আমাজানীয় জলবায়ু অঞ্চলে সারা বছর প্রচণ্ড উত্তাপ ও বৃষ্টিপাত হয় কেন?
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বহুনির্বাচনী প্রশ্নোত্তর: সামাজিক বিজ্ঞান
অংশ-১৪ প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক বিজ্ঞানের পুরো সিলেবাস থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-১৪ অধ্যায়-১১ ১৪। বিভিন্ন নদীবিধৌত সমভূমি নিয়ে দক্ষিণ আমেরিকার সমুদ্র অঞ্চল গঠিত। এর পশ্চিমে আন্দিজ পর্বতমালা অবস্থিত। পূর্বে রয়েছে কী?ক. উত্তর-পশ্চিমাঞ্চলের মালভূমি খ. উত্তর-পূর্বাঞ্চলের মালভূমি গ. পামির মালভূমি ঘ. ব্রাজিলের মালভূমি১৫। দক্ষিণ আমেরিকার আমাজান নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পতিত হয়েছে কোথায়?(i) ভূমধ্যসাগরে (ii) আটলান্টিক মহাসাগরে (iii) প্রশান্ত মহাসাগরেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii১৬। দক্ষিণ আমেরিকার উত্তর ও পূর্বাংশে প্রচুর বৃষ্টিপাত হয় মূলত কিসের প্রভাবে?(i) উত্তর-পূর্ব অয়ন বায়ুর প্রভাবে (ii) দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুর প্রভাবে (iii) পূর্ব-পশ্চিম অয়ন বায়ুর প্রভাবেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭-১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষক মাহফুজুর রহমান তাঁর ছাত্রদের দক্ষিণ আমেরিকার জলবায়ু সম্পর্কে পাঠদান করছেন। জলবায়ুর তারতম্যের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বৃষ্টি হয়। আবার কোথাও বরফ পড়ে। অধিক ঠাণ্ডা এবং অধিক বৃষ্টিপাত জলবায়ুর একটি বড় ধরনের বৈচিত্র্য। ১৭। আমাজানীয় জলবায়ু অঞ্চলে সারা বছর প্রচণ্ড উত্তাপ ও বৃষ্টিপাত হয় কেন?ক. নিরক্ষীয় জলবায়ুবিশিষ্ট বলে খ. ভূমধ্যসাগরীয় জলবায়ুবিশিষ্ট বলে গ. দক্ষিণ অয়ন বায়ুবিশিষ্ট বলে ঘ. পূর্ব অয়ন বায়ুবিশিষ্ট বলে১৮। ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য হলো কী?ক. অধিক ঠান্ডা এবং প্রচুর বৃষ্টিপাত খ. কম ঠান্ডা কম বৃষ্টিপাতগ. অধিক তাপমাত্রা এবং পর্যাপ্ত বৃষ্টিপাত ঘ. কম তাপমাত্রা এবং কম বৃষ্টিপাত১৯। চিলির দক্ষিণ অংশে কোন জলবায়ু বিরাজ করে?ক. শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু খ. ভূমধ্যসাগরীয় জলবায়ু গ. শুষ্ক জলবায়ু ঘ. ক্রান্তীয় জলবায়ু অধ্যায়-১২ ১। বাংলাদেশ ৫০ শতাংশের অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে—ক. চা-শিল্পে খ. পাটশিল্পে গ. সিমেন্টশিল্পে ঘ. পোশাকশিল্পে২। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাগজের কলটি অবস্থিত—ক. খুলনায় খ. শিবগঞ্জে গ. সিলেটে ঘ. পাকশীতে৩। ১৯৪৭ সাল পর্যন্ত বাংলাদেশে সিমেন্ট কারখানা ছিল—ক. মাত্র একটি খ. মাত্র দুটি গ. মাত্র তিনটি ঘ. মাত্র চারটি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান বহু নির্বাচনী (অংশ-১৪) সঠিক উত্তর: অধ্যায়-১১: ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ক।অধ্যায়-১২: ১. ঘ ২. ক ৩. ক।