ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাআমাদের লোকশিল্পসুপ্রিয় শিক্ষার্থী, গতকালের ধারাবাহিকতায় আজ আলোচনা করব ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির প্রশ্নোত্তর নিয়ে। গতকাল প্রকাশিত উদ্দীপকটি তোমরা নিশ্চয় পড়েছে। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: গ) কুটিরশিল্প এ দেশের গ্রামীণ জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে—কথাটি বুঝিয়ে লেখো। ৩প্রশ্ন: ঘ) দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে লোকশিল্পের প্রতি মনোযোগী হওয়া এবং এর সংরক্ষণ ও সম্প্রসারণ অত্যন্ত জরুরি—বিশ্লেষণ করো। ৪উত্তর: গ) আবহমানকাল থেকে এ দেশের গ্রামবাংলার সঙ্গে একনিষ্ঠভাবে জড়িয়ে আছে যে শিল্পটি, তা হলো কুটিরশিল্প। এ শিল্পগুলো মাটি ও মানুষের একান্ত জীবনঘনিষ্ঠ। প্রাচীনকালে শিল্পসৃষ্টির মূল উৎস ছিল গ্রাম। আপন কুটিরে বসে শিল্পী তার আপন মনের মাধুরী মিশিয়ে তিল তিল করে নিজের সৌন্দর্যবোধটুকুর প্রকাশ ঘটাত তার তৈরি শিল্পে। আর শিল্পীর এ শিল্পমনের বিকাশ ঘটানোর প্রধান অনুষঙ্গ হলো গ্রামের নিটোল পরিবেশ ও প্রয়োজনীয় উপাদান সামগ্রী। কুটির শিল্পের সঙ্গে আমাদের লাখ লাখ দরিদ্র জনগণের ভাগ্য জড়িত। কৃষিখাদ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব দ্রব্যসামগ্রী তৈরি হয় গ্রামে। গ্রামের দক্ষ কারিগরেরা নিজ হাতে পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় তৈরি করে এসব সামগ্রী। সেগুলোয় ফুটে ওঠে তাদের রুচি ও শিল্প প্রতিভার পরিচয়। এগুলো শুধু গ্রামের চাহিদাই নয়, বরং এর খ্যাতি ও চাহিদা ছড়িয়ে পড়ে দেশ-দেশান্তরে। ফলে গ্রামের এসব দুঃখপীড়িত মানুষ নিজেদের তৈরি কুটিরশিল্পকে বাজারজাত করে নিজেদের ভাগ্যোন্নয়ন ঘটায়। গ্রামবাংলার অর্থনীতি আজও কুটিরশিল্প নির্ভর। কারণ গ্রামে উৎপাদিত কাঁচামালগুলো সহজলভ্য, তা ছাড়া গ্রামের জলবায়ু, পরিবেশ সবই কুটিরশিল্প তৈরিতে সহায়ক। ধাতুশিল্প, চারুশিল্প, কাঠের কাজ, নকশিকাঁথা, বাঁশ ও বেতজাত শিল্প, মৃিশল্প এ রকম অসংখ্য শিল্পের ছোঁয়ায় আজও গ্রামবাংলা সমৃদ্ধ।পুরুষানুক্রমে গড়ে ওঠা এসব কুটিরশিল্প ব্যাপক প্রসার লাভ করে গ্রামের মানুষের জীবন ও জীবিকার সংস্থান করতে এখনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।উত্তর: ঘ) খ্যাতিমান শিল্পী কামরুল হাসান রচিত লোকজ জীবনের নানা উপাদান সংবলিত গ্রন্থ ‘আমাদের লোককৃষ্টি’ থেকে সংকলিত হয়েছে ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি। বাংলাদেশের লোক ঐতিহ্য এবং লোকশিল্পের প্রতি গভীর মমত্ববোধকে তিনি ফুটিয়ে তুলেছেন প্রবন্ধটিতে।লোকশিল্প হলো এমনই এক শিল্প যেগুলো মানুষ অত্যন্ত সহজ উপায়ে নিজের ঘরে অবস্থান করেই তৈরি করতে পারে। অথচ তার মধ্যে বিরাজ করে অসাধারণ শিল্পগুণ। একসময় আমাদের দেশের নিত্যব্যবহার্য দ্রব্যসামগ্রীর বেশির ভাগই তৈরি হতো ঘরে বসে। দেশীয় উৎপাদিত কাঁচামাল থেকেই মানুষ নিখুঁতভাবে তৈরি করত মনহরণ করা শিল্পমানসম্মত এসব সামগ্রী। নকশিকাঁথা, মৃিশল্প, বাঁশ-বেতের তৈরি নানা জিনিসপত্র। তামা-কাঁসার বাসন, জামদানি শাড়ি, মসলিন, কাঠের কারুকাজ, কাপড়ের তৈরি পুতুল—এসব লোকশিল্পের অন্তর্গত। এগুলো শুধু দেশেই নয়, বিদেশিদের মনেও গভীর আবেদন সৃষ্টি করেছিল। ঐতিহ্যবাহী এই শিল্পটি যন্ত্র-সভ্যতার যুগে অসম প্রতিযোগিতায় তার মর্যাদা হারাতে বসেছে। তা ছাড়া আমাদের পরিবর্তিত রুচিও কুটিরশিল্পের অবনতির অন্যতম কারণ। অথচ এ দেশের এক বিশাল জনগোষ্ঠী আজ বেকারত্বের অভিশাপে জর্জরিত। দেশের এই বৃহত্ বেকার জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে আনতে কুটিরশিল্পের জুড়ি নেই। কুটিরশিল্পের মাধ্যমে একদিকে যেমন বেকার সমস্যার সমাধান করা যায়, অন্যদিকে এটি অর্থনৈতিক স্বয়ম্ভরতার দিকে এগিয়ে যেতেও আমাদের সহায়তা করতে পারে। এ জন্য প্রয়োজন নন্দিত এ শিল্পটির প্রতি দৃষ্টি দেওয়া। কুটিরশিল্পকে রক্ষার এবং এর উত্কর্ষ বিধানের জন্য এ খাতে মূলধন জোগাতে হবে, সরবরাহ করতে হবে পর্যাপ্ত কাঁচামাল। সে জন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও উৎসাহ প্রদান। নিপুণ কারিগর ও শিল্পীকে সম্মাননা, সনদ ও বৃত্তি দিয়ে এ শিল্পটির প্রণোদনা সৃষ্টি করতে হবে। আমাদের রুচি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে মনকে দেশীয় পণ্য অভিমুখী করতে হবে। তা ছাড়া উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে সমবায় পদ্ধতি গড়ে তুললে এ শিল্প আবার নবজীবন লাভ করবে।বৃহত্ শিল্প কর্মসংস্থানের সুযোগকে করে সীমিত। তাই এ দেশের সামাজিক-অর্থনৈতিক বিকাশের স্তর এবং ক্রমবর্ধমান বেকার সমস্যার প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী কুটিরশিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়ন একান্ত জরুরি।