জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: ইংরেজি ও সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Pronounপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের এনসিটিবি কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নং grammar itemটি আলোচনা করা হলো। নিয়মিত অনুশীলন করলে pronoun বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। Use of demonstrative pronoun:সাধারণত কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝাতে আমরা demonstrative pronoun ব্যবহার করি। যেমন: These books are fine. That is our house. This is a vegetable farm.এ ছাড়া this, these, that, those-এর নিম্নোক্ত ব্যবহারগুলো দেখা যায়। (i) This এবং These নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে বা তাদের পরিবর্তে ব্যবহূত হয়। যেমন:This is a table. These are my pencils.(ii) That ও those দুরের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য বা তাদের নির্দেশ করতে ব্যবহূত হয়। যেমন:That is my house. Those are my books.(iii) কোনো sentence-এ দুটি noun থাকলে তাদের জন্য প্রথম nounটির জন্য that এবং পরেরটির জন্য this ব্যবহূত হয়। যেমন: Avash and Raju are friends; this (Avash) is a teacher and that (Raju) is a doctor.(iv) কোনো sentence-এ একই জাতীয় noun থাকলে তাদের মধ্যে তুলনা করার সময় পূর্ববর্তী noun-এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য that ও those ব্যবহূত হয়। পূর্ববর্তী nounটি singular হলে that of এবং plural হলে those of ব্যবহূত হয়। যেমন: Incorrect: The mangoes of Rajshahi are better than the mangoes of Dhaka. Correct : The mangoes of Rajshahi are better than those of mangoes of Dhaka.Incorrect : The rice of Barisal is better than the rice of Dinajpur. Correct : The rice of Barisal is better than that of Dinajpur.(v) কখনো কখনো one, ones, none, the same, so, such প্রভৃতি demonstrative pronoun ব্যবহূত হয়। যেমন: He drew the same picture as his brother. I think so. Do you think that he will do well? This is my calculator. It is a good one.3. Interrogative pronoun: Interrogative pronoun– প্রশ্ন করার জন্য যে pronoun ব্যবহার করা হয় তাই হলো interrogative pronoun.যেমন: what, who, where, when etc.What is your name? Who are you? Whom do you look for? Which book do you like?এখানে what, whom, who, which প্রভৃতি শব্দগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে ব্যবহূত হয়েছে। সুতরাং এগুলো সব interrogative pronoun,Use of Interrogative pronoun:সাধারণত who, whose, whom, which, what প্রভৃতি শব্দসমুহ Interrogative pronoun রূপে ব্যবহূত হয়। নিম্নে এদের ব্যবহার সমুহ আলোচনা করা হল। (i) who, whom, whose এর ব্যবহার : Sentence অনির্দিষ্ঠভাবে ব্যক্তি বোঝাতে কে বা করা এর পরিবর্তে who, কাকে বা কাদেরকে বোঝাতে whom এবং কার বা কাদের whose প্রভৃতি interrogative pronoun ব্যবহূত হয়। যেমন: Who is the man? (কে বোঝাতে Who)Whom do you like? (কাকে বোঝাতে Whom)Whose is this house? (কার বোঝাতে Whose)(ii) What এর ব্যবহার :কোন একটি ব্যক্তি বা বস্থু কি তা নির্দিষ্ট করে নির্দেশ করার জন্য who ব্যবহূত করা হয়। এছাড়া কোন অর্থে কি করে অর্থে এবং কিসের জন্য অর্থে এসব বোঝাতে sentence এ what ব্যবহূত হয়। যেমন: What is this? (কি অর্থে) What class are you in? (কোন অর্থে) What is your uncle? (কি করে অর্থে)What is Cox-Bazar famous for? (কিসের জন্য অর্থে) (iii) Which এর ব্যবহার : কোন কিছু বা কাউকে বেছে নেওয়ার জন্যে ব্যক্তি বস্তু বা ইতর প্রাণী বুঝালে which ব্যবহূত হয়। যেমন: Which is your brother? (ব্যক্তি বুঝাতে)Which book is yours?(বসু্তু বোঝাতে)Which is the oldest elephant? (ইতর প্রাণী বুঝাতে)# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল