জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বহুনির্বাচনী প্রশ্নোত্তর: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ বিজ্ঞান বিষয়ের সিলেবাসের সকল অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৯। অধ্যায়-৪ ১৮। অম্লের ইংরেজি শব্দ কী?ক. লিটমাস খ. ক্ষার গ. ক্ষারক ঘ. এসিড১৯। কোনটিতে জৈব এসিড আছে?ক. শসা খ. টমেটো গ. গাজর ঘ. মুলা২০। দস্তা ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?ক. অক্সিজেন খ. হাইড্রোজেন গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড২১। চুনাপাথরের সঙ্গে HCl মেশালে কী গ্যাস উৎপন্ন হয়?ক. অক্সিজেন খ. হাইড্রোজেন গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড২২। এসিড ও ক্ষারক শনাক্তকরণের জন্য কত রকমের নির্দেশক ব্যবহার করা হয়?ক. এক খ. দুই গ. তিন ঘ. চার২৩। এসিডের বিপরীতধর্মী পদার্থগুলো কী নামে পরিচিত?ক. অম্ল খ. বেস গ. সল্ট ঘ. নির্দেশক২৪। সাধারণত ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইডকে কী বলে?ক. ক্ষার খ. ক্ষারক গ. এসিড ঘ লবণ২৫। নির্দেশকের সংস্পর্শে—।i. এসিড রং বদলায় ii. লবণ রং বদলায় iii. ক্ষারক রং বদলায়নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii২৬। টেবিল সল্ট হিসেবে ব্যবহূত হয় কোনটি?ক. NaCl খ. Na2CO3 গ. NaHCO3 ঘ. ZnSO4২৭। হাইড্রোক্লোরিক এসিডের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন লবণকে কী বলে?ক. সালফেট লবণ খ. ক্লোরাইড লবণগ. নাইট্রেট লবণ ঘ. কার্বনেট লবণ২৮। খাওয়ার সোডা কোনটি?ক. Na2CO3 খ. NaCO2 গ. CuSO4 ঘ. NaHCO3২৯। নিচের কোনটি তুঁতের সংকেত?ক. CuSO4.7H2O খ. CuSO4.5H2Oগ. Na2CO3.10H2O ঘ. Na2CO3.5H2O৩০। জৈব এসিডসমৃদ্ধ হলো—।i. তেঁতুল, লেবু ii. টমেটো, কমলাiii. নাইট্রিক এসিড, সালফিউরিক এসিডনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii৩১। পরীক্ষাগারে ও রসায়নশিল্পে প্রচুর পরিমাণে ব্যবহূত হয় কোনটি?i. হাইড্রোক্লোরিক এসিড ii. কার্বনিক এসিড iii. সালফিউরিক এসিডনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii৩২। কার্বন ডাইঅক্সাইডের ধর্ম হলো—i. নিজে জ্বলে না, অন্যকেও জ্বলতে সাহায্য করে নাii. নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করেiii. চুনের পানিকে ঘোলা করেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৩। সাধারণত বিজ্ঞানাগারে এসিড ও ক্ষারক শনাক্ত করতে ব্যবহার করা হয়—।i. লিটমাস দ্রবণ বা লিটমাস কাগজ ii. ফেনোফথ্যালিন iii. মিথাইল অরেঞ্জনিচের কোনটি সঠিক?ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii৩৪। সালফিউরিক এসিড নিয়ে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে হয় কেন?i. এতে পানি ঢাললে ফুটতে শুরু করেii. এটি তীব্র এসিডiii. জিহ্বায় নিয়ে স্বাদ নিলে জিহ্বায় ক্ষত সৃষ্টি হয়কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii|# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসাধারণ বিজ্ঞান (অংশ-৯) সঠিক উত্তর: ১৮. ঘ ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. খ ৩০. গ ৩১. গ ৩২. গ ৩৩. ঘ ৩৪. ঘ|