জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট-৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক অংশ \ পূর্ণমান: ৬০ # প্রতিটি বিভাগ থেকে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।ক-বিভাগ১. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।মিনা ও সাথী দুই বান্ধবী। তারা তাদের স্কুল থেকে শিক্ষা সফরে ময়মনসিংহ রাজবাড়ী দেখতে গিয়েছিল। সেখানে প্রবেশ করতেই মিনার মনে পড়ে গেল পাঠ্যপুস্তকে পড়া প্রজাদের ওপর জমিদারদের অত্যাচারের কথা। মন খারাপ হয়ে গেল। সাথী বলল, তবুও মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে। মিনা বলল, তুমি কি মনে করো এ ব্যবস্থা শুধু সুফল বয়ে এনেছিল? সাথী বলল, তা নয়, তবে এ ব্যবস্থায় প্রজাদের চেয়ে জমিদাররা লাভবান হয়েছিল অনেক বেশি।(ক) চিরস্থায়ী বন্দোবস্ত কখন প্রবর্তিত হয়? ১(খ) সূর্যাস্ত আইনের ব্যাখ্যা দাও। ২(গ) কীভাবে প্রজারা জমিদারদের অত্যাচারের শিকার হয়েছিল? উদ্দীপকের আলোকে বর্ণনা করো। ৩(ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত শুধু জমিদারদের জন্য সুফল বয়ে এনেছিল— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪২. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।আবরারের স্কুলের বার্ষিক মিলাদে হুজুর পবিত্র আল-হাদিসের উদ্ধৃতি দিলেন, ‘বিদ্যাশিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ।’ এই উদ্ধৃতি শোনার পর ইতিহাস ক্লাসে আবরার তার শিক্ষকের কাছে জানতে চাইল, মুসলমানরা আল-হাদিসের এই মহান বাণী জানার পরও কেন ভারতের শিক্ষা-সংস্কৃতিতে হিন্দুদের তুলনায় পিছিয়ে ছিল? এর উত্তরে শিক্ষক বললেন, ধর্মীয় গোঁড়ামি এর পেছনে বড় অন্তরায় ছিল। তা সত্ত্বেও কিছু কিছু সংস্কারক মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য কাজ করেছে।(ক) ভারতের মুসলমানদের পাশ্চাত্য শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করেন এমন একজন মুসলিম সংস্কারকের নাম লেখো। ১ (খ) পাশ্চাত্য শিক্ষা প্রসারের আগে এ দেশের শিক্ষাব্যবস্থা কীরূপ ছিল? ২(গ) কীভাবে মুসলমানরা হিন্দুদের তুলনায় পিছিয়ে পড়েছিল? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো? ৩(ঘ) ‘ধর্মীয় গোঁড়ামি ভারতের মুসলমানদের মধ্যে শিক্ষা-সংস্কৃতি প্রসারে বড় অন্তরায়’—এ বক্তব্য তোমার মতে কতটুকু গ্রহণযোগ্য? উদ্দীপকের আলোকে মতামত দাও। ৪৩. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।গনি মিয়া আঠারো শতকের একজন নীলচাষি। সে সময় ইউরোপীয়রা তাদের নীলের চাহিদা পূরণের জন্য গনি মিয়ার মতো আরও অনেক চাষিকে জোর করে নীল চাষ করাত। কিন্তু নীলকররা তাদের ন্যায্য পাওনা দিত না। গনি মিয়া সব চাষিকে একত্র করে এর প্রতিবাদ করলে দেশব্যাপী উত্তেজনার সৃষ্টি হয়। তৎকালীন সরকার ইন্ডিগো কমিশন গঠনের মাধ্যমে গনি মিয়াদের প্রতি এই অত্যাচারের অবসান ঘটায়।(ক) কখন বাংলায় নীল বিদ্রোহ সংঘঠিত হয়? ১(খ) নীলকররা কীভাবে গনি মিয়াদের ওপর অত্যাচার চালাত? ২(গ) গনি মিয়ারা কীভাবে এ অবস্থা থেকে উত্তরণ লাভ করেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৩(ঘ) ‘নীল বিদ্রোহ পরবর্তী সময় বিভিন্ন স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে’— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪খ বিভাগ৪. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সামিরা টিভি দেখার সময় আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে উপস্থাপকের বক্তব্যে আমেরিকার স্বাধীনতার ইতিহাস শুনল। হঠাৎ সে তার বাবাকে প্রশ্ন করল, বাবা, আমেরিকা ইংল্যান্ডের অধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য একটি ঘোষণা দিয়েছিল, যা তাদের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছিল। আমাদেরও কি এ রকম ঘোষণাপত্র আছে, যা আমাদের স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধকরণে সহায়তা করেছে?(ক) মুজিবনগরের পূর্ব নাম কী? ১(খ) স্বাধীনতার ঘোষণাপত্র কেন জারি করা হয়েছিল—ব্যাখ্যা করো। ২(গ) সামিরার প্রশ্নের উত্তরে তার বাবার সম্ভাব্য উত্তর উদ্দীপকের আলোকে যুক্তিসহ ব্যাখ্যা করো। ৩(ঘ) ‘বাংলাদেশের মুক্তিকামী মানুষের মৌল অধিকার আদায়ের রক্ষাকবচ হলো এই স্বাধীনতার ঘোষণাপত্র’— উদ্দীপকের আলোকে যুক্তি দাও। ৪৫. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।অনিকের মামা যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি ঢাকায় বেড়াতে এলে অনিক জানতে চাইল, আমেরিকা কীভাবে পৃথিবীর প্রায় সব দরিদ্র দেশে খাদ্য সাহায্য করে। মামা তাকে বললেন, ভৌগোলিক কারণে উত্তর আমেরিকার প্রায় সব দেশেই প্রচুর ফসল উৎপন্ন হয়। তা ছাড়া খনিজ সম্পদের দিক থেকেও মহাদেশটি সমৃদ্ধ হওয়ায় সেখানে অনেক শিল্পকারখানা গড়ে উঠেছে। ফলে দেশগুলো প্রচুর আয় করে এবং দারিদ্র্যপীড়িত রাষ্ট্রগুলোর প্রয়োজনে সাহায্য-সহযোগিতা করে থাকে।(ক) উত্তর আমেরিকা মহাদেশের কোন অংশকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? ১(খ) উত্তর আমেরিকাকে শ্রেষ্ঠ কৃষিপ্রধান মহাদেশ বলা হয় কেন? ২(গ) অনিকের মামা উত্তর আমেরিকা মহাদেশের যে দেশটিতে থাকেন, সেই মহাদেশের মানচিত্র অঙ্কন করে চিহ্নিত করো। ৩(ঘ) ‘খনিজ সম্পদ উত্তর আমেরিকাকে অন্যতম ধনী অঞ্চলে পরিণত করেছে’— উদ্দীপকের আলোকে যুক্তি দেখাও। ৪৬. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।মরিস যুক্তরাষ্ট্রে বসবাস করে। পারিবারিক ও সামাজিক প্রতিকূলতার কারণে সে খুব বেশি পড়াশোনা করতে পারে নি। কিন্তু এশিয়া মহাদেশের অর্ধশিক্ষিত কোন নাগরিকের মতো তার অর্থ কষ্ট নেই। সে একটি কয়লা খনিতে ভাল বেতনে কাজ করে। এই খনি থেকে প্রতি বছর প্রচুর পরিমানে কয়লা উত্তোলন করা হয় যা দেশটি শিল্প কারখানায় জ্বালানী হিসেবে ব্যবহার করে। (ক) উত্তর আমেরিকার কোথায় আকরিক লোহা পাওয়া যায়? ১(খ) উত্তর আমেরিকাকে খনিজ সম্পদের মহাদেশ বলা হয় কেন? ২(গ) উত্তর আমেরিকার একটি মানচিত্র অঙ্কন করে খনিজ সম্পদের অবস্থান দেখাও। ৩(ঘ) ‘উত্তর আমেরিকা একটি শিল্পোন্নত মহাদেশ’— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪গ বিভাগ৭. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।মুজিবুর আলম সামাজিক বিজ্ঞান ক্লাশে শিক্ষার্থীদের বললেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। সংবিধান স্বাধীনতার অন্যতম অর্জন। পৃথিবীর সকল দেশেরই রয়েছে নিজস্ব সংবিধান। কিন্তু স্থান, সংস্কৃতি, সময়ের চাহিদার পার্থক্য, ইতিহাসের ভিন্নতা ইত্যাদি কারণে দেশগুলোর সংবিধানের মধ্যে রয়েছে ব্যাপক পার্থক্য। (ক) কখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়? ১(খ) ‘সংশোধন পদ্ধতির আলোকে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়— ব্যাখ্যা করো। ২(গ) উদ্দীপকের আলোকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংবিধান সংশোধন পদ্ধতির তুলনা দেখাও। ৩(ঘ) ‘সংবিধান ছাড়া কখনো রাষ্ট্র চলতে পারে না’—উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪৮. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।হামীম অষ্টম শ্রেণীর ছাত্র। সে লক্ষ করেছে, কিছুদিন আগে দেশে নির্বাচনের প্রয়োজনে ভোটার রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। তাদের পরিবারের ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সসীমার সদস্যরা প্রথমে একটা রেজিস্ট্রেশন ফরম পূরণ করেছেন। তারপর নির্দিষ্ট দিনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ছবি তুলেছেন। তবে ওই এলাকার অস্থায়ী বাসিন্দা এবং বিদেশি লোকেরা রেজিস্ট্রেশন করতে পারেননি। সে জেনেছে, কিছুদিনের মধ্যে বৈধ নাগরিকেরা ভোটার রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবেন।(ক) নির্বাচন কী? ১(খ) ভোটার রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ২(গ) হামীমের অভিজ্ঞতার আলোকে ভোটার রেজিস্ট্রেশনের করা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। ৩(ঘ) নিখুঁত ভোটার রেজিস্ট্রেশন কার্যকর নির্বাচনের পূর্বশর্ত—উদ্দীপকের আলোকে এ বিষয়ে তোমার মতামত দাও। ৪৯. নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রফিক, শফিক ও মফিজ তিন বন্ধু। রফিক ও শফিক ভালো বেতনে চাকরি করে, কিন্তু মফিজ ছোট একটা দোকানের মাধ্যমে কোনো রকমে সংসার চালায়। রফিক প্রতি মাসে দুই হাজার টাকা করে তার মাটির ব্যাংকে জমা রাখে। কিন্তু শফিক ওই পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখে। রফিক তার মাটির ব্যাংকে যে টাকা জমা রাখে, তা অর্থনীতিতে সঞ্চয় নয়।(ক) অর্থনীতিতে সঞ্চয় কাকে বলে? ১(খ) রফিকের টাকা জমা করা অর্থনীতিতে সঞ্চয় নয় কেন? ২(গ) উল্লিখিত আচরণের পরিপ্রেক্ষিতে সঞ্চয় কীভাবে বাড়ানো যায়? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৩(ঘ) শফিকের সঞ্চয় কীভাবে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৪