১) রাশির ১০ম পদ কত?

ক. ১৩ খ. ১৫ গ. ১৭ ঘ. ২১

১৮। (৩ক + ১)-এর ৫ম পদ কত?

ক. ১৫ খ. ১৬ গ. ১৭ ঘ. ১৮

১৯। (২ক + ১) এবং (৩ক + ১) রাশি দুটির ১০ম পদদ্বয়ের যোগফল কত?

ক. ৩৭ খ. ৪১ গ. ৫২ ঘ. ৫৬

২০। ক্রমিক নম্বর ২-এর ১ম ২০টি পদের সমষ্টি কত?

ক. ৬১ খ. ৬৫ গ. ৬৫০ ঘ. ১৩০০

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

গণিত: অধ্যায়-১

১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. খ ৭. ক ৮. গ ৯. ক ১০. গ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ঘ     ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. গ

সহকারী শিক্ষক

উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা