জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট-২: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক অংশ \ পূর্ণমান: ৬০# প্রত্যেক অংশ থেকে তিনটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও]ক অংশ: গদ্য১। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ভাষা মানবগোষ্ঠীর ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ। মানুষের জীবনে ও সমাজ সংগঠনে ভাষার গুরুত্ব ও প্রয়োজন অপরিসীম। দেশ, কাল ও পরিবেশের তারতম্যের জন্য ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। এ পরিবর্তন আকস্মিকভাবে ঘটে না। হাজার বছর ধরে বংশ পরম্পরা, লোকমুখে বিকৃত ও পরিবর্তিত হয়ে নতুন রূপ পরিগ্রহ করে। (ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশবিষয়ক গ্রন্থটির নাম কী? ১(খ) ‘দেশ, কাল ও পরিবেশের তারতম্যের জন্য ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে।’ কেন? ২(গ) গবেষকদের মতামতের প্রভাব বাংলা ভাষায় কতটুকু?—উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৩(ঘ) ‘বাংলাভাষার অবস্থান বর্তমানে আরও শক্তিশালী’—উদ্দীপকের আলোকে যুক্তি দাও। ৪ ২। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।হাজার বছরের নির্যাতিত জীবনের প্রতিচ্ছবি পূর্ববাংলার কৃষকদের জীবন। তাঁদের জীবনের নানা দুঃখ-বেদনা অসহনীয় হয়ে পড়লে একতাবদ্ধ ও সংঘবদ্ধ হয় চাষিরা। ধ্বংস ও মৃত্যুর মধ্য দিয়ে এ দেশে নতুন প্রাণের জাগরণ ঘটেছে। এ দেশের জাগ্রত কৃষকসমাজ আজ আর মৃত্যুভয়ে শঙ্কিত নয়। শোষণ ও শাসনে নিপীড়িত মানুষ তার ন্যায্য অধিকার আদায় করে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।(ক) আবু ইসহাক বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন কত সালে? ১(খ) ওসমানকে নির্যাতিত চাষিদের প্রতিনিধি বলা হয় কেন? ২(গ) ‘ধ্বংস ও মৃত্যুর মধ্য দিয়ে এ দেশে নতুন প্রাণের জাগরণ ঘটেছে।’—উদ্দীপক এবং ‘জোঁক’ গল্পের ওসমানসহ অন্য কৃষকদের একতাবদ্ধতা ব্যাখ্যা করো। ৩(ঘ) উদ্ধৃতাংশ অবলম্বনে বাঙালি কৃষকদের বিদ্রোহী সত্তার স্বরূপ বিশ্লেষণ করো। ৪৩। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রবীন্দ্রনাথ ঠাকুরের স্বচ্ছন্দ পদচারণে বাংলা সাহিত্যাঙ্গন প্রাণ ফিরে পেয়েছিল। এশীয়দের মাঝে তিনিই প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও বাঙালি জাতিকে দিয়েছেন মর্যাদার আসন। সাহিত্যের প্রতি প্রবল ঝোঁক ও পরোপকারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে তাঁর প্রতিটি রচনায়। সাধারণ মানুষের দুঃখ-বেদনার কথা বলতে গিয়ে সবার মনুষ্যত্বকে জাগ্রত করার আহ্বান জানিয়েছেন তিনি।(ক) আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন? ১(খ) মনুষ্যত্ব বলতে কী বোঝায়? ২(গ) রবীন্দ্রনাথের সাহিত্যজীবন তোমার পঠিত ‘রবীন্দ্রনাথের কথা’ ও উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৩(ঘ) ‘মানুষকে সত্যি সত্যিই ভালোবাসতেন তিনি।’—উদ্দীপকের আলোকে রবীন্দ্রনাথের মনুষ্যত্ববোধ বিশ্লেষণ করো। ৪৪। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।গ্রামের নাম নীরবপুর। জনশ্রুতি আছে, এ গাঁয়ে একসময় সবকিছুই নীরব ছিল। জিন-ভূতের আছর হয়েছিল বলে এ গাঁয়ের কোনো মানুষ কথা বলতে পারত না। ইশারা-ইঙ্গিতে তারা মনের ভাব প্রকাশ করত। কিছুদিনের মধ্যে অনেক মানুষের একসঙ্গে প্রাণ হরণ করে বিদায় নেয় ভূতবেশী ওলাবিবি। তাদের বদ্ধমূল ধারণা ওলাবিবিই মানুষদের এমন চুপ থাকতে বাধ্য করেছিল। গল্প নয় একেবারে সত্যি ঘটনা। কেউ শুনেছেন তাঁর বাবার কাছ থেকে, বাবা শুনেছেন তাঁরও বাবার কাছ থেকে। এ রকম আর যেন কখনো না হয় সেজন্য প্রতিবছরই ওলাবিবির নামে এরা মানত করে এবং বৈশাখী পূর্ণিমার রাতে ওলাবিবিকে সন্তুষ্ট করার জন্য পুকুরঘাটে সে মানত পূর্ণ করে।(ক) ‘তৈলচিত্রের ভূত’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ১(খ) নগেন গভীর রাতে তৈলচিত্রের কাছে গিয়েছিল কেন? ২(গ) ‘সামাজিক কুসংস্কার মানুষের অনেক ক্ষতি করে।’—উক্তিটি উদ্দীপক ও তোমার পঠিত গল্পের আলোকে ব্যাখ্যা করো। ৩(ঘ) ‘উদ্দীপকের কলেরা রোগের বাহন ওলাবিবি এবং তোমার পঠিত গল্পের কেন্দ্রীয় চরিত্রটির বিদ্যুতের শক খাওয়ার তুলনামূলক চিত্র উপস্থাপন করো। ৪৫। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।অভিনেতা ইলিয়াস কাঞ্চন বাংলা সিনেমার সুপারস্টার নায়ক হিসেবে পরিচিত। একবার শুটিং চলাকালে খবর এল তাঁর মা নিদারুণ অসুস্থ। তিনি গাড়ি করে ছুটলেন গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। জ্যামে গাড়ি আটকে গেলে সাধারণ জনগণের নজরে পড়ে যান তিনি। একজন, দুজন করে তাঁর কাছে আসতে থাকে লোকজন। কেউ কাছে থেকে দেখতে চান, কেউ কুশলাদি জানতে চান, কেউ বা অটোগ্রাফ চান। এভাবে অনেক সময় পেরিয়ে যায়। বাড়িতে পীড়িত মা, অন্যদিকে ভক্তদের এমন আচরণ, কী করবেন বুঝতে পারেন না তিনি।(ক) ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটিকাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? ১(খ) খ্যাতিমান ব্যক্তিদের বিড়ম্বিত হতে হয় কেন? ২(গ) উদ্দীপকের আলোকে তোমার জানা কোনো খ্যাতিমান ব্যক্তির বিড়ম্বনার চিত্র তুলে ধরো। ৩(ঘ) উদ্দীপকের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং তোমার পঠিত দুকড়ি দত্তের বিড়ম্বনার তুলনামূলক চিত্র উপস্থাপন করো। ৪খ অংশ : পদ্য৬। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।নবযুগের উদাত্ত আহ্বানে নবীনকে সাড়া দিতে হবে। মৃত্যুভয়কে তুচ্ছজ্ঞান করে তাকে বিপৎসঙ্কুল পথে অগ্রসর হতে হবে। নিপীড়িত ও শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাকে সংগ্রামের পথ বেছে নিতে হবে। এ পথই মানবতার চিরায়ত কল্যাণের পথ। কল্যাণের পথে অগ্রসর হলে নতুন দিনের, নতুন প্রভাত তাদের সাদর অভ্যর্থনা জানাবে। ১৪ বছরের বিপ্লব তাই সংগ্রামের পথ বেছে নিয়েছে।(ক) কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন। ১(খ) সাহসিকতা আজ কাম্য কেন? ২(গ) উদ্দীপকের আলোকে তরুণসমাজের সংগ্রামী জীবন ব্যাখ্যা করো। ৩(ঘ) নতুন দিনের, নতুন প্রভাত কাদের, কেন অভ্যর্থনা জানাবে?—উদ্দীপক ও ‘অভিযান’ কবিতার আলোকে বিশ্লেষণ করো। ৪৭। কবিতাংশটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা;তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা;ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে-আমার জন্মভূমি।(ক) জীবনানন্দ দাশ কত সালে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন? ১(খ) কবি কেন বারবার বাংলায় ফিরে আসতে চেয়েছেন? ২(গ) উদ্দীপকের স্বদেশপ্রীতির মতো জীবনানন্দ দাশ তাঁর ‘আবার আসিব ফিরে’ কবিতায়ও স্বদেশপ্রেম দেখিয়েছেন।—ব্যাখ্যা করো। ৩(ঘ) উদ্দীপকটি ‘আবার আসিব ফিরে’ কবিতার মর্মবাণীকেই যেন ধারণ করে আছে।—তোমার অভিমত দাও। ৪৮। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যাঁদের নাম লেখা রয়েছে তাঁদের অন্যতম একজন হজরত মুহাম্মদ (সা.) তাঁর জীবনের অন্যতম প্রধান কাজ ছিল পরোপকার। ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ দৃষ্টি ও সমদর্শন চরিত্র সৌন্দর্যের এতগুলো দিকের সমাহার ধূলিমাটির এ পৃথিবীতে খুব সহজ কথা নয়। তাই মানুষের একজন হয়েও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হয়েও তিনি অনুকরণীয়, বরণীয়।(ক) সম্রাট বাবরের আসল নাম কী? ১(খ) ‘জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ’—কে, কেন বলেছিল? ২(গ) উদ্দীপকে যে আদর্শবোধের পরিচয় পাওয়া যায় সম্রাট বাবরের চরিত্রে তার প্রতিফলন কীভাবে ঘটেছে?—উদাহরণ লেখো। ৩(ঘ) ‘মহানবীর আদর্শ পরবর্তী প্রজন্মের চরিত্রকেও আলোকিত করেছিল?’—‘বাবরের মহত্ত্ব’ কবিতার আলোকে বক্তব্যটি মূল্যায়ন করো। ৪৯. উদ্দীপক-১‘মাগো, ওরা বলে/ সবার কথা কেড়ে নেবে।তোমার কোলে শুয়ে/ গল্প শুনতে দেবে না।’উদ্দীপক-২‘ফেব্রুয়ারির একুশ তারিখ/ দুপুর বেলার অক্তবৃষ্টি নামে, বৃষ্টি কোথায়বরকতেরই রক্ত!’(ক) ‘একুশের কবিতা’ কোন পটভূমিতে রচিত? ১(খ) ফেব্রুয়ারির একুশ তারিখ বাঙালির জাতীয় জীবনে স্মরণীয় কেন? ২(গ) ‘উদ্দীপক-১ পাকিস্তানি হানাদার বাহিনীর একমুখী নীতির প্রকাশ’—ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখো। ৩(ঘ) ‘সবার কথা যারা কেড়ে নিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেই বরকতেরা রক্ত দিয়েছিল।’ উদ্দীপক-১ ও উদ্দীপক-২-এর আলোকে মূল্যায়ন করো। ৪মডেল টেস্ট-১- বাংলা ১ম পত্র (বহুনির্বাচনী অংশ) এর সঠিক উত্তর: ১। গ ২। খ ৩। ঘ ৪। গ ৫। ঘ ৬। গ ৭। খ ৮। গ ৯। ঘ ১০। গ ১১। খ ১২। ঘ ১৩। ক ১৪। ঘ ১৫। গ ১৬। খ ১৭। খ ১৮। খ ১৯। খ ২০। গ ২১। ঘ ২২। ঘ ২৩। ঘ ২৪। গ ২৫। ক ২৬। ঘ ২৭। গ ২৮। ঘ ২৯। গ ৩০। খ ৩১। ঘ ৩২। ক ৩৩। গ ৩৪। ঘ ৩৫। ঘ ৩৬। ঘ ৩৭। খ ৩৮। গ ৩৯। গ ৪০। খ।