জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা বিষয় থেকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৩। Aa¨vq-1 ২৯। আল্লাহ তাআলা যেসব পয়গম্বরের কাছে কিতাব (গ্রস্থ) বা সহিফা (পুস্তিকা) নাজিল করেছেন, নতুন শরিয়াত দান করেছেন, তাদের বলা হয়—(ক) নবী (খ) রাসূল (গ) সাহাবী (ঘ) ওলি৩০। ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণ করলাম।’ কোন সূরার আয়াত?(ক) আল-মায়িদা (খ) আল-বাকারা (গ) আল-ইখলাস (ঘ) আলে ইমরান৩১। যারা আখিরাতে বিশ্বাস করেনি সব নবীর যুগেই তারা গণ্য হয়েছে—(ক) কাফির হিসেবে (খ) মুনাফিক হিসেবে (গ) জালিম হিসেবে (ঘ) কোনোটিই নয়৩২। পাপী ব্যক্তিদের পাপ মার্জনা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করাকে বলে—(ক) ক্ষমা প্রার্থনা (খ) দোয়া করা (গ) শাফায়াত (ঘ) প্রতিনিধিত্ব৩৩। কোথায় রোগ-শোক, জরা-মৃত্যু বা কোনো অশান্তি নেই?(ক) রাজ প্রাসাদে (খ) কবরে (গ) জান্নাতে (ঘ) জাহান্নামে৩৪। কোনটি জাহান্নামের স্তর?(ক) দারুল কারার (খ) জান্নাতুল আদন (গ) দারুল খুলদ (ঘ) লাজা৩৫। ‘এরপর জাহান্নামিরা (জাহান্নামে) মরবেও না এবং জীবিতও থাকবে না।’ কার বাণী?(ক) আল্লাহ তাআলার (খ) মহানবী (সা.)-এর (গ) হজরত মুসা (আ.)-এর (ঘ) হজরত ওমর (রা.)-এর৩৬। রুবেল আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, কিন্তু সে পরীক্ষা পাসের জন্য খাজা বাবার কাছ থেকে তাবিজ এনে হাতে বেঁধে রাখল। রুবেলের এ অপরাধ কোন পর্যায়ভুক্ত?(ক) নিফাক (খ) কুফর (গ) শিরক (ঘ) মুনাফিকি৩৭। সাফিন তার বন্ধু আরিফকে কথা দিল, পরদিন সে অরিফদের বাসায় যাবে। কোনো কারণ না থাকা সত্ত্বেও সাফিন পরদিন আরিফদের বাসায় গেল না। এটি ইসলামের দৃষ্টিতে কিসের বৈশিষ্ট্য?(ক) কুফরি কাজের (খ) শিরকি অপরাধের (গ) নিফাকের (ঘ) অংশীদারের৩৮। রিয়াজ আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সিলেট মাজারে প্রার্থনা করল, ‘বাবা আমি যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি।’ রিয়াজের এ প্রার্থনা—(ক) কুফরি হয়েছে (খ) শিরক হয়েছে (গ) নিফাক হয়েছে (ঘ) যথাযথ হয়েছে৩৯। ফরহাদ ও কয়েক বন্ধু মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাবে। যাত্রাকালীন ফরহাদের মা ছেলের বন্ধুদের বলল, বাবারা তোমাদের কাছে আমার একমাত্র সন্তান ফরহাদকে সোপর্দ করলাম। এতে ফরহাদের মা—(ক) শিরক করলেন (খ) কুফরি করলেন (গ) নিফাকি করলেন (ঘ) দোয়া করলেন৪০। তোমার মহল্লায় একদল বখাটে ছেলে বিভিন্ন সামাজিক অপকর্মে লিপ্ত এ ব্যাপারে তোমার করণীয় কী?(ক) এদের বিরুদ্ধে জনমত তৈরি করা(খ) এ অপকর্মের প্রতিরোধ করা(গ) এদের চারিত্রিক সংশোধনে ভূমিকা রাখা(ঘ) এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।ইসলাম শিক্ষার বহুনির্বাচনী (অংশ-৩)-এর সঠিক উত্তর:২৯। খ ৩০। ক ৩১। ক ৩২। গ ৩৩। গ ৩৪। ঘ ৩৫। ক ৩৬। গ ৩৭। গ ৩৮। গ ৩৯। গ ৪০। গ।