জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট-১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কে উচ্চবিদ্যালয়, ঢাকারচনামূলক অংশ \ পূর্ণমান: ৬০১। নিচের চিত্র দুটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।(ক) অঙ্গজ বংশবিস্তার কী? ১(খ) চিত্র-২ দ্বারা কী বোঝানো হয়েছে? ২(গ) চিত্র-১ ও চিত্র-২-এর ব্যবহার করে ভিনিয়ার জোড় কলম ছবি এঁকে বর্ণনা দাও। ৩(ঘ) শিক্ষক জামাল চারা কলম তৈরি না করে বিযুক্ত জোড় কলম তৈরি করাকে কেন গুরুত্ব দিলেন—ব্যাখ্যা করো। ৪২. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ময়মনসিংহের মামুন অর্থনৈতিক সচ্ছলতা আনার জন্য তাঁর গ্রামের বাড়িতে ফলের বাগান করার চিন্তা করেন। তবে জমির অবস্থান ও বৈশিষ্ট্যের কথা ভেবে সেখানে তিনি চাউলা বা খাজা কাঁঠাল চাষের সিদ্ধান্ত নেন। অতঃপর একখণ্ড বর্গাকার জমি প্রস্তুত করে নার্সারি থেকে ১৬টি চারা নিয়ে আসেন।(ক) চাউলা বা খাজা কাঁঠাল কী? ১(খ) মামুনের জমিটির একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ২(গ) নকশা এঁকে মামুনের তৈরি কাঁঠাল বাগানটি উপস্থাপন করো। ৩(ঘ) কাঁঠাল চাষের মাধ্যমে মামুন কীভাবে অর্থনৈতিক সফলতা পেতে পারে, তা ব্যাখ্যা করো। ৪৩. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বিধবা হালিমা বেগম ২০০২ সালে দুটি সন্তান নিয়ে বাবার বাড়ি ফেরত আসেন। এ-বাড়ি ও-বাড়ি ঝিয়ের কাজ এবং গ্রামীণ ব্যাংকের সামান্য ঋণের টাকায় তিনি একসঙ্গে পাঁচটি বাচ্চা ছাগল ক্রয় করেছিলেন। ২০০৫ সালে তিনি ছাগল পালনের ওপর সাত দিনের একটি প্রশিক্ষণ নেন। তারপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ছেলেমেয়ে দুটো পড়াশোনা করছে। ইতিমধ্যে তিনি টিনের ঘর এবং পাঁচ-ছয় বিঘা জমির মালিক হয়েছেন।(ক) বাংলাদেশে মূলত কোন পর্যায়ে ছাগল পালন করা হয়? ১(খ) ছাগল পালন প্রধানত ঘনবসতিপূর্ণ দেশেই হয়ে থাকে কেন? ২(গ) হালিমা বেগম ছাগল ছানার জন্য ১৫ কেজি দানাদার খাদ্য কীভাবে তৈরি করবেন, তা ছকের সাহায্যে দেখাও। ৩(ঘ) বাংলাদেশের প্রেক্ষাপটে ছাগল পালন কতটা উপযোগী—তাতে তোমার মতামত বিশ্লেষণ করো। ৪৪. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।গ্রামের দরিদ্র গৃহবধূ আঁখি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে ১০০টি ২০ সপ্তাহ বয়সের উন্নত জাতের হোয়াইট লেগহর্ন মুরগি দিয়ে খামার স্থাপন করলেন। যথাযথ খামার ব্যবস্থাপনায় অল্প দিনেই তাঁর খামার থেকে ডিম পেতে শুরু করলেন। সব ডিম একসঙ্গে বিক্রি করতে না পারায় তিনি সমস্যায় পড়লেন এবং কিছু ডিম পচে নষ্ট হতে লাগল। তিনি চিন্তিত হয়ে পশু কর্মকর্তার পরামর্শে দেশীয় পদ্ধতিতে ডিম সংরক্ষণ করে সমস্যার সমাধান করলেন।