জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাPrepositionপ্রিয় শিক্ষার্থীরা, আজ NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৫ নম্বর Grammar itemটি আলোচনা করব। Preposition বা সম্বন্ধসূচক অব্যয় যে Word কোনো Noun বা Pronoun-এর আগে বসে ওই Noun বা Pronoun-এর সঙ্গে বাক্যের অন্য Word-এর সম্পর্ক নির্দেশ করে তাকে Preposition বলে। “A preposition is a word placed before a noun or a pronoun or a noun equivalent to show the relation to any other word of the sentence.”যেমন: at, in, on, to, over, by, for, of, from, above, across, with, under, near, beneath, without, after, among, between etc. নিচে preposition-এর প্রকারভেদ ও কোন preposition কোন প্রকারে ব্যবহূত হয়ে থাকে তা তুলে ধরা হলো। 1. Simple preposition: একটি মাত্র word দ্বারা গঠিত preposition হলো simple preposition। যেমন:(a) At, by, on, with এই prepositionগুলো হলো স্থিতিবাচক ক্রিয়া বা verbs indication rest in place-এর পরে বসে। যেমন: Rana is standing at the door now. (b) To, from, for, of, through ও up এই prepositionগুলো গতিবাচক ক্রিয়া বা verbs showing motion-এর পরে বসে। যেমন: Raju comes from his villaage.2. Double preposition: যখন দুটি Simple preposition যুক্ত হয়ে একটি একক preposition-এর ন্যায় ব্যবহূত হয় তখন তা হলো double preposition. যেমন: in+to = into, with+in = within, on+to = onto, with+out = without, up+on = upon, out+of= out of ইত্যাদি।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল