জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বহুনির্বাচনী প্রশ্নোত্তর: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ বিজ্ঞান বিষয়ের সিলেবাসের সকল অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো ১ম অংশ। অধ্যায়-১ ১। কোন পদার্থের আন্তআণবিক শক্তি সবচেয়ে কম?ক. লোহা খ. পানি গ. বাতাস ঘ. বরফ২। ব্রিটিশ বিজ্ঞানী ক্যাভেনডিস পানি সম্পর্কে প্রমাণ করেন—i. পানি কোনো মূল পদার্থ নয় ii. পানি মূল পদার্থ iii. পানি অক্সিজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিতনিচের কোনটি সঠিক?ক. ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩। পদার্থ তিন অবস্থায় রূপান্তরের কারণ কী?ক. তাপের প্রভাব খ. অণুর বিন্যাস গ. পরমাণুর বিন্যাস ঘ. রাসায়নিক পরিবর্তন৪। কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কত?ক. ৫টি খ. ১১টি গ. ১৭টি ঘ. ৯২টি৫। তরল মৌলিক পদার্থের সংখ্যা কত?ক. ৫টি খ. ১১টি গ. ১৮টি ঘ. ৯২টি৬। মৌলিক পদার্থের অন্তর্ভুক্ত হলো—i. H2O, HCI, NH3 ii. H, O, N, Hg iii. C, S, Zn, Auনিচের কোনটি সঠিক?ক. ii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৭। গ্যাসীয় মৌলিক পদার্থের সংখ্যা কত?ক. ৫টি খ. ১১টি গ. ৯২টি ঘ. ১১০টি৮। কঠিন মৌলিক পদার্থ কোনটি?ক. ফসফরাস খ. সিজিয়াম গ. ব্রোমিন ঘ. গ্যালিয়াম৯। অ্যাটম (Atom) দ্বারা বোঝায়—i. যাকে আরও ভাগ করা যায় ii. যাকে আর ভাগ করা যায় না iii. অখণ্ডনীয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১০। কোনটি তরল মৌল?ক. হাইড্রোজেন খ. হিলিয়াম গ. গন্ধক ঘ. ব্রোমিন১১। নিচের কোনটি গ্যাসীয় মৌল?ক. কার্বন খ. রেডন গ. ফ্রান্সিয়াম ঘ. পারদ১২। কোনটি যৌগিক পদার্থ?ক. চিনি খ. ক্লোরিন গ. ফ্লোরিন ঘ. ব্রোমিন১৩। কঠিন মৌলিক পদার্থ হচ্ছে—i. সোনা, তামা, দস্তা ii. কার্বন, গন্ধক, ফসফরাস iii. টিন, সিলিকন, অ্যালুমিনিয়ামনিচের কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii১৪। বিজ্ঞানী ডাল্টন কোন দেশের অধিবাসী?ক. গ্রিস খ. ভারত গ. ব্রিটিশ ঘ. রাশিয়া১৫। ১০ কোটি পরমাণুকে পাশাপাশি সাজালে কতটুকু লম্বা হয়?ক. মাত্র দুই ইঞ্চি খ. মাত্র দেড় ইঞ্চিগ. মাত্র এক ইঞ্চি ঘ. মাত্র আধ ইঞ্চি১৬। কঠিন পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক?i. নির্দিষ্ট আকার আছে ii. নির্দিষ্ট আয়তন আছেiii. পদার্থের অণুগুলোর মধ্যে বিশেষ ফাঁক থাকেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৭। অ্যাভোগেড্রোর মৃত্যুর পর কে অণুর ধারণাগুলোকে যথার্থ বলে প্রমাণ করেন?ক. ল্যাভয়সিঁয়ে খ. কনাদ গ. ক্যানিজারো ঘ. ডেমোক্রিটাস১৮। ১৮৮০ সালে পরমাণুর ধারণা দেন কে?ক. ডালটন খ. কনাদ গ. ক্যানিজারো ঘ. ডেমোক্রিটাস১৯। পরামাণুর বৈশিষ্ট্য বহন করে কোন তথ্য?i. পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা ii. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে iii. পরমাণুকে ভাঙলে মৌলের অস্তিত্ব থাকেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসাধারণ বিজ্ঞান (অংশ-১) সঠিক উত্তর: ১. গ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. ঘ, ১১. খ, ১২. ক, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. গ, ১৮. ক, ১৯. ক।