ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাআমাদের লোকশিল্পসুপ্রিয় শিক্ষার্থী, আজ আলোচনা করব ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির প্রশ্নোত্তর নিয়ে। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।এক কালে বাংলার কুটিরশিল্প পৃথিবীতে বিস্ময় সৃষ্টি করেছিল। খ্যাতি অর্জন করেছিল ধাতুশিল্প। বিকাশ ঘটেছিল নকশিকাঁথা শিল্পের, যার ঐতিহ্য এখনো বহমান। এ ছাড়া ছিল চারুশিল্প, কাঠের কাজ, মৃিশল্প ইত্যাদি। সেকালে ঢাকার মসলিন সমাদৃত হয়েছে বাগদাদের খলিফা এবং চীন ও রোমের সম্রাটের কাছে। অথচ বিশ্বনন্দিত এ শিল্পটি আজ ইতিহাসের কিংবদন্তি। এগুলো এখন শুধুই স্মৃতি।প্রশ্ন: ক) বাংলাদেশের কোