জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Conjunctionপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের কনজাংশন থেকে আলোচনা করব।(c) Adversative Conjunctionsএই শ্রেণীর Conjunctionগুলো হলো but, yet, still, however, only, nevertheless, on the contrary, while, whereas etc.যে Conjunctions দুটি বিপরীতার্থক ভাবের মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Adversative Conjunctions বলে। যেমন: The man is rich. (লোকটি ধনী); The man is unhappy. লোকটি অসুখী।)বাক্য দুটির ভাব একে অপরের বিরোধিতা করে। ধনী হলে সচরাচর মানুষ সুখী হয়। কিন্তু এই বাক্যদ্বয়ের কর্তার ক্ষেত্রে ঘটনাটি উল্টো ঘটেছে। সুতরাং but (কিন্তু), yet (তথাপি), still (তবুও)-এর যে কোনোটি ব্যবহার করে ভাব দুটির মধ্যে তুলনা করা যায়। যেমন: The man is rich but (he is) unhappy. বা, The man is rich, yet he is unhappy.However-এর অর্থ ‘যাহোক’; এটিও দুটি পরস্পরবিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেমন: He behaved rudely with me. (সে আমার সঙ্গে নির্দয় ব্যবহার করেছিল।)I love him. (আমি তাকে ভালোবাসি।) বাক্য দুটিকে এভাবে যুক্ত করা যায়: He behaved rudely with me however, I love him.Nevertheless-এর অর্থ হলো ‘তথাপি’: এই Conjunctionটিও দুটি বিরুদ্ধ ভাবকে সংযুক্ত করে। যেমন: Rana did not study hard. He passed the examiation. বাক্য দুটিকে এভাবে যু্ক্ত করা যায়: Rana did not study hard nevertheless, he passed the examination. On the contrary হলো একটি phrase, এর অর্থ হলো অপরপক্ষে, বিপরীতক্রমে। এই Conjunctionটিও দুটি পরস্পরবিরোধী ভাবকে সংযুক্ত করে। যেমন: He is an active man. (সে একজন কর্মঠ লোক।) His son has become lazy. (তার ছেলে অলস হয়েছে।)বাক্য দুটিকে নিচে উল্লিখিতভাবে যুক্ত করা যায়: He is an active man on the contrary, (or, on the other hand) his son has become lazy. এ ভাবে— I did not want to do any harm to you. (আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি।)I wanted to help you. (আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম।)বাক্য দুটিকে নিচে উল্লিখিতভাবে যুক্ত করা যায়। যেমন: I did not want to do any harm to you on the contrary, I wanted to help you/While, whereas = যেখানে, অপরপক্ষে। এ দুটি conjunction ও দুটি পরস্পরবিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেমন: Mr. Rahman is a very honest man. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল