সিনিয়র ইংরেজি শিক্ষকমিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা Preposition Part-1প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের Grammar item নিয়ে আলোচনা করব। নিয়মিত অনুশীলন করলে তোমরা Simple Preposition partটি আয়ত্ত করতে সক্ষম হবে। Preposition বা সম্বন্ধসূচক অব্যয়: যে Word কোনো Noun বা Pronoun-এর আগে বসে ওই Noun বা Pronoun-এর সঙ্গে বাক্যের অন্য Word-এর সম্পর্ক নির্দেশ করে তাকে Preposition বলে।যেমন: at, in, on, to, over, by, for, of, from, above, across, with, under, near, beneath, without, after, among, between, etc.তোমাদের জানার সুবিধার্থে নিচে preposition-এর প্রকারভেদ ও কোন preposition কোন প্রকারে ব্যবহূত হয়ে থাকে তা তুলে ধরা হলো।Kinds of prepositions :1. Simple preposition : একটি মাত্র word দ্বারা গঠিত preposition হলো simple preposition । যেমন: (a) At, by, on, with এই preposition গুলো হলো স্থিতি বাচক ক্রিয়া বা verbs indication rest in place-এর পরে বসে। যেমন : Rana is standing at the door now. (b) To, from, for, of, through ও up এই preposition গুলো গতিবাচক ক্রিয়া বা verbs showing motion এর পরে বসে। যেমন: Raju comes from his village.2. Double preposition : যখন দুটি Simple preposition যুক্ত হয়ে একটি একক preposition-এর ন্যায় ব্যবহূত হয় তখন তা হলো double preposition. যেমন: in+to=into, with+in=within, on+to=onto, with+out=without, up+on=upon, out+of=out of ইত্যাদি।3. Compound Preposition : Noun বা Adjective বা Adverb-এর আগে simple preposition যুক্ত হয়ে যে preposition গঠিত হয় তা হলো Compound preposition বলে। 4. Participle Preposition: Present participle বা past participle যদি preposition-এর মতো ব্যবহূত হয় তখন তা participle preposition. যেমন: Concerning, considering, judging, regarding, respecting ইত্যাদি participle preposition রূপে বসতে পারে। Considering the circumstances you are right.5. Phrase Preposition: দুই বা ততোধিক word-এর মিলনে গঠিত phrase যদি একটিমাত্র preposition -এর ন্যায় ব্যবহূত হয় তবে তা prepositional phrase বা phrasal preposition যেমন: On account of, on the point of, in front of, in spite of, by means of, by dint of, for the sake of, in order to.6. Disguised Preposition: কখনো কখনো on, in ও of-এর পরিবর্তে a এবং o ব্যবহূত হয় এবং word-এর শুরুতে বসে। এরূপ preposition হলো Disguised preposition বা ছদ্মবেশী যেমন: a hunting, ashore, ahead = a = on অর্থাৎ এখানে on পরিবর্তে a ব্যবহূত হয়েছে।(a) Now, it is four o’clock. (o = of)(b) Rana goes there once a week. (in a week)7. Detached Preposition : Interrogative Preposition, Relative Pronoun এবং Interrogative adverbs-এর সঙ্গে সম্পর্কযুক্ত prepositions এদের আগে না বসে sentence-এর শেষে বসে। তখন এ ধরনের prepositions কে Detached Preposition বলে। যেমন:(a) What are you looking for?(b) Where did you come from?(c) What are you talking about?