জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Right form of verbপ্রিয় শিক্ষার্থী, গতকালের পর আজ NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৭ নম্বর Grammar itemটি অর্থাৎ Right form of verb আলোচনা করব। 19. As if, as though দ্বারা দুটি clause যুক্ত থাকলে প্রথম clauseটি Present tense হলে পরবর্তী clauseটি Past indefinite হয়। প্রথম clauseটি Past tense হলে পরের clauseটি Past perfect tense হয়। যেমন: He behaves as if he (buy) the car. Ans.: He behaves as if he bought the car. He spoke as though he (do) a great task.Ans.: He spoke as though he had done a great task.20. While যুক্ত sentence-এ while-এর পরে verb থাকলে verb-এর সঙ্গে ing যোগ হয়। আবার while-এর পরে subject থাকলে Past continuous tense হয়। যেমন: While (take) dinner, he received the phone. Ans.: While taking dinner, he received the phone.While I (play) in the field, I saw him coming.Ans.: While I was playing in the field, I saw him coming. 21. Lest দ্বারা দুটি clause যুক্ত থাকলে lest-এর পরবর্তী subject-এর সঙ্গে auxiliary verb ‘should’/‘might’ বসে। যেমন: Read attentively lest you (fail) in the examination.Ans.: Read attentively lest you should fail in the examination.Walk fast lest you (be) late in your class.Ans.: Walk fast lest you might be late in your class.22. Would that দ্বারা sentence শুরু হলে subject-এর পরে could বসে এবং মূল verb-এর Present form হয়। যেমন: Would that I (be) a bird! Ans.: Would that I could be a bird!Would that I (visit) Cox’s Bazar Ans.: Would that I could visit Cox’s Bazar23. সাধারণত each, one of, every, either, neither ইত্যাদি দ্বারা কোনো subject গঠিত হলে সেটি third person singular number হয়। তাই এদের পরের verbটিও singular number হয়। যেমন: Each boy (come) here. Ans.: Each boy comes here. Everybody (wish) to be happy. Ans.: Everybody wishes to be happy.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল