মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাTRANSFORMATION OF SENTENCEসুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৪ নং গ্রামার অংশ নিয়ে আলোচনা করব।# Exclamation sentence যখন how বা what a/an দিয়ে শুরু হয়, তাকে statement করার সময় Adjective-এর পূর্বে verb বা noun এর পূর্বে a great বসিয়ে statement করতে হয়। যেমন: Exclamation: How beautiful the girl is!Statement: The girl is very beautiful.Exclamation: What a dangerous thing it is!Statement: It is very dangerous thing.(d) Exclamation sentence Hurrah (আনন্দ), Alas (দুঃখ), Bravo (সাবাস), Ah (বিস্ময়) ইত্যাদি দিয়ে শুরু হলে statement করার সময় ওই introduction গুলোকে যথাক্রমে we rejoice বা It is a matter of sorrow/joy ইত্যাদি দিয়ে শুরু করতে হয়। মাঝে that বসে। যেমন: Exclamation : Alas! he has died.Statement : It is a matter of sorrow that he has died.(e) Exclamation sentence if দিয়ে শুরু হলে তাকে statement করার সময় I wish বাক্যের প্রথমে বসে। যেমন: Exclamation : If I were a hero!Statement : I wish I were a hero.Exclamation : If I were a millionaire!(4) Affirmative to Negative & Vice-versaAffirmative কে Negative করার সময় অর্থের মিল রাখতে হয়। (a) Affirmative sentence-এ only বা alone থাকলে Negative করার সময় only এর পরিবর্তে Not but বসে। বস্তুর পরিবর্তে nothing but এবং সংখ্যাবাচক word এর পরিবর্তে no more that বসে। একইভাবে always থাকলে never বসে। যেমন: Affirmative : Only Allah can help us.Negative : None but Allah can help us.Affirmative: It always pours when it rains.Negative : It never rains but pours. (b) Affirmative Sentence-এ must থাকলে Negative করার সময় পরিবর্তে cannot but/ cannot help বসে। তবে cannot help-এর পরের verb এর পরের ing যোগ করতে হয়। Affirmative: I must do the work.Negative : I cannot but do the work.(c ) Affirmative Sentence-কে Negative- এ রুপান্তরের সময় ওই Sentence এর মধ্যে অবস্থিত Affirmative শব্দটির Negative রূপ বসানো যায় এবং সেক্ষেত্রে ওই Negative শব্দটির পূর্বে not বসাতে হয়। Affirmative: Rana is active.Negative: Rana is not inactive.5. Changing degrees of AdjectivesPositive degree to Comparative degree(a) Positive degree হতে comparative করার সময় adjectiveকে comparative করতে হয়। সাধারণত এর পরে than any other বসে। সাধারণত adjective-এর শেষে `er`যোগ করতে হয় এবং তারপর than বসে। Positive degree এর As as বা So so বাদ দিতে হয়।যার সঙ্গে তুলনা করা হয় সেই ব্যক্তি, বস্তু বা প্রাণী প্রথমে subject হিসেবে বসে এবং অর্থের মিল রাখার জন্য verb এর পর not যোগ করতে হয়।Positive : Babur was as strong as a lion.Comparative : A lion was not stronger than Babur.Note : Positive Degree Affirmative থাকলে Comparative করার সময় Negative হয় এবং Negative থাকলে Affirmative হয়।Positive : Bablu is as strong as Nabil.Comparative: Bablu is less tall than Nabil.Positive : Your watch is not as good as my watch. Comparative: My watch is better than yours.আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তা হলো Comparative-এর পরিবর্তন কীভাবে হয়? আলোচনাকে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করলে বলা যায় এর পরিবর্তন দুই ভাবে হয়ে থাকে।1. Superlative হতে Comparative :(a) Adjective এরপর than any other দ্বারা পরিবর্তন করতে হয়।(b) One of the উল্লেখ থাকলে Adjective এরপর than most other দ্বারা পরিবর্তন করতে হয়। 2. Positive হতে Comparative : তুলনীয় স্থান বা ব্যক্তি প্রথমে বসে। (a) Affirmative Sentence Negative হয়। (b) Negative Sentence Affirmative হয়। Superlative to Positive DegreeRule-1: Superlative degreeকে positive degree করার সময় সর্ব প্রথম No other দিয়ে শুরু করতে হয় এবং এরপর sentence -এর শেষের অংশ অর্থাৎ Adjective-এর পরের অংশ বসে। Verb-এরপর as বসে এবং এরপর Adjectiveকে positive করতে হয়।Rule-1: No other + adjective verb + as + adjective+ as প্রথম subject Superlative : Dhaka is the largest city in Bangladesh.Positive : No other city in Bangladesh is as large as Dhaka.Rule-2 : Superlative Degree-তে one of the words উল্লেখ থাকলে positve করার সময় very few দ্বারা শুরু করতে হয়। Very few + Superlative-এর পরের অংশ + verb + so/as + superlative এর positive form + as প্রদত্ত বাক্যেও subject Superlative: He is one of the tallest boys in the class.Positive : Very few boys in the class are as tall as he.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল