জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Adverbপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি ২য় পত্রের গ্রামারের ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনাপ্রশ্ন নিয়মিতভাবে দেওয়া হচ্ছে। আজ তোমাদের জন্য item no-10, Adverb lesson-টি আলোচনা করব।Simple Adverbবাক্যে প্রয়োগযোগ্য adverb wordটিকে অর্থপূর্ণতার দিক থেকে অর্থাৎ simple adverbকে নিচের আট ভাগে ভাগ করা যায়:(i) Adverb of time, (ii) Adverb of place,(iii) Adverb of manner,(iv) Adverb of quantity or degree,(v) Adverb of cause and effect,(vi) Adverb of certainly, (vii) Adverb of frequency, (viii) Adverb of affirmation or negation.(1) Adverb of time : যেসব adverb, verb-এর কাজ সম্পন্ন হওয়ার সময় নির্দেশ করে সেগুলোকে adverb of time বলে।যেমন: Before, now, already, lately, daily, since, formerly, late, ago, soon, yesterday, never, presently, immediately, today, tomorrow, once, sometime, always, often, ever, seldom, now, yet, still, after, then, early, hourly, weekly, monthly, instantly প্রভৃতি।a. The boy goes to school daily.b. He will come tomorrow .(2) Adverb of place: যেসব adverb, verb-এর কাজ সম্পন্ন হওয়ার স্থান নির্দেশ করে তাকে adverb of pleace বলে। যেমন: Here, there, up, within, out, backward, inside, down, behind, forward, below, above, near, hither, thither, far, anywhere, aside, onwards, apart, nowhere ইত্যাদি।There was water everywhere around our village. I saw him on the road.(3) Adverb of manner: যেসব adverb, verb-এর কাজ কীভাবে সম্পন্ন হয়, অর্থাৎ verb-এর কাজ সম্পন্ন হওয়ার কার্যপ্রণালি নির্দেশ করে তাকে adverb of manner বলে। যেমন: well, hard, so, clearly, bravely, soundly, sadly, agreeable, only, wisely, quickly, slowly, softly, badly, beautifully, gladly, swiftly, sweetly, highly, gently, hardly, probably, fast, thus ইত্যাদি।He answered the question wisely. She walks slowly.(4) Adverb of quantity or degree: যেসব Adverb দ্বারা verb-এর কাজের পরিমাণ, আধিক্য বা স্বল্পতা প্রকাশ পায়, সেগুলোকে Adverb of quantity or degree বলে।যেমন: too, almost, fully, very, enough, so, altogether, pretty, any, quite, rather, party, entirely, extremely, little, far, half, least, most, more, fairly, much, wholly ইত্যাদি।He is too weak. We are extremely sorry.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল