জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: ইংরেজি ও সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Pronounপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের এনসিটিবি কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নং grammar itemটি আলোচনা করা হলো। নিয়মিত অনুশীলন করলে pronoun বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। Thatএর ব্যবহার: That ব্যক্তি, বস্তুু এবং ইতর প্রাণী সবার পরিবর্তে ব্যবহূত হয়। That কখনও কখনও who , whom or which এর পরিবর্তে ব্যবহূত হয়। কিন্তু কখনও whose এর পরিবর্তে ব্যবহূত হয় না।ব্যক্তির ক্ষেত্রে, This is the man. He is honest. This is the man that (who) is honest.বস্তুুর ক্ষেত্রে, This is the storybook. You give me the storybook. This is the storybook that (Which) you give me.ইতর প্রাণীর ক্ষেত্রে, This is the parrot.The parrot looks nice.This is the parrot that looks nice.এছাড়া ও that নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহূত হয়: (a) Superlative degree এর adjective-এর পর that ব্যবহূত হয়। যেমন: She is the most beautiful girl in the class that I ever saw.(b) Any, only, all, the same প্রভৃতির পর that ব্যবহূত হয়। যেমন: This is the same boy that I saw in the school.(3) Who, what ইত্যাদি interrogative pronoun – এর পর that ব্যবহার করা হয়। যেমন:What is the matter that you told her?5. Distributive Pronoun: যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক পৃথক ভাবে বোঝাতে ব্যবহূত হয় তাকে distributive pronoun বলে। যেমন:Either of the glasses is broken.Each of the boys will get a book.এখানে either ও each অনেক গুলো বস্তুু বা ব্যক্তির মাঝে প্রত্যেককে, neither দুটোর মধ্যে প্রত্যেকটিকে এবং every one বহুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝাচ্ছে। এজন্য এগুলো distributive pronoun.Distributive pronoun এর ব্যবহার: (i) Each এর ব্যবহারঃ Each দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেকটি আলাদা আলাদা করে বুঝাতে ব্যবহূত হয়। যেমন: Each of the boys is guilty.(ii) Every এর ব্যবহার : Every, each – এর মতই একই ভাবে sentence এ ব্যবহূত হয় । যেমন: Every man should have an aim in life.(iii) Either এর ব্যবহার: দুই ব্যক্তি বা বস্তুুর মধ্যে যে কোন একটি অন্যটি থেকে পৃথক বুঝাতে either ব্যবহূত হয়। যেমন: Either of the two pens will do.(iv) Neither-এর ব্যবহার: দুই এর মধ্যে একটিকেও না বুঝালে either এর negative রূপে neither বসে। যেমন: Neither of the two boys is honest.6. Indefinite Pronoun: যে pronoun কোন ব্যক্তি বা বস্তুুকে নির্দিষ্ট ভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে indefinite pronoun বলে।Few, some, one, none, other, another, naught, many, all, they, several, both ইত্যাদি indefinite pronoun হিসাবে ব্যবহূত হয়। যেমন: Do not hate others. Any of the boys can answer the question.উপরের sentence গুলোতে other, any, none ইত্যাদি pronoun গুলো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুুকে বুঝাচ্ছে তাই এগুলো indefinite pronoun.Indefinite pronoun এর ব্যবহার: (i) One এর ব্যবহার: One অনির্দিষ্টভাবে কোন ব্যক্তি বা প্রত্যেক ব্যক্তির জন্য ব্যবহূত হয়ে থাকে এবং এক্ষেত্রে one যদি sentence এর subject হয় তাহলে তারপর nominative ও objective case এ one এবং possessive case `ones’ হয়(him অথবা his হয় না)। যেমন: One should do one’s duty.Note: কিন্তুু যদি one এর পূর্বে no ও every বসে তাহলে পরে one বা one’s না হয়ে his, him বসে। যেমন: Every one can take his due.(ii) None এর ব্যবহার: None অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে singular ও plural উভয় number – এ ব্যবহূত হয়ে থাকে। যেমন: None but Allah can help us.(iii) All এর ব্যবহার : প্রত্যেক বা সকলকে বুঝালে all ব্যবহূত হয় এবং verb plural হয়। যেমন: All (men) must die.(iv) Some এর ব্যবহার: Affirmative sentence- এ some ব্যবহূত হয়। এটি সব সময় plural এবং ব্যক্তি ও বস্তুু উভয়ের পরিবর্তে বসে।(v) Any এর ব্যবহার: Interrogative ও negative –এ any ব্যবহূত হয়। যেমন: Any one can do this.(vi) Other এর ব্যবহারঃ Other শুধুমাত্র ব্যক্তির পরিবর্তে বসে। কোন বস্তুু বা স্থানের পরিবর্তে বসে না। যেমন: Do not speak ill of others.(vii) They এর ব্যবহার: They সাধারণত মানুষকে বুঝাতে ব্যবহূত হয়। যেমন: They told that Allah helps us.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল