বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রথম অধ্যায়ের একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রফিক আখিরাতের ভয়ে নিয়মিত সালাত আদায় করে। ইমাম সাহেবের খুতবায় ঈমান ও আখিরাতের বর্ণনা শুনে জাহান্নামের ভয়ে সে বিচলিত হয় এবং তার চোখে পানি আসে। সে গরিব। তার আয় রোজগারের কথা জিজ্ঞাসা করলে সে বলে, ‘আলহামদুলিল্লাহ’ আমি ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট।’প্রশ্ন: ক. ঈমান শব্দটির অর্থ কী?উত্তর: ক. ঈমান আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হলো আস্থা রাখা, বিশ্বাস করা, আনুগত্য করা, নির্ভর করা, স্বীকৃতি দেওয়া। মহানবী হজরত মুহাম্মদ (সা.) আনীত সবকিছুর প্রতি বিশ্বাস করা ও তাঁর ওপর আস্থা রেখে আমল করার নাম ঈমান।প্রশ্ন: খ. ইসলামে আখিরাতের প্রতি ঈমানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।উত্তর: খ. মৃত্যুর পরের অনন্ত জীবন আখিরাত। মুমিন ও মুত্তাকী হতে হলে আখিরাতে বিশ্বাস করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘তাঁরা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।’ (সূরা আল বাকারা, আয়াত-৪) সুতরাং মুমিন হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস অপরিহার্য। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘যাঁরা আখিরাতে বিশ্বাস করে, তাঁরাই আল্লাহ তাআলার কিতাবে (আল কোরআনে) ঈমান আনয়ন করে।’ (সূরা আনআম, আয়াত-৩০)পার্থিব জীবনের ভালো-মন্দ সকল কাজের হিসাব পরকালে আল্লাহ তাআলার নিকট পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে। ইহকালে ভালো কাজ করলে পরকালে পুরস্কার পাবে, আর মন্দ কাজ করলে শাস্তি পাবে। তাই আমাদের অবশ্যই আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল