জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বহুনির্বাচনী প্রশ্নোত্তর-১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণবিজ্ঞানমো. আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয় থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-৭ ১৬। সূক্ষ্ম ও সঠিক পরিমাপের জন্য কোন স্কেল ব্যবহূত হয়? ক. স্ফেরোমিটার খ. ভার্নিয়ার স্কেল গ. মিটার স্কেল ঘ. সেন্টিগ্রেড স্কেল১৭। লোহার দৈর্ঘ্য প্রসারাঙ্ক কত?ক. ০.০০০০১২/০সেলসিয়াস খ. ০.০০০১২/০ সেলিসিয়াস গ. ০.০০১২/০ সেলসিয়াস ঘ. ০.০১২/০ সেলসিয়াস১৮। মূল স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ১ ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে কী বলে? ক. যান্ত্রিক ত্রুটি খ. ভার্নিয়ার ধ্রুবক গ. মূল স্কেলের পাঠ ঘ. ভার্নিয়ার স্কেলের পাঠ১৯। একটি গোলকের ব্যাসার্ধ ৩ সেমি হলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ক. ১১৩.০৪ খ. ৩৭.৬৮ গ. ২৮.২৬ ঘ. ১২.৫৬ বর্গ সে.মি.২০। স্লাইড ক্যালিপার্সের চোয়াল মূল স্কেলের দৈর্ঘ্যের সঙ্গে কীভাবে আটকানো থাকে?ক. ৪৫০ কোণে খ. ৬০০ কোণে গ. ৯০০ কোণে ঘ. ১৮০০ কোণে অধ্যায়-৮১. ওজনের এসআই একক কী? ক. গ্রাম খ. পাউন্ড গ. নিউটন ঘ. কিলোগ্রাম ২. কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে কী বলে? ক. ভর খ. ওজন গ. ত্বরণ ঘ. অভিকর্ষজ ত্বরণ ৩. ভূপৃষ্ঠে তোমার ভর ৪৮ কেজি হলে ভূকেন্দ্রে তোমার ভর কত? ক. শূন্য খ. ৪.৮৯ কেজি গ. ৪৮ কেজি ঘ. ৪৭০.৪ কেজি ৪. সূর্যের মহাকর্ষ বল পৃথিবীর আকর্ষণ বলের প্রায় কত গুণ বেশি? ক. ৪ গুণ খ. ২৮ গুণ গ. ৮১ গুণ ঘ. ১০০ গুণ ৫.স্প্রিং নিক্তি দিয়ে বস্তুর কী মাপা যায়?ক. ভর খ. ওজন গ. আয়তন ঘ. পুরুত্ব৬. আকর্ষণ বল নির্ভর করে— i. বস্তু দুটির ভরের ওপর ii বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর iii বস্তু দুটির গঠনগত উপাদানের ওপর নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৭. সূর্যের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় কত গুণ বড়? ক. ৪ গুণ খ. ২৮ গুণ গ. ৮১ গুণ ঘ. ১১০ গুণ ৮. বস্তুর ভর স্থানভেদে—। i. কমতে থাকে ii. বাড়তে থাকে iii. অপরিবর্তিত থাকে নিচের কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. ii ও iii ৯. ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠলে বস্তুর ওজনের কী পরিবর্তন ঘটে? ক. শূন্য হয় খ. একই থাকে গ. বাড়ে ঘ. কমে ১০. পৃথিবীতে তোমার ওজন ৪৮ নিউটন হলে চাঁদে তোমার ওজন কত হবে? ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯ নিউটন ১১. ‘g’-এর মান কোথায় সবচেয়ে বেশি? ক. পাহাড়ের চূড়ায় খ. বিষুবীয় অঞ্চলে গ. মেরু অঞ্চলে ঘ. ভূ-কেন্দ্রে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৭: ১৬। খ ১৭। ক ১৮। খ ১৯। ক ২০। গ।অধ্যায়-৮: ১। গ ২। ক ৩। গ ৪। খ ৫। খ ৬। ক ৭। ঘ ৮। খ ৯। ঘ ১০। গ ১১। গ।সামাজিক বিজ্ঞানমোঃ আফলাতুন, সহকারী অধ্যাপক বিএমটিটিআই, গাজীপুর বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১১ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-৯১. তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে সরলবর্গীয় বনভূমিতে কোন ধরনের বৃক্ষ আছে? ক. বার্চ, পাইন, ফার বৃক্ষের খ. এক, বীচ, এলম বৃক্ষের গ. জলপাই, ডুমুর, কর্ক বৃক্ষের ঘ. গোলপাতা, খেজুর, মেহগনি বৃক্ষের ২. নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশ কোন জলবায়ুর অন্তর্গত? ক. নাতিশীতোষ্ণ জলবায়ু খ. তুন্দ্রা জলবায়ু গ. ভূমধ্যসাগরীয় জলবায়ু ঘ. মরু জলবায়ু ৩. দক্ষিণ স্পেন, দক্ষিণ ফ্রান্স ও ইতালি কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?ক. তুন্দ্রা খ. ভূমধ্যসাগরীয় গ. মহাদেশীয়কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii৪. ইউরেশিয়ার পশ্চিম অংশের নাম ইউরোপ মহাদেশ। এশিয়া থেকে এ মহাদেশকে কী দ্বারা পৃথক করা হয়েছে?i. ইউরাল পর্বত ii. ইউরাল নদী, ইউরাল পর্বত ও কাস্পিয়ান সাগর iii. কাস্পিয়ান সাগরকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii৫. ইউরোপের চারদিক বিভিন্ন সাগর, উপসাগর, দ্বীপ, উপদ্বীপ দ্বারা বেষ্টিত। উত্তর উপকূল কী দ্বারা বেষ্টিত?i. বোথনিয়া উপসাগর ii. শ্বেত সাগর, বান্টিক সাগর ও উত্তর সাগর iii. আইসল্যান্ড দ্বীপ, স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ, ডেনমার্ক উপদ্বীপ নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii৬. আল্পস পর্বতের শৃঙ্গ মাউন্ট ব্ল্যাঙ্ক ইউরোপের কোন কোন দেশে অবস্থিত?ক. দক্ষিণ-পূর্ব ফ্রান্স ও ইতালির সীমান্তে খ. রুমানিয়া ও চেক প্রজাতন্ত্রের সীমান্তে গ. স্পেন ও ফ্রান্সের সীমান্তে অবস্থিত ঘ. চেক ও ফ্রান্স সীমান্তে ৭. ইউরোপ নাতিশীতোষ্ণমণ্ডলে অবস্থিত। এ কারণে সমগ্র ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ হওয়ার কথা। কিন্তু বিভিন্ন প্রাকৃতিক কারণে ইউরোপের বিভিন্ন অংশে জলবায়ুর তারতম্য দেখা যায়। কারণগুলো হলো—ক. সমুদ্র থেকে দূরত্ব, উষ্ণ স্রোতের প্রভাব খ. মেরুবৃত্তের অবস্থান গ. পর্বতের অবস্থানকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii৮. পূর্ব ইউরোপে মহাদেশীয় জলবায়ু পরিলক্ষিত হয়। এ জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য কী?i. উত্তরের শীতল বায়ু এ অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় ii. শীতকালে শীতের তীব্রতা অনেক বেশি iii. এ অঞ্চলের জলবায়ু চরমভাবাপন্ননিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i, ii ও iii ঘ. i ও iii৯. ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু অত্যন্ত আরামদায়ক ও সমভাবাপন্ন। আরামদায়ক হওয়ার কারণ কী?i. গ্রীষ্মকালে সূর্যকিরণ প্রখর হলেও সমুদ্রের প্রভাবে উষ্ণতা কম থেকে ii. শীতকালে শীতের প্রকোপ বেশি হয় না iii. বৃষ্টিবহুল আর্দ্র শীতকাল এবং শুষ্ক গ্রীষ্মকালকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. i, ii ও iii ঘ. ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৯:১। ক ২। খ ৩। খ ৪। খ ৫। ঘ ৬। ক ৭। ঘ ৮। গ ৯। গ