বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্র থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। রবীন্দ্রনাথের কথা১৩. ‘আটপৌরে’ শব্দের অর্থ কী? ক. পরিষ্কার পরিচ্ছন্ন খ. প্রাচীনকালের গ. সেকেলে ঘ. সব সময় ব্যবহার করা হয় এমন১৪. কবি প্রকৃতিকে কীভাবে দেখলেন?ক. নতুন চোখে খ. অবকাঠামোয় গ. পুলকিত মনে ঘ. আনন্দে বিহ্বল হয়ে ১৫. ‘রবীন্দ্রনাথ কি সারাটা জীবন খেলার বাঁশিই বাজালেন?—এখানে ‘খেলার বাঁশি’ বলা হয়েছে কোন অর্থে?ক. প্রকৃত সত্যকে তুলে না ধরা খ. প্রকৃত সত্যকে আড়াল করা গ. নিজেকে শুধু জাহির করা ঘ. ছলনা করা১৬. যে অত্যাচারিত, কোনটির স্বীকৃতি তার জোটেনি? ক. মানবতার খ. মনুষ্যত্বের গ. সম্মানের ঘ. অপমানের১৭. রবীন্দ্রনাথের মনে হতাশার জন্ম নিয়েছে কত বছরের অভিজ্ঞতার সার সংক্ষেপ করতে গিয়ে—।ক. ৮০ বছর খ. ৮৫ বছর গ. ৭০ বছর ঘ. ৭৫ বছর।রূপকথার সেই আশ্চর্য প্রদীপ১. সুব্রত বড়ুয়া কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?ক. ১৯৪৫ খ. ১৯৪৬ গ. ১৯৪৭ ঘ. ১৯৪৮২. কোনটি তাঁর লেখা ছোটগল্প? ক. কাচপোকা খ. গ্রহণের দিন গ. সন্ধানী মানুষ ঘ. এশিয়ার গল্প৩. ‘রূপকথার আশ্চর্য প্রদীপ’ বলতে বোঝানো হয়েছে—।i.আলাদিনের প্রদীপ ii. বিদ্যুতের আলো iii .হারিকেনের আলোকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ ii ও iii৪. ‘এরাই সন্ধানী মানুষ’—এখানে সন্ধানী মানুষ বলতে বোঝানো হয়েছে? ক. খুঁজে পাওয়া মানুষ খ. যাদের সন্ধান করছে গ. কিছু পাওয়ার আশায় যারা ‘সন্ধান করে ঘ. যারা মানুষকে সন্দেহ করে৫. কর্মশালা মানে কী? i. গবেষণাগার ii. যেখানে অনেক লোক কাজ করে iii. শোধনাগারকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ ii ও iii৬. এডিসনের জন্ম কোথায়?ক. আফ্রিকা খ. ইউরোপ গ. আমেরিকা ঘ. এশিয়া৭. এডিসনের সংবাদপত্রটির নাম কী?ক. গ্রান্ডট্রাঙ্ক রোড খ. গ্রান্ডট্রাঙ্ক হেরাল্ড গ. নিউইয়র্ক টাইমস ঘ. শিকাগো টইমস৮. ‘সন্ধানী মানুষ’ বলতে কাদের বোঝানো হয়েছে?ক. কবি খ. লেখক গ. বিজ্ঞানী ঘ. দার্শনিক৯. এডিসন কত সালে বৈজ্ঞানিক বাতি সংস্কার করেন?ক. ১৮৭৬ খ. ১৮৭৭ গ. ১৮৭৮ ঘ. ১৮৭৯১০. টাংস্টেনকে সরু তারে পরিণত করার কারণ কী?ক. আলো কমানো খ. আলো জ্বালানো গ. আলো উজ্জ্বল করা ঘ. আলো তৈরি করা১১. ফিলামেন্ট দুবার পোড়ানো হলো কেন?ক. তাপের জন্য খ. আলোর জন্য গ. বাতি তৈরির জন্য ঘ. ভুলবশত১২. সুব্রত বড়ুয়ার বিচিত্র প্রতিভার পরিচয় বহন করছে কোনটি? ক. ইতিহাস সাধনায় খ. বিজ্ঞান সাধনায় গ. সাহিত্য সাধনায় ঘ. চিকিৎসা সাধনায়১৩. এডিসনের ক্ষেত্রে গ্রহণযোগ্য উক্তি কোনটি?i. পড়াশোনায় মনোযোগী ছিলেন ii. ট্রেনে খবরের কাগজ বিক্রি করতেন iii. পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসতেনকোনটি সঠিক? ক. ii খ. ii ও iii গ. i ও iii ঘ. iii১৪. ফ্লোরোসেন্ট বাতির অন্য নাম কী? ক. ফ্লাশলাইট খ. ফ্লাডলাইট গ. টিউবলাইট ঘ. ডিমলাইট১৫. রঞ্জনরশ্মির আবিষ্কারক কে?ক. উইলিয়াম ক্রুকস খ. রন্টজেন গ. এডিসন ঘ. নিউটন১৬. রিপোর্টারের কাজ কোনটি? ক. সংবাদ বিলি খ. সংবাদ ছাপানো গ. সংবাদ সংগ্রহ ঘ. সংবাদ পাঠ ১৭. উইলিয়াম ক্রুকস কোন বিষয়ে অবদান রেখেছেন?i. রসায়নশাস্ত্রে ii. জ্যোতির্বিদ্যায় iii. তড়িৎ বিজ্ঞানেকোনটি সঠিক? ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. i ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: রবীন্দ্রনাথের কথা: ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭. ক।রূপকথার সেই আশ্চর্য প্রদীপ: ১. খ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. খ, ৮. গ, ৯. গ, ১০. গ, ১১. ঘ, ১২. গ ১৩. খ ১৪. গ, ১৫. খ ১৬. গ, ১৭. ঘ।