Adverbপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি ২য় পত্রের গ্রামারের ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনাপ্রশ্ন নিয়মিতভাবে দেওয়া হচ্ছে। গতকালের পর আজ তোমাদের জন্য item no-10, Adverb lesson-টি আলোচনা করব।Simple Adverb: (v) Adverb of cause and effect: যেসব adverb দ্বারা verb-এর কাজ সম্পন্ন হওয়ার কারণ ও ফলাফল বোঝায় তাকে adverb of cause and effect বলে। যেমন: Hence, therefore, there, wherefore, why, fore, accordingly, consequently ইত্যাদি। যেমন: Hence he is ill today.(vi) Adverb of certainly: যেসব adverb দ্বারা কাজ সম্পন্ন হওয়ার নিশ্চয়তা বোঝায় তাকে adverb of certainly বলে। যেমন: Definitely, obviously, certainly, surely, ইত্যাদি। যেমন: Surely he will succeed.Obviously we should do it.(vii) Adverb of frequency: যেসব adverb দ্বারা কাজ সম্পাদন করার পৌনপুনিকতা বোঝায় তাকে adverb of frequency বলে। যেমন: Often, seldom, twice, once, again, always, frequently, never, occasionally ইত্যাদি।I often go there. A barking dog seldom bites.(viii) Adverb of affirmation or negation: যেসব adverb দ্বারা কাজের স্বীকৃতি বা অস্বীকৃতি বোঝায় তাকে adverb of affirmation or negation বলে। যেমন: Perhaps, surely, certainly, probably, truly, yes, no, indeed, really প্রভৃতি। যেমন: Perhaps, I will attend the party.Really it is a true fact.Interrogative adverb: যেসব adverb কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহূত হয় তাকে Interrogative adverb বলে। Interrogative adverb সাধারণত simple adverb-এর time (সময়), place (স্থান), cause (কারণ), manner (পদ্ধতি), number (সংখ্যা), quantity (পরিমাণ) ইত্যাদি প্রকাশ করে থাকে। How, why, where, when, How many, How much ইত্যাদি Interrogative adverb হিসেবে ব্যবহূত হয়। যেমন:When will you go there? (সময়)Where does he live? (স্থান)Why are you late? (কারণ)How are you doing it? (পদ্ধতি)How much money will he spend? (পরিমাণ)How many people were present there? (সংখ্যা)Interrogative Adverb দিয়ে Sentence শুরু হলে Nominative-এর আগে Auxiliary verb বসে।Example: Why are you talking in the class?How did you go there?3. Relative or conjunctive adverb: যেসব adverb দুটি clause বা sentence-কে যুক্ত করার জন্য ব্যবহূত হয় তাকে relative বা conjunctive adverb বলে। যে noun-এর সঙ্গে relative adverb সর্ম্পক রক্ষা করে, তাকে antecedently বলে এবং antecedent সব সময় relative adverb-এর আগে বসে। যেমন: Dhaka is the town where I was born. Do you know how he did it?Relative adverb-এর মতো দুটি clause-এর সংযোগসাধন করলে তাকে Conjunctive adverb বলে।Relative adverb: I know the place where he lives.conjunctive adverb: I know where my class teacher lives.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল