জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট-৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়: ৪০ মিনিট \ মান: ৪০১। মধ্যযুগে সমাজের পরিবর্তন বলতে বোঝা যেত—(ক) পরকালের জন্য প্রস্তুতি (খ) জীবনের চলমান অগ্রগতি (গ) সুখী জীবন যাপনের প্রস্তুতি (ঘ) অর্থনৈতিক অবস্থার অগ্রগতি২। সমাজব্যবস্থার মূল ভিত্তি কী?(ক) অর্থনীতি (খ) ভৌগোলিক পরিবেশ (গ) জনসংখ্যা (ঘ) শিক্ষা৩। মানুষের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের পরিবর্তন সাধিত হয়—i. শিক্ষার মাধ্যমে ii. শিল্পায়নের প্রভাবেiii. সামাজিক গতিশীলতার মাধ্যমেনিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii৪। কে সুতা কাটার কল আবিষ্কার করেন?(ক) আর্করাইট (খ) জেমস ওয়াট (গ) রবার্ট হুক (ঘ) আইনস্টাইন৫। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন?(ক) আর্করাইট (খ) জেমস ওয়াট (গ) নিউটন (ঘ) লিউয়েন হুক৬। বিদ্যুৎ আবিষ্কার করেন—(ক) আর্করাইট (খ) জেমস ওয়াট (গ) ফ্যারাডে (ঘ) টলেমি৭। সামাজিক মর্যাদার পরিবর্তনকে কী বলে?(ক) সামাজিক গতিশীলতা (খ) সামাজিক প্রগতি (গ) সামাজিক প্রগতি (ঘ) সামাজিক উন্নতি৮। সভ্যতার আদি পর্বে অর্থনীতির মূল ভিত্তি কী ছিল?(ক) শিল্প (খ) চাকরি (গ) কৃষি ও ব্যবসা (ঘ) বৈদেশিক বাণিজ্য৯। কখন রেনেসাঁর যুগ শুরু হয়?(ক) ১৩০০ সালে (খ) ১৪০০ সালে (গ) ১৫০০ সালে (ঘ) ১৬০০ সালে১০। যাতায়াত ও পরিবহনের কাজে মানুষ প্রথম কী আবিষ্কার করে?(ক) চাকা (খ) স্টিম ইঞ্জিন (গ) লঞ্চ (ঘ) ডিজেল ইঞ্জিন# নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।সীমা তার বাবার কাছে সামাজিক গতিশীলতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সামাজিক মর্যাদার পরিবর্তনই হচ্ছে সামাজিক গতিশীলতা। তিনি আরও বলেন, যখন কোনো ব্যক্তি বা দল একটি সামাজিক মর্যাদা থেকে শিক্ষা, সংস্কৃতি বা মূল্যবোধ অর্জনের মাধ্যমে অন্য সামাজিক মর্যাদায় যায়, তখন তাকে সামাজিক গতিশীলতা বলে।১১। নিচের কোনটি সামাজিক গতিশীলতার কারণ?(ক) শিক্ষার হার বৃদ্ধি (খ) ভৌগোলিক অবস্থান (গ) জৈবিক কারণ (ঘ) জনসংখ্যা বৃদ্ধি১২। সীমার দাদা কৃষক ছিলেন। তার বাবা ও চাচা শিক্ষিত হয়ে সরকারি চাকরি করেন। সীমাদের পরিবারের গতিশীলতার কারণ—i. সাক্ষরতার হার বৃদ্ধি ii. সামাজিক মূল্যবোধের পরিবর্তনiii. অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনকোনটি সঠিক?(ক) ii ও iii (খ) i ও iii (গ) i ও ii (ঘ) i, ii ও iii১৩। কে পর্তুগিজদের এ দেশ থেকে তাড়িয়ে দেন?(ক) সম্রাট শাহজাহান (খ) আওরঙ্গজেব (গ) বাবর (ঘ) ফররুখ শিয়ার১৪। বাংলার হুগলি থেকে কে পর্তুগিজদের বিতাড়ন করেন?(ক) শায়েস্তা খাঁ (খ) সুবাদার কাসিম খাঁ (গ) ঈসা খাঁ (ঘ) মুসা খাঁ১৫। চট্টগ্রাম থেকে কে পর্তুগিজদের তাড়িয়ে দেন?(ক) শায়েস্তা খাঁ (খ) কাসিম খাঁ (গ) ঈসা খাঁ (ঘ) মুসা খাঁ১৬। কারা বাংলা গদ্যে প্রথম বই লেখেন?(ক) ইংরেজরা (খ) ফরাসিরা (গ) পর্তুগিজরা (ঘ) বাঙালিরা১৭। প্রথম বাংলা ব্যাকরণ কারা রচনা করেন?(ক) বাঙালিরা (খ) ইংরেজরা (গ) ফরাসিরা (ঘ) পর্তুগিজরা১৮। কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ নামে ডাকা হয়?(ক) ইংল্যান্ড (খ) হল্যান্ড (গ) নিউজিল্যান্ড (ঘ) ফরাসি১৯। ইংরেজরা কোথায় দুর্গ নির্মাণের উদ্যোগ নেন?(ক) কলকাতায় (খ) চন্দন নগরে (গ) ঢাকায় (ঘ) সোনারগাঁয়ে২০। ইংরেজদের কলকাতা থেকে বিতাড়ন করে সিরাজউদ্দৌলা স্থানটির কী নাম দেন?(ক) জাহাঙ্গীরনগর (খ) মুসলিম নগর (গ) আলী নগর (ঘ) সিরাজ নগর২১। ইংরেজদের বিতাড়ন করে সিরাজউদ্দৌলা কাকে কলকাতার শাসনকর্তা নিযুক্ত করেন?(ক) উমিচাঁদকে (খ) মানিক চাঁদকে (গ) মীরজাফরকে (ঘ) শওকত জংকে২২। নবাব সিরাজউদ্দৌলার সময়ে তার সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?(ক) ঢাকা (খ) কলকাতা (গ) মুর্শিদাবাদ (ঘ) মুম্বাই২৩। কখন পলাশির যুদ্ধ সংঘটিত হয়?(ক) ১৭৫৭ সালের ১০ মার্চ (খ) ১৭৫৭ সালের ১০ এপ্রিল (গ) ১৭৫৭ সালের ২০ জুন (ঘ) ১৭৫৭ সালের ২৩ জুন২৪। সিরাজ খালাতো ভাই শওকত জংয়ের সঙ্গে পুর্নিয়ায় যুদ্ধ করেন কেন?(ক) শওকত জং সিরাজের বিরোধী ছিল(খ) শওকত জংকে সিরাজ পছন্দ করতেন না(গ) সিরাজ শওকতকে প্রতিদ্বন্দ্বী মনে করতেন(ঘ) শওকত সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন২৫। সিরাজ কলকাতা আক্রমণ করেন কেন?(ক) ফরাসিদের বিতাড়নের জন্য (খ) ইংরেজদের বিতাড়নের জন্য(গ) পর্তুগিজদের বিতাড়নের জন্য(ঘ) ওলন্দাজদের বিতাড়নের জন্য২৬। মীর কাসিম নতুন সেনাবাহিনী গড়ে তোলেন কেন?(ক) ইংরেজদের প্রভাব থেকে দেশকে মুক্ত করার জন্য (খ) যুদ্ধ করার জন্য (গ) দেশীয় লোকদের চাকরির জন্য(ঘ) ফরাসিদের বিতাড়নের জন্য২৭। কে ১৮২৮ সালে ব্রাহ্ম সভা গঠন করেন?(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) রাজা রামমোহন রায় (গ) অতুল প্রসাদ সেন (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর২৮। রক্ষণশীল হিন্দুরা কোন সংঘ গঠন করেন?(ক) আত্মীয় সভা (খ) ব্রাহ্ম সভা (গ) ধর্মসভা (ঘ) হিন্দু সভা২৯। সতীদাহ প্রথা উচ্ছেদে কে সংগ্রাম করেন?(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) মহাত্মা গান্ধী (গ) জওহরলাল নেহরু (ঘ) রাজা রামমোহন রায়৩০। সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন পাস করেন কে?(ক) লর্ড রিপন (খ) লর্ড বেন্টিংক (গ) লর্ড কার্জন (ঘ) লর্ড ডালহৌসি৩১। কত সালে সারা ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন পাস হয়?(ক) ১৮২৯ (খ) ১৮৩৯ (গ) ১৯৪৯ (ঘ) ১৮৫৬৩২। সংবাদ কৌমুদী সাপ্তাহিক পত্রিকা কে প্রকাশ করেন?(ক) রাজা রামমোহন রায় (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) মাইকেল সধুসূদন দত্ত৩৩। কে মীরাতুল-আখবার সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন?(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) আবদুল করিম (গ) রাজা রামমোহন রায় (ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ৩৪। কে রাজা রামমোহন রায়কে বিলেতে পাঠান?(ক) সম্রাট দ্বিতীয় আকবর (খ) লর্ড বেন্টিংক (গ) লর্ড রিপন (ঘ) রানি ভিক্টোরিয়া৩৫। কত সালে রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করা হয়?(ক) ১৮২৮ সালে (খ) ১৮২৯ সালে (গ) ১৮৩০ সালে (ঘ) ১৮৩১ সালে৩৬। রামমোহন রায়ের মৃত্যু হয় কোথায়?(ক) বাংলায় (খ) ফ্রান্সে (গ) লন্ডনে (ঘ) ভারতে৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন—(ক) ১৮১৮ সালে (খ) ১৮১৯ সালে (গ) ১৮২০ সালে (ঘ) ১৮২১ সালে৩৮। ১৮৪১ সালে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের কোন পদে নিয়োগ পান?(ক) প্রধান পণ্ডিত (খ) অধ্যাপক (গ) সংস্কৃত শিক্ষক (ঘ) প্রভাষক৩৯। কলেজের শিক্ষকেরা ছাত্রাবস্থায় ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেন কেন?(ক) ভালো ফলাফলের জন্য (খ) তিনি বিদ্যায় সাগর বলে (গ) তাঁর অসাধারণ মেধা ও প্রতিভা দেখে (ঘ) বেশি বই পড়েন বলে৪০। সৈয়দ আমীর আলী দি স্পিরিট অব ইসলাম বইটি কেন লেখেন?(ক) মুসলমানদের অতীত গৌরব ফুটিয়ে তোলার জন্য(খ) তাঁর সাহিত্যিক প্রতিভা প্রকাশের জন্য(গ) ইংরেজি সাহিত্যে দক্ষতা দেখানোর জন্য(ঘ) সাহিত্যে নোবেল পাওয়ার জন্য।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল