জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট-৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষক, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাসময়: ৪০ মিনিট \ মান: ৪০১। হরিদ্বার কী?(ক) একটি স্থান (খ) একটি মন্দির (গ) একটি পবিত্র তীর্থস্থান (ঘ) একটি উপাখ্যান২। বনবাণী কার রচিত গ্রন্থ?(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) কবি জীবনানন্দ দাশ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) মধুসূদন দত্ত৩। বাসুদেব স্তব-স্তোত্র পাঠ করেন। এতে তিনি কার প্রশংসা তুলে ধরেন?(ক) দেবতাদের (খ) পৃথিবীর (গ) রাক্ষসদের (ঘ) স্বর্গের৪। ‘পশ্যামি দেবাংস্তব দেব দেহে / সর্বাংস্তথা ভূতবিশেষসঙ্ঘান’—এটা কোন গ্রন্থের অন্তর্গত শ্লোকাংশ?(ক) কঠোপনিষদ (খ) শ্রীশ্রীচণ্ডী (গ) শুক্ল যজুর্বেদ (ঘ) শ্রীমদ্ভগবদ্গীতা৫। ব্যক্তি ও সমাজজীবনে বিদ্যাশিক্ষার সঙ্গে ধর্মশিক্ষার ও অনুশীলনের একান্ত প্রয়োজন কেন?(ক) শান্তি ও কল্যাণ লাভের জন্য (খ) অর্থনৈতিক সমৃদ্ধি লাভের জন্য(গ) পরমাত্মিক কল্যাণ লাভের জন্য (ঘ) ইহজাগতিক সুখ-সমৃদ্ধির জন্য৬। দেহ ও মনকে অবশ্যই সুস্থ রাখতে হবে কেন?(ক) কোনো কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য (খ) জাগতিক ও পারমার্থিক মঙ্গল লাভের জন্য (গ) কঠিন রোগ থেকে মুক্ত থাকার জন্য (ঘ) সর্বদা কাজ সম্পাদন করে যাওয়ার জন্য৭। ব্যর্থ জীবনে সাফল্য আনতে প্রয়োজন—i. অসীম ধৈর্য ii. বারবার চেষ্টা iii. গুরুদেবের আশীর্বাদনিচের কোনটি সঠিক? (ক) i (খ) iii (গ) i ও ii (ঘ) i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৮-১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।মনোহর মন্ত্র পড়ে দেবতাদের উপাসনা করেন। তিনি বলেন, ‘স্বর্গ ও অন্তরীক্ষের দেবতাদের দেখা যায় না। তবে তাঁদের ক্ষমতাকে বোঝা যায়।’ মনোহর তাই অন্যান্য দেবতার চেয়ে অগ্নি দেবতার ধ্যান ও উপাসনা বেশি করেন।৮। মন্ত্র পড়ে যখন দেবতাদের উপাসনা করা হয়, তখন তা—(ক) পূজা (খ) যজ্ঞ (গ) ভক্তি (ঘ) আরাধনা৯। মনোহর অগ্নিকে পূজা করেন কেন?(ক) অগ্নি অনেক তেজোদীপ্ত বলে (খ) অগ্নিকে মর্ত্যে পাওয়া যায় বলে (গ) অগ্নি ব্যবহারিক জীবনে কাজে লাগে বলে (ঘ) অগ্নি ছাড়া অন্য কোনো উপাস্য নেই বলে১০। কীভাবে দেবতাদের অসীম ক্ষমতা বোঝা যায়?(ক) ধ্যানের মাধ্যমে (খ) প্রাকৃতিক শক্তির মধ্যে (গ) পূজার মধ্যে (ঘ) জ্ঞানের মাধ্যমে১১। বেদ কত প্রকার?(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) ছয়১২। হিন্দুধর্ম মতে প্রতিদিন প্রভাতে সূর্য-প্রণাম একটি নিত্যকর্ম। কারণ—i. সূর্য পৃথিবীর চেয়ে আকারে অনেক বড় ও গোলাকার ii. সূর্যের আলো ও উষ্ণতা রোগ নিরাময় করে iii. সূর্য পূজা করলে তেজোদীপ্ত হওয়া যায় ও অশেষ মঙ্গল হয়নিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii১৩। প্রাচীনকালের ঋষিরা কীভাবে ধর্মানুষ্ঠান বা যাগযজ্ঞ করতেন?(ক) বিবিধ ধর্মশাস্ত্র নিরন্তর পাঠ করে (খ) ধূম্রের মাধ্যমে মেঘরাজি সৃষ্টি করে (গ) অগ্নিতে ঘৃতাহুতি দিয়ে (ঘ) বেদ থেকে মন্ত্র উচ্চারণ করে১৪। বিশ্বকর্মার বাহন হলো—(ক) হংস (খ) হস্তি (গ) ময়ূর (ঘ) সিংহ১৫। ‘জগদ্ধাত্রী’ শব্দের অর্থ কী?(ক) যিনি জগতের ত্রাতা (খ) যিনি আমাদের প্রতিপালন করেন (গ) যিনি জগতকে ধারণ করে আছেন (ঘ) যিনি জগতের সকল প্রাণীর মঙ্গল করে থাকেন১৬। কখন থেকে কলিযুগের সূচনা হয়েছে?(ক) মহারাজ পরীক্ষিতের সময় থেকে (খ) চৈতন্যদেবের আবির্ভাব তিথি থেকে (গ) শ্রীকৃষ্ণের লীলা সংবরণ তিথি থেকে (ঘ) মহারাজ অভিমন্যুর রাজত্বকাল থেকে১৭। ভক্ত জীব ও জগতের কল্যাণ করে যান। কারণ—(ক) ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে আছেন (খ) ঈশ্বর পরমাত্মারূপে জগতে আছেন (গ) ঈশ্বর মর্ত্যে আছেন (ঘ) ঈশ্বর পৃথিবীতে আছেন১৮। দেবী জগদ্ধাত্রীর রূপ কী রকম?i. গাত্রবর্ণ প্রভাতকালীন সূর্যসম ii. সর্প তাঁর যজ্ঞোপবীত বা পৈতা iii. তিনি প্রস্ফুটিত পদ্ম ফুলে উপবিষ্টনিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii১৯। ‘নামে রুচি, জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হৈতে ধর্ম আর নাহি সনাতন।’—এটি কার শিক্ষা?(ক) রামকৃষ্ণ পরমহংসদেবের (খ) শ্রীচৈতন্য মহাপ্রভুর (গ) মা সারদাদেবীর (ঘ) স্বামী বিবেকানন্দের২০। ধর্ম রক্ষিত হলে রক্ষাকারীর কী লাভ হয়?(ক) প্রচুর অর্থপ্রাপ্তি ঘটে (খ) প্রচুর মান-সম্মানের অধিকারী হয় (গ) ধর্ম কর্তৃক ধর্মরক্ষাকারী রক্ষিত হয় (ঘ) ধর্ম কর্তৃক ধর্মরক্ষাকারী পুরস্কৃত হয়# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২১-২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘শুধু গঙ্গাস্নান কেন, যেকোনো ধর্মানুষ্ঠানের ক্ষেত্রেই এ কথা সত্য। লোক দেখানো আচার-অনুষ্ঠানে কোনো ফল হয় না।’২১। উপরিউক্ত উক্তিটি কে করেছেন?(ক) শিব (খ) পার্বতী (গ) পাপী (ঘ) পুণ্যার্থী২২। কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন?i. পুণ্যকর্ম ii. পাপমুক্ত iii. চূড়ামণি নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii, ও iii২৩। উক্তিটিতে কোন ফল লাভের কথা বলা হয়েছে?i. ঈশ্বরপ্রাপ্তি ii. পাপমুক্তি iii. পুণ্যকর্মনিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii২৪। দদাম্যহম কথাটির অর্থ—(ক) আমি দান করি (খ) আমি দয়া করি (গ) আমি ভারবহন করি (ঘ) আমি সব দেখি২৫। গুরু ব্যোপদেবের ওপর রুষ্ট হলেন কেন?(ক) পড়ায় মন না বসাতে (খ) কাজে-কর্মে মন না দেওয়াতে (গ) গুরু অসুস্থ হয়ে পড়াতে (ঘ) সব সময় বাড়ি যাওয়ার কথা বলাতে২৬। ব্রহ্মচারী বিনোদ কখন প্রণবানন্দ নাম ধারণ করেন?(ক) হরিসংকীর্তন দল গঠনের পর (খ) স্বদেশী আন্দোলনে যোগদানের পর (গ) মিলন-মন্দির প্রতিষ্ঠা করার পর (ঘ) সন্ন্যাস গ্রহণের পর২৭। দান গ্রহণ করেন না কে?(ক) ব্রহ্মচারী (খ) সন্ন্যাসী (গ) বানপ্রস্থী (ঘ) গৃহস্থ২৮। ঠাকুর বিবেকানন্দকে (নরেনকে) কী নির্দেশ দিলেন?(ক) ঠাকুর সেবার (খ) জীব সেবার (গ) পিতা-মাতা সেবার (ঘ) সারদাদেবীকে সেবার২৯। ‘কৈবল্য’ শব্দের অর্থ কী?(ক) সংস্কার থেকে মুক্তি (খ) কুসংস্কার বর্জনের উপায় (গ) সংস্কার সাধন (ঘ) সাধনা৩০। নরেন্দ্রনাথের গান শুনে কার ভাবাবেশ এসেছিল?(ক) শ্রীঅরবিন্দের (খ) শ্রীরামকৃষ্ণের (গ) ভগিনী নিবেদিতার (ঘ) শ্রীনগেন্দ্রনাথের৩১। বটবৃক্ষের অভ্যন্তরে কোন দেবী অধিষ্ঠিতা?(ক) সরস্বতী (খ) লক্ষ্মী (গ) দুর্গা (ঘ) ঊষা৩২। বৃক্ষকে বিষ্ণুরূপে বন্দনা করা হয়েছে কেন?(ক) বৃক্ষ আমাদের প্রতিপালনের সহায়ক (খ) বৃক্ষ বিষ্ণুর শক্তির প্রকাশ (গ) বিষ্ণু বৃক্ষে অবস্থান করেন (ঘ) বৃক্ষ বিষ্ণুর সৃষ্টি৩৩। নীতি সম্পর্কে জ্ঞানকে কী বলা হয়?(ক) সুবুদ্ধি (খ) সম্প্রীতি (গ) ধর্মজ্ঞান (ঘ) নীতিজ্ঞান৩৪। কখন নদীর পানি রক্তবর্ণ ধারণ করল?(ক) নিচু জাতের মেয়ে শবরী স্নান করতে গেলে (খ) উঁচু জাতের মেয়ে শবরী স্নান করতে গেলে (গ) ছোট জাতের মেয়ে শবরীকে মুনিরা বকা দিলে (ঘ) ছোট জাতের মেয়ে শবরী মুনিদের স্পর্শ করলে৩৫। পারমার্থিক জ্ঞানে—i. অমঙ্গলের কোনো আশঙ্কা থাকে না ii. সমগ্র সৃষ্টির কল্যাণ সাধিত হয় iii. আত্মকল্যাণ সাধিত হয়নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii৩৬। পাকা সিঁড়িতে গর্ত হয়ে গিয়েছিল কীভাবে?(ক) একজন বালক গর্ত খুঁড়েছে (খ) ভূমিকম্পে গর্ত হয়েছে (গ) একটি ইট সরে গিয়েছিল বলে (ঘ) রোজ জলের কলসি রাখায় ঘর্ষণের ফলে৩৭। কোন কাজ করলে নরক ভোগ করবে না?(ক) দ্বাদশীর মধ্যে পারণ করলে (খ) একাদশীর অন্তে দ্বাদশীর মধ্যে পারণ করলে (গ) একাদশীর অন্তে ও দ্বাদশীর শুরুর মধ্যে পারণ করলে (ঘ) অতিথি আপ্যায়ন অন্তে পারণ করলে৩৮। নীতির প্রতিফলন কোথায় ঘটে?(ক) ধর্মের মধ্যে (খ) ঋষিদের মধ্যে (গ) সেবার মধ্যে (ঘ) ভক্তির মধ্যে৩৯। জীবের মধ্যে ঐক্য ও বৈচিত্র্যের মূলে কে রয়েছেন?(ক) প্রকৃতি (খ) মানুষ (গ) স্রষ্টা (ঘ) দেবগণ ও ঋষিগণ৪০। শ্রীমদ্ভগবদ্গীতা দ্বারা বোঝায়—(ক) শ্রীমদ্ভগবান কর্তৃক গীত (খ) শ্রীমদ্ভগবানের উদ্দেশে গীত (গ) শ্রীঅর্জুন কর্তৃক গীত (ঘ) শ্রীদুর্গার উদ্দেশে গীত।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকালচূড়ান্ত মডেল টেস্ট-৮ (ইসলাম শিক্ষা) সঠিক উত্তর: ১. গ ২. ক ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ক ৮. গ ৯. ক ১০. ক ১১. ক ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. খ ২১. খ ২২. গ ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. ক ২৭. ক ২৮. খ ২৯. গ ৩০. খ ৩১. খ ৩২. ক ৩৩. গ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. গ ৩৯. ক ৪০. খ।