(ক) ডিম সংরক্ষণ কী? ১(খ) পশু কর্মকর্তা গৃহবধূ আঁখিকে দেশীয় পদ্ধতিতে ডিম সংরক্ষণের পরামর্শদানের কারণটি ব্যাখ্যা করো। ২(গ) গৃহবধূ আঁখির খামারের ১ সপ্তাহে উৎপাদিত সব ডিম সোডিয়াম সিলিকেট দ্বারা সংরক্ষণের পদ্ধতিটি ব্যাখ্যা করো। ৩(ঘ) বাংলাদেশের গ্রামাঞ্চলের খামারগুলোয় গৃহবধূ আঁখির ডিম সংরক্ষণ পদ্ধতি কী ধরনের ভূমিকা রাখতে পারে—মতামত দাও। ৪৫. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।হাসান সাহেব তাঁর পুকুরে কার্পজাতীয় মাছের মিশ্র চাষ করতে চাইলেন। তিনি জেনেছিলেন, কার্পজাতীয় মাছের মিশ্র চাষ অধিক লাভজনক। তাই তিনি কার্পজাতীয় মাছ চাষে পুকুর নির্বাচনের বিশেষ বিশেষ দিকগুলো জেনেছিলেন। পুকুর প্রস্তুতের পর মাছ ছাড়ার আগে তিনি পুকুরে প্রয়োজনীয় প্রাকৃতিক খাদ্য আছে কি না, তা যাচাই করেছিলেন। পুকুরে পোনা ছাড়ার পর প্রয়োজনীয় পরিচর্যাগুলো সময়মতো সঠিক পদ্ধতিতে করায় মাছ চাষে অভূতপূর্ব সাফল্য পেলেন।(ক) কার্পজাতীয় মাছ কাকে বলে? ১(খ) কার্পজাতীয় মাছ চাষে পুকুর নির্বাচনের বিশেষ দিকগুলো নিরূপণ করো। ২(গ) হাসান সাহেব পুকুরে ২০ হাজার মাছের পোনার জন্য প্রাকৃতিক খাদ্য আছে কি না, তা তিনি কীভাবে পরীক্ষা করবেন? চিত্রসহ ব্যাখ্যা করো। ৩(ঘ) ‘পুকুরে পোনা মজুদ-পরবর্তী পরিচর্যার ওপর মাছ চাষের লাভ-লোকসান নির্ভর করে।’ এ উক্তির সত্যতা যাচাই করো। ৪৬. চিত্রগুলো দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।(ক) চিত্র-ক-এর মাছটি কোন রোগে আক্রান্ত? ১(খ) চিত্র-খ-এ চিহ্নিত মাছটির রোগের একটি লক্ষণ বর্ণনা করো। ২(গ) ‘ক’ ও ‘খ’ চিহ্নিত মাছ দুটির রোগ কীভাবে প্রতিকার করা যায়? ৩(ঘ) চিত্রে উল্লিখিত মাছ দুটির রোগের ভয়াবহতা বিশ্লেষণ করো। ৪৭. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সুমন ছুটিতে গ্রামে দাদার বাড়ি বেড়াতে গেলে হঠাৎ তার কোষ্ঠকাঠিন্য হয়। তার দাদা তাকে হরীতকী ফলের গুঁড়া পানিতে ভিজিয়ে খেতে দিলে তার কোষ্ঠকাঠিন্য দূর হয়। দাদা তাকে জানান, গ্রামে অনেক ভেষজ উদ্ভিদ রয়েছে। আমলকী, হরীতকী, বহেড়া, নিম, অর্জুন, অশোক—এসব উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন পাতা, বাকল, ফুল, ফল বিভিন্ন ধরনের অসুখ নিরাময়সহ কীটপতঙ্গ দমন ও ভিটামিনের উৎস হিসেবেও কাজ করে।(ক) ভেষজ উদ্ভিদ কী? ১(খ) নিমগাছের কোন কোন অংশ কৃমি দমন ও দাঁত শক্ত করতে ব্যবহূত হয়? ২(গ) সুমনের দাদার ব্যবহূত ভেষজ উদ্ভিদ ছাড়া ওই রোগ নিরাময়ে অপর একটি ভেষজ উদ্ভিদের নাম উল্লেখপূর্বক তা কীভাবে কাজে লাগানো যায় বর্ণনা করো। ৩(ঘ) আধুনিক চিকিৎসার সুযোগবঞ্চিত গ্রামীণ মানুষের চিকিৎসায় ভেষজ উদ্ভিদ কীভাবে ভূমিকা রাখতে পারে ব্যাখ্যা করো। ৪৮. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।খুলনার জাহাঙ্গীর দীর্ঘদিন ঢাকায় চাকরি করেন। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে দেখেন, রাস্তার দুই পাশের অধিকাংশ গাছ ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। তিনি ভাবলেন, কীভাবে রাস্তার দুই পাশে এবং এলাকায় গাছ রোপণ করা যায়। তিনি রাস্তার পাশে বনায়ন সম্পর্কে জেনে একটি নকশা তৈরির উদ্দেশ্যে রাস্তার ঢালু অংশের দৈর্ঘ্য মেপে নিলেন। ঢালু অংশের দৈর্ঘ্য মেপে দেখলেন তিন মিটার। পরবর্তী সময় এলাকার জনগণকে উদ্বুদ্ধ করে ওই রাস্তার ধারে সামাজিক বনায়ন গড়ে তুললেন।(ক) পরিবেশের ভারসাম্য রক্ষায় শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? ১(খ) বনায়নের একটি গুরুত্ব ব্যাখ্যা করো। ২(গ) জাহাঙ্গীর তার এলাকায় রাস্তার পাশে গাছ লাগানোর ক্ষেত্রে যে পদ্ধতি এবং নকশা অবলম্বন করেছিলেন, তা চিত্রসহ বর্ণনা করো। ৩(ঘ) গ্রামীণ জনগণের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের বনায়নে উদ্বুদ্ধ করার গুরুত্ব মূল্যায়ন করো। ৪৯. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।গনি মিয়া একজন ছোট কৃষক। তাঁর ছেলে রায়হান কৃষি বিশ্ববিদ্যালয়ে পশুপালনের ওপর পড়াশোনা করছে। ছেলের উৎসাহে গনি মিয়া একটি ছোট মুরগির খামার গড়েছেন। হঠাৎ একদিন সকালবেলা লক্ষ করলেন, বেশ কয়েকটি মুরগি মৃত অবস্থায় পড়ে আছে। তিনি অবাক হলেন এই ভেবে যে, গত সন্ধ্যায় যখন তিনি মুরগিগুলোকে শেষবার দেখেছেন, তখনো সেগুলোকে সুস্থই মনে হয়েছে। তিনি ছেলের সঙ্গে মোবাইলে কথা বললেন। রায়হান রোগটি নির্ণয়পূর্বক অন্যান্য রোগের লক্ষণগুলোও বাবাকে বলল। সে বাবাকে আরও বলল, ‘রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাই শ্রেয়।’(ক) কোন রোগে আক্রান্ত হলে শতকরা প্রায় ১০০ ভাগ মুরগি মারা যায়? ১(খ) কলেরা রোগ কীভাবে ছড়ায়? ২(গ) রানিক্ষেত রোগে আক্রান্ত ২০০ মুরগীকে কীভাবে চিকিৎসা দেওয়া যাবে লিখ। ৩(ঘ) হাঁস ও মুরগি রোগে আক্রান্ত হলে তা কীভাবে নিয়ন্ত্রণ করবে—বিশ্লেষণ করো। ৪জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা৩টি চূড়ান্ত মডেল টেস্টের সঠিক উত্তর মডেল টেস্ট-৮: (সামাজিক বিজ্ঞান)-এর সঠিক উত্তর: ১. খ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯.খ ২০. গ ২১. গ ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. ক ৩০. ঘ ৩১. ঘ ৩২. গ ৩৩. খ ৩৪. খ ৩৫. খ ৩৬. খ ৩৭. ঘ ৩৮. গ ৩৯. গ ৪০. খ।মডেল টেস্ট-১০: (সাধারণ বিজ্ঞান)-এর সঠিক উত্তর: ১। গ, ২। গ, ৩। ঘ, ৪। গ, ৫। খ, ৬। ঘ, ৭। ক, ৮। ঘ, ৯। গ, ১০। ক, ১১। ঘ, ১২। খ, ১৩। খ, ১৪। গ, ১৫। খ, ১৬। গ, ১৭। ক, ১৮। গ, ১৯। খ, ২০। খ, ২১। গ, ২২। গ, ২৩। ক, ২৪। গ, ২৫। ঘ, ২৬। ক, ২৭। খ, ২৮। খ, ২৯। ঘ, ৩০। গ, ৩১। ক, ৩২। গ, ৩৩। ক, ৩৪। খ, ৩৫। খ, ৩৬। ঘ, ৩৭। গ, ৩৮। গ, ৩৯। গ ৪০। গ।মডেল টেস্ট-১১: (কৃষিশিক্ষা)-এর সঠিক উত্তর: ১। খ, ২। গ, ৩। ক, ৪। ক, ৫। গ, ৬। গ, ৭। খ, ৮। খ, ৯। ঘ, ১০। খ, ১১। খ, ১২। ক, ১৩। গ, ১৪। গ, ১৫। ঘ, ১৬। খ, ১৭। ঘ, ১৮। ক, ১৯। খ, ২০। ক, ২১। গ, ২২। গ, ২৩। খ, ২৪। গ, ২৫। খ, ২৬। ঘ, ২৭। খ, ২৮। খ, ২৯। ঘ, ৩০। ঘ, ৩১। খ, ৩২। ক, ৩৩। খ, ৩৪। ঘ, ৩৫। খ, ৩৬। ক, ৩৭। ক, ৩৮। খ, ৩৯। গ, ৪০। ক।