জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: ইসলাম শিক্ষা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ প্রথম অধ্যায়ের একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: গ. রফিক আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট—এ থেকে আমরা কী শিক্ষালাভ করতে পারি?উত্তর: গ. মহান আল্লাহ তাআলা আমাদের তাঁর অসীম রহমত দ্বারা বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার করুণা ছাড়া আমরা এ দুনিয়াতে আসতে পারতাম না। তাঁর করুণাতেই খাদ্য, আলো, বাতাস, পানি ইত্যাদি পেয়ে সুস্থ-সবলভাবে জীবন অতিবাহিত করতে পারি। সুতরাং, আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি আদায় করা, আল্লাহ তাআলার আদেশ-নিষেধ মেনে চলা। মোট কথা, জীবনকে আল্লাহ তাআলার পথে পরিচালিত করা। যারা এ কাজগুলো সুন্দরভাবে করতে পারবে, তারাই প্রকৃত ঈমানদার। তারাই আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। রফিক একজন প্রকৃত ঈমানদারের মতো আল্লাহ তাআলার আদেশ-নিষেধ মেনে চলার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করে। আবদুর রহমানের জীবনব্যবস্থা বলে দেয়, সে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। রফিকের আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকার গুণ থেকে আমরা শিক্ষা পাই—১. সর্বাবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে।২. যেকোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকতে হবে।৩. নিয়মিত সালাত আদায় করতে হবে।৪. আখিরাতের ভয় মনে পোষণ করতে হবে।৫. মোট কথা, আল্লাহ তাআলার পথে জীবনকে পরিচালিত করতে হবে।প্রশ্ন: ঘ. রফিক একজন প্রকৃত মুমিন—মূল্যায়ন কর।উত্তর: ঘ. রফিক একজন প্রকৃত মুমিন, কারণ ঈমানের দাবি হলো আল্লাহ তাআলার তাওহিদ বা একত্ববাদ, তাঁর ক্ষমতা, নিয়ামত এবং যেসব বিষয়ে আল্লাহ ঈমান আনতে বলেছেন, তার সবকটির প্রতি ঈমান আনা। রফিকের মধ্যে এর সবকটি গুণই বিদ্যমান।অতএব রফিকের জীবনে আমরা দেখতে পাচ্ছি, সে আল্লাহ তাআলার আদেশ মান্য করছে, আল্লাহ তাআলার কথা শুনলে তার ঈমান বৃদ্ধি পেয়ে কান্না আসে। একজন ঈমানদার নিয়মিত সালাত আদায় করে, রফিক এ কাজটি করে। ঈমানদারের মধ্যে সর্বদা আখিরাত-ভীতি থাকবে। রফিক তার ব্যতিক্রম নয়।