Adverbপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামারের অংশের item no-10, Adverb lesson-টি আলোচনা করব।Uses of adverbs: 4. Enough: সীমা বা মাত্রা বোঝাতে enough ব্যবহূত হয় । যেমন: I do not have enough money to buy an apartment.Rana is strong enough to carry the load.5. Too: সীমার অতিরিক্ত বোঝাতে too ব্যবহার করা হয়। এটি negative অর্থ বহন করে। too-এর পরে infinitive বা কোনো adverbial phrase দিয়ে সীমা নির্দেশ করতে হয়। যেমন: He is too poor to buy food.6. Quite: ‘সম্পূর্ণ’ অর্থে quite ব্যবহূত হয়। এটি Past participle ও helpless, hopeless, well প্রভৃতি adjective-এর আগে ব্যবহূত হয়। verb-এর স্থলে এটি ব্যবহূত হয় না। যেমন: He is quite well now. 7. Ever, never: তুলনা বা শর্ত বোঝাতে adverb হিসেবে ever ব্যবহূত হয়। ever-এর negative form হিসেবে never বসে।যেমন: Have you ever been to Sundarbans? 8. Too much, much too: Too much-এর পরে noun বা participle বসে। যেমন: I am too much bored.9. Hard, hardly: প্রবলভাবে বোঝাতে Hard ব্যবহূত হয়। কদাচিৎ অর্থে hardly ব্যবহূত হয়। যেমন: He works hard.10. Direct, directly: সরাসরি বা পথে না নেমে বোঝাতে direct ব্যবহূত হয়। বিলম্ব না করা বা তৎক্ষণাৎ অর্থে directly বসে।যেমন: He went there direct.11. At present, presently : Present tense-এ at present ও future tense-এ শিগগির অর্থে presently বসে।যেমন: At present he serves in a company.12. Free, freely: বিনা মূল্যে বোঝাতে free ও মুক্তভাবে বোঝাতে freely ব্যবহূত হয়।যেমন: Our primary education is cost free.13. Late, recently: বিলম্ব অর্থে late ও সমপ্রতি অর্থে recentlyব্যবহূত হয়।যেমন: He is late in office.Some other adverbs: Genitive adverb : যেসব adverb কোনো possessive noun থেকে গঠিত হয় তাকে genitive adverb বলে। যেমন: Always (of all ways), once (of one time), twice (of two times) ইতাদি। যেমন: He always speaks the truth.2. Introductory adverb: কোনো sentence-এর শুরুতে here ও there ব্যবহূত হলে তাকে introductory adverb বলে।যেমন: Here is your payment.3. Prepositional adverb: যদি noun বা adjective-এর আগে preposition যুক্ত হয়ে adverb গঠিত হয় তবে তাকে prepositional adverb বলে। যেমন: A foot (on foot) asleep. Exercise: Fill in the blanks with suitable Adverb from the following chart. Cheaply Correctly Well Comfortably Easily Always A. 1. He sings — . 2. The students answered the question — . 3. He bought it — . 4. I get the address — . 5. He lived there — . Here Ago Late When Well Quickly B. 1. Never go to school — . 2. Long — there was a king. 3. — did he go? 4. She writes — . 5. Please, wait — .Answer: A. 1. well, 2. correctly, 3. cheaply, 4. easily, 5. comfortably.B. 1. late, 2. ago, 3. When, 4. well, 5. here.