জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষিকাশেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাঅংশ-১৮প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক বিজ্ঞানের পুরো সিলেবাস থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-১৮। অধ্যায়-১৩ (১ম পরিচ্ছেদ)১৮। ‘সংবিধান তৈরি হয় না, গড়ে ওঠে’— এটি হলো—(ক) লিখিত সংবিধান (খ) দুষ্পরিবর্তনীয় সংবিধান (গ) অলিখিত সংবিধান (ঘ) লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান ১৯। সংবিধানের কোন সংশোধনী বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা? (ক) দশম (খ) নবম (গ) অষ্টম (ঘ) দ্বাদশ ২০। সংবিধানের দুটি মূলনীতি এখনো অপরিবর্তিত। সে দুটি হলো—(ক) জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র (খ) সমাজতন্ত্র ও গণতন্ত্র (গ) গণতন্ত্র ও জাতীয়তাবাদ (ঘ) গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ২১। সংবিধান হচ্ছে লিখিত ও অলিখিত নিয়মাবলির সমষ্টি। প্রকৃতপক্ষে এতে উল্লেখ থাকে—(i) সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা (ii) জনগণের অধিকারচর্চা (iii) সামাজিক সাম্যনিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii২২। লিখিত সংবিধান সুষ্পষ্ট। সংবিধানের ধারাগুলো নিয়ে কোনো সন্দেহ বা দ্বিধা থাকে না। প্রকৃতপক্ষে এ সংবিধান—(i) পরিবর্তন করা যায় (ii) ধারাগুলো সুস্পষ্ট (iii) এক বা একাধিক দলিলে লিপিবদ্ধনিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii ২৩। অলিখিত সংবিধান সহজে পরিবর্তনশীল। কাজেই সমাজের পরিবর্তিত অবস্থার সঙ্গে এটি সহজেই খাপ খাওয়াতে পারে। এ ক্ষেত্রে—(i) সংবিধান হয় অনিশ্চিত ও নমনীয় (ii) বিপ্লবের সম্ভাবনা কম (iii) ঐতিহ্যের বাহক নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii২৪। সুপরিবর্তনীয় সংবিধান বলতে সেই সংবিধানকে বোঝায়, যা সাধারণ আইন তৈরির নীতি ও পদ্ধতিতে সংশোধন করা যায়। প্রকৃতপক্ষে—(i) সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় (ii) সংবিধানের অধীনে বিপ্লবের সম্ভাবনা কম(iii) সুপরিবর্তনীয় সংবিধানের ধারার নিশ্চয়তা থাকে না নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii অধ্যায়-১৩ (১ম পরিচ্ছেদ: ক) ১। প্রতিনিধি নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা নির্ধারণ করা জরুরি। এ ক্ষেত্রে বিবেচনা করা হয়—i. প্রশাসনিক সুবিধা ii. ভৌগোলিক অবস্থান iii. প্রতিনিধির জনপ্রিয়তা নিচের কোনটি সঠিক(ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii# নিচের অনুচ্ছেদ পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।নাবিদের বয়স ১৩ বছর। অষ্টম শ্রেণীর একজন ছাত্র হিসেবে সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা, নির্বাচনী এলাকা, ভোটাধিকারের সুষ্ঠু প্রয়োগ ইত্যাদি সম্পর্কে তার যথাযথ ধারণা রয়েছে। ২। নাবিদ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সে— i. ভোট দিতে পারবে ii. প্রার্থী হতে পারবে iii. ভোটদানে অন্যকে সহযোগিতা করতে পারবে নিচের কোনটি সঠিক(ক) iii (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii৩। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য—i. গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় ii. প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়iii. প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় নিচের কোনটি সঠিক(ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান বহুনির্বাচনী (অংশ-১৮) সঠিক উত্তর: অধ্যায়-১৩ (১ম পরিচ্ছেদ): ১৮। গ ১৯। ঘ ২০। গ ২১। ক ২২। ক ২৩। গ ২৪। ক। অধ্যায়-১৩ (২য় পরিচ্ছেদ: ক): ১। খ ২। ঘ ৩। গ।