Conjunctionপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের কনজাংশন থেকে আলোচনা করব।Mr. Rahman is a very honest man. His son is very dishonest. (তার ছেলে খুবই অসৎ।)বাক্য দুটিকে নিচে উল্লিখিতভাবে যুক্ত করা যায়। যেমন:Mr. Rahman is a very honest man while (whereas) his son is very dishonest. only অর্থ ‘কেবল’: এটিও দুটি বিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেমন: Clean the glass. (আয়নাটি পরিষ্কার করো।)Take care that you do not break it. (খেয়াল রেখো এটা যেন না ভাঙে।)বাক্য দুটিকে উল্লিখিতভাবে যুক্ত করা যায়। যেমন:Clean the glass, only take care that you do not break it. (যন্ত্রটি ব্যবহার করো, শুধু খেয়াল রেখো যেন এটা না ভেঙে ফেল।) তাহলে দেখা গেল যে only দ্বারা একটি শর্ত প্রকাশিত হয়। (d) Illative Conjunctionsএ ধরনের conjunctionগুলো হচ্ছে: therefore, consequently, for, as a result.যে conjunction কোনো কার্য-করণ সম্পর্কে বা অনুমান বোঝাতে ব্যবহূত হয়, তাকে Illative conjunctions বলে। অর্থাৎ একটি ভাব, ‘কার্য’ (ফল) এবং অপর একটি ভাব ‘কারণ’-এর মধ্যে এই conjunctionগুলো সম্পর্ক স্থাপন করে। যেমন: He has starved for three days. He has become weak. তোমরা লক্ষ্য করে দেখো, এখানে প্রথম বাক্যটি হলো ‘কারণ’ এবং দ্বিতীয় বাক্যটি ‘ফলাফল’। এদেরকে উল্লিখিতভাবে যুক্ত করা যায়।বা, He has starved for three days as a result (ফলে), he has become weak. বা, He has starved three days consequently. (পরিণামে), he has become weak.He has starved for three days therefore (যার ফলে) he has become weak.ওপরের তিনটি বাক্যে আমরা ‘ফলাফল’ প্রকাশক ভাবটির আগে therefore, as a result, consequently— এগুলো ব্যবহার করেছি। বিপরীতক্রমে for (কারণ) ব্যবহার করে যুক্ত বাক্য গঠন করতে পারতাম। তখন ‘কারণ’ প্রকাশন ভাবটির আগে for ব্যবহার করতে হতো। যেমন:He has become weak for, he has starved for three days.B. Subordinating conjunction or Linking wordএকটি principal clause এবং একটি subordinate clause-কে যে word যুক্ত করে; তাকে subordinating conjunction বা linking word বলে। বিশেষভাবে লক্ষ করলে দেখা যায় যে এই conjunctionটি place, time, cause, effect, purpose, manner, condition, comparison, apposition এবং concession-কে নির্দেশ করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল