জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বহুনির্বাচনী প্রশ্নোত্তর: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ বিজ্ঞান বিষয়ের সিলেবাসের সকল অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৩। অধ্যায়-২১। কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে?i. Ag ii. Cu iii. Hgনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii২। মৌলের প্রতীক নিচের কোনটি প্রকাশ করে?ক. মৌলের একটি পরমাণু খ. মৌলের একটি অণু গ. মৌলের নামের প্রথম অক্ষর ঘ. মৌলের ল্যাটিন নাম৩। আয়রন (III) কার্বনেটের ঠিক সংকেত কোনটি?ক. Fe3(CO3)2 খ. FeCO3 গ. Ce2(CO3)2 ঘ. Fe2(CO3)3৪। মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে কী বলে?ক. প্রতীক খ. সংকেত গ. যোজনী ঘ. যোজ্যতা৫। CH4 কোনটির সংকেত?ক. ইথেন খ. বিউটেন গ. প্রপেন ঘ. মিথেন৬। আয়রনের যোজনী কত?ক. ২ খ. ১ গ. ৩ ঘ. ২ ও ৩৭। নিচের কোনটি দ্বিযোজী মৌল?ক. ক্লোরিন খ. সোডিয়াম গ. ক্যালসিয়াম ঘ. অ্যালুমিনিয়াম৮। প্রতীক হচ্ছে কোন মৌলের পূর্ণ নামের—।ক. বহুতর রূপ খ. সংক্ষিপ্ত রূপ গ. বহুরূপতা ঘ. একই রূপ৯। সাধারণত মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষরটিকে হরফে লিখে মৌলটির প্রতীক রূপে প্রকাশ করা হয়?ক. ছোট হরফে খ. আরবি হরফে গ. বড় হরফে ঘ. ফারসি হরফে১০। ম্যাগনেসিয়াম কার্বনেটের সঠিক সংকেত কোনটি?ক. Mg(CO3)2 খ. MgCO3 গ. Mg2(CO3) ঘ. Mg(CO3)3১১। নিচের কোনটি খাওয়ার লবণ?ক. KCl খ. NaCl গ. ZnCl2 ঘ. CaCl2১২। কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কোনটি?ক. NaNO3 খ. Na2SO4 গ. Na2CO3 .10H2O ঘ. CaCO3১৩। মৌলের প্রতীক নির্দেশ করে —।ক. ওই মৌলিক একটি অণুকে খ. মৌলের ধর্মকে গ. মৌলের একটি পরমাণুকে ঘ. মৌলের যোজনীকে১৪। এক মৌলের সঙ্গে অন্য মৌলের যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে কী বলা হয়?ক. প্রতীক খ. সংকেত গ. যোজ্যতা ঘ. যৌগমূলক১৫। অনেক সময় বিভিন্ন যৌগিক পদার্থের একই রকম পরমাণু গুচ্ছ দেখা যায়। এই পরমাণু গুচ্ছগুলোকে কী বলে?ক. আয়ন খ. লবণ গ. পরমাণু ঘ. র‌্যাডিক্যাল বা মূলক১৬। যোজ্যতা কী?ক. মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ খ. মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপ গ. রাসায়নিক আসক্তি ঘ. হাইড্রোজেনের সঙ্গে কোনো মৌলের যুক্ত হওয়ার ক্ষমতা১৭। যৌগমূলকগুলোতে যোজনী বিদ্যমান কারণ এগুলো —।i. কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ii. একটি অণুর ন্যায় আচরণ করে iii. একটি পরমাণুর ন্যায় আচরণ করে নিচের কোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৮। ১ অণু অ্যামোনিয়াতে (NH3) কী কী আছে?ক. নাইট্রোজেনের ১টি পরমাণু ও হাইড্রোজেনের ৩টি অণু খ. নাইট্রোজেনের ২টি পরমাণু ও হাইড্রোজেনের ৩টি অণুগ. নাইট্রোজেনের ১টি পরমাণু ও হাইড্রোজেনের ৩টি পরমাণু ঘ. নাইট্রোজেনের ১টি অণু ও হাইড্রোজেনের ৩টি অণু১৯। পানির (H2O) একটি অণু কী নিয়ে গঠিত হয়?ক. হাইড্রোজেনের ১টি পরমাণু ও অক্সিজেনের ২টি পরমাণু খ. হাইড্রোজেনের ১টি অণু ও অক্সিজেনের ১টি অণুগ. হাইড্রোজেনের ২টি পরমাণু ও অক্সিজেনের ১টি পরমাণু ঘ. হাইড্রোজেনের ২টি অণু ও অক্সিজেনের ১টি পরমাণু।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসাধারণ বিজ্ঞান (অংশ-৩) সঠিক উত্তর: ১. ঘ, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. ঘ, ৬. ঘ, ৭. গ, ৮. খ, ৯. গ, ১০. খ, ১১. খ, ১২. গ, ১৩. গ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭.ক, ১৮. গ, ১৯. গ।