Adverbপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি ২য় পত্রের গ্রামারের ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনাপ্রশ্ন নিয়মিতভাবে দেওয়া হচ্ছে। গতকালের পর আজ item no-10, Adverb lesson-টি আলোচনা করব।Position of adverb: 1. Sentence-এ intransitive verb-এর পরে adverb বসে।যেমন: Labony reads slowly.2. Transitive verb-এর object-এর পরে adverb বসে। যেমন: He faced the problem wisely.3. Sentence-এর অর্থ জোর দিয়ে প্রকাশ করার জন্য sentence-এর শুরুতে adverb বসে।যেমন: Carefully read it.4. Auxiliary verb ও principal verb-এর মধ্যে adverb বসে।যেমন: I have already finished my home-task.Have you ever been to Cox-Bazar?5. কিছু adverb বিশেষ করে adverb of time (always, never, sometimes, after), sentence-এ principal verb-এর আগে বসে। যেমন: He always speaks the truth.We never spend our holydays at home.6. যেসব adverb পূর্ণাঙ্গ sentence-কে modify করে সেসব adverb sentence-এর শুরুতে বসে।যেমন: Perhaps, it will rain today.Luckily, I got a lottery.7. Sentence-এ অনেক সময় adjective-এর আগে adverb বসে। যেমন: He was very funny.You are obviously crazy.8. অনেক সময় adverb-এর আগে adverb বসে। যেমন: You take all things very seriously.The teacher recited the poem quite clearly.9. মাঝেমধ্যে preposition-এর আগেও adverb বসে।যেমন: He sat down silently beside me.10. কখনো কখনো participle-এর আগে adverb বসে। যেমন: He told us a very interesting story.Uses of some adverbs: 1. Very, much: present participle ও positive degree-র adjective-এর আগে very এবং past participle ও comparative degree-র adjective ও adverb-এর আগে much বসে। যেমন: This is very interesting.This car is very costly.He writes very quickly.I feel much better now.You should start much earlier.I could do it much sooner.N.B. বেশি অর্থে verb-এর পরে much বা very much বসে। যেমন: He likes tea very much.The boy talks very much.2. Since, ago: Since ও ago যদি adverb রূপে ব্যবহূত হয় তবে এর অর্থ দাঁড়ায় অতীতকালের কোনো সময় পর্যন্ত। এরা period of time-এর (দীর্ঘ/ ব্যাপক সময়) পরে বসে। এর আগের verbটি past indefinite tense হয়। এদের negation হয় না। যেমন: I met him long since.He left the party half an hour ago.3. Before: অতীতকালের নির্দিষ্ট কোনো সময় বোঝাতে before বসে। এর আগে ব্যবহূত verbটি perfect tense হয়। যেমন: I have finished it before.He has not been to Chittagong before.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল