Pronounপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের এনসিটিবি কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নং grammar itemটি আলোচনা করা হলো। নিয়মিত অনুশীলন করলে pronoun বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। # মনে রাখতে হবে, what, who, which এগুলো মূলত relative pronoun, কিন্তু যখন এগুলো দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন তা interrogative pronoun হিসাবে ব্যবহূত হয়। 4. Relative pronoun: যে pronoun পূর্বে ব্যবহূত কোন noun বা pronoun এর পরে বসে সেই noun বা pronoun কে নির্দেশ করে এবং সেই সঙ্গে দুটি sentence- কে যুক্ত করে তাকে relative pronoun বলে। যেমন:The boy is reading book. He is my brother.The boy who is reading is my brother.This is the pen, I want to get it.This is the pen which/that I want to get.The man is a doctor. I met him in the hospital. The man whom I met in the hospital is a doctor.Relative pronoun কে linking pronoun বলে কারণ এগুলো বাক্যের relative clause কে main clause এর সাথে যুক্ত করে। যেমন উপরের sentence গুলো লক্ষ করলে দেখা যাচ্ছে who, which, that, whom এগুলো noun boy, pen, doctor এর পরে বসে relative clause কে main clause এর সাথে যুক্ত করেছে সুতরাং এগুলো relative pronoun.Use of relative pronoun: সাধারণত who, whom, whose, which, that এগুলো relative pronoun হিসাবে ব্যবহূত হয়। এছাড়া as, but প্রভৃতি relative pronoun ব্যবহূত হয়। নিচে এদের ব্যবহার দেওয়া হল। Who এর ব্যবহার: শুধুমাত্র ব্যক্তি বা ব্যক্তিবাচক pronoun এর পরিবর্তে who বসে। যেমন:I know the boy. He is honest I know the man. He is a doctor.I know the boy who is honest. I know the man who is a doctor.Which এর ব্যবহারঃ : শুধুমাত্র বস্তু খেত্রে , ইতরপ্রাণীর ক্ষেত্রে এবং শিশুদের পরিবর্তে Which বসে। যেমন :বস্তুর ক্ষেত্রে: I bought a football. The football is very nice. The football which I bought is very nice. ইতর প্রাণীর ক্ষেত্রে : I saw a bird. It was chirping. I saw a bird which was chirping.শিশুদের ক্ষেত্রে : I like the child. The child is playing. The child which I like is playing.Whose এর ব্যবহার: ব্যক্তি ও বস্তুুর ক্ষেত্রে pronoun টি যদি possessive (my, our, your, their, his, her) হয় তবে তার পরিবর্তে Whose ব্যবহার করা হয়।The man was very active. His weight was 65 kg.The man whose weight was 65 kg was very active.Whom এর ব্যবহার: শুধুমাত্র ব্যক্তি এবং তা singular এবং plural উভয় ক্ষেত্রে এবং তা যদি objective (me, us, you, them, him , her) হয় তার পরিবর্তে whom বসে। যেমন:The man is a magician. I met him in the bus.The man whom I met in the bus is a magician.What এর ব্যবহার : শুধুমাত্র বস্তুুকে নির্দেশ করতে what ব্যবহূত হয়। তবে তা কোন নির্দিষ্ট বস্তুুকে নির্দেশ করে না। What মূলত that ও which- এর সংযোগে গঠিত হয় অর্থাৎ what = that which। এ কারণে what কে compound relative pronoun বলা হয় । যেমন: You look at something. It is nice. What you look at is nice.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল