খর পানির ব্যবহারিক ক্ষতিকর দিক কোনটি? সাধারণ বিজ্ঞান
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বহুনির্বাচনী প্রশ্নোত্তর
শিক্ষক, এ কে উচ্চবিদ্যালয়, ঢাকাঅংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ বিজ্ঞান বিষয়ের সিলেবাসের সকল অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-১৩। ৩৫. খর পানিতে কাপড় ধোয়ার কাজে সাবানের পরিবর্তে কোনটি ব্যবহার করা যায়?i. গায়ে মাখার সুগন্ধিযুক্ত সাবানii. ডিটারজেন্টiii. জেট পাউডারনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৬ থেকে ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।সমুদ্রের পানি, ঝরনার পানি, নদীর পানি, গভীর নলকূপের পানি প্রভৃতি হলো খর পানির উৎস। অপরদিকে বৃষ্টির পানি, পুকুরের পানি, জলাশয়ের পানি প্রভৃতি হলো মৃদু পানির উৎস। আমরা দৈনন্দিন জীবনে খর পানি ও মৃদু পানি উভয়ই ব্যবহার করে থাকি। তবে খর পানির চেয়ে মৃদু পানি ব্যবহার করাই উত্তম।৩৬. খর পানি পান করা স্বাস্থ্যের পক্ষে উপকারী কেন?ক. পানিতে দ্রবীভূত লবণ দেহগঠনে সাহায্য করেখ. দেহে ভাইরাসজনিত রোগ প্রতিরোধ করেগ. দেহে ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধ করেঘ. উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে৩৭. খর পানিকে পরীক্ষা করলে কোনটি পাওয়া যায়?i. ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেটii. ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেটiii. কপার হাইড্রোজেন কার্বনেটনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. iiগ. ii ও iii ঘ. i, ii ও iii৩৮. খর পানির ব্যবহারিক ক্ষতিকর দিক কোনটি?i. কারখানার বয়লার নষ্ট হয়ে যায়ii. কেটলির ব্যাসার্ধ বেড়ে যায়iii. পানির পাইপের ব্যাসার্ধ কমে যায়নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৯. বৃষ্টির পানির সঙ্গে মিশে থাকে কোনটি?i. অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়াii. কার্বন ডাই-অক্সাইড, নাইট্রিক এসিড, রোগজীবাণুiii. সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়ামনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. iiগ. ii ও iii ঘ. i, ii ও iii৪০. ঝরনার পানিতে থাকে।i. গ্রানাইট, স্লেটii. সোডিয়াম, পটাসিয়ামiii. কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইডনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iiiঅধ্যায়-১০১. কাজ করার সামর্থ্যকে কী বলে?ক. ক্ষমতা খ. কাজগ. ত্বরণ ঘ. শক্তি২. বৈদ্যুতিক বাল্ব যখন জ্বলে তখন বৈদ্যুতিক শক্তি কিসে পরিণত হয়?ক. তাপশক্তিতে খ. আলোকশক্তিতেগ. রাসায়নিক শক্তিতে ঘ. কোনোটিই নয়৩. কেলভিন স্কেলের প্রবর্তক কে?ক. লর্ড কেভিন খ. রমার গ. সেলসিয়াস ঘ. লর্ড কেলভিন৪. কেলভিনকে কী দ্বারা প্রকাশ করা হয়?ক. C খ. K গ. R ঘ. S৫. ফুটন্ত পানির উষ্ণতা কত?ক. 273 K খ. 373 K গ. 0 K ঘ. 173 K৬. 1 কিলোক্যালোরি = কত?ক. 1000 ক্যালোরি খ. 100 ক্যালোরিগ. 2000 ক্যালোরি ঘ 10000 ক্যালোরি৭. মানুষের দৈনিক কত কিলোক্যালোরি শক্তির খাদ্য প্রয়োজন?ক. 2200 Kcal খ. 2100 Kcalগ. 1100 Kcal ঘ. 1200 Kcal৮. এক কাপ দুধে কত কিলোক্যালোরি শক্তি রয়েছে?ক. 160 Kcal খ. 200 Kcalগ. 150 Kcal ঘ. 500 Kcal৯. একটি ডিমে কত কিলোক্যালোরি শক্তি রয়েছে?ক. 100 Kcal খ. 200 Kcalগ. 300 Kcal ঘ. 100 Kcal১০. ‘গৃহীত তাপ = বর্জিত তাপ’ সূত্রটি কিসের পরিমাপক?i. কৃত কাজের ii. তাপের iii. শক্তিরসঠিক উত্তর কোনটি?ক. i খ. ii গ. iii iii. তামা বা অ্যালুমিনিয়ামের পাত্রসঠিক উত্তর কোনটি?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসাধারণ বিজ্ঞান (অংশ-১৩) সঠিক উত্তর: অধ্যায়-৫: ৩৫. গ, ৩৬. ক, ৩৭. ক, ৩৮. গ, ৩৯. ক, ৪০. গ| অধ্যায়-১০ ১. ঘ, ২. খ, ৩. ঘ, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. খ,