রচনামূলক অংশ \ পূর্ণমান: ৫০ ১. যেকোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো। ৫(ক) Water is another important element of the environment. Water is essential for human, animal and plant life. Clean water is safe for us. but polluted water is injuries to our health. Water can be contaminated in many ways. By drinking polluted water, we may be sick.(খ) A student is a learner. At first he has to be attentive to his studies. He has to complete his home-work and attend school regularly. A good student reads a lot even outside his prescribed text books. He should read different kinds of books to acquire knowledge. He ought to respect his teachers like his parents.২. (ক) বড় বোনের বিবাহ উৎসবের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র লেখো। ১০অথবা, (খ) তোমাদের ইউনিয়নে একটি পাঠাগার স্থাপনের জন্য তোমার জেলার ডেপুটি কমিশনার সাহেব বরাবর একখানি আবেদনপত্র লেখো।৩. (ক) সারাংশ লেখো। ১০সময় ও স্রোত কাহারও অপেক্ষায় বসিয়া থাকে না, চিরকাল চলিতে থাকে। সময়ের নিকট অনুনয় কর, ইহাকে ভয় দেখাও, ভ্রুক্ষেপও করিবে না; সময় চলিয়া যাইবে, আর ফিরিবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়, কিন্তু সময় একবার গত হইয়া গেলে আর ফিরিয়া আসে না। গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল। যতই কাঁদ না, গত সময় আর কখনো ফিরিয়া আসিবে না।অথবা, (খ) সারমর্ম লেখো। ১০স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসেসুখের আলো জ্বলে বুকে দুঃখের ছায়া নাশেস্বাধীনতা সোনার কাঠি খোদার সুধা দানস্পর্শে তাহার নেচে উঠে শূন্য দেহে প্রাণ।৪. যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো। (ক) নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস,ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।(খ) পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।৫. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। ১৫(ক) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য;(খ) সংবাদপত্র;(গ) বাংলাদেশের ষড়ঋতু(ঘ) যানজট সমস্যা(ঙ) কম্পিউটার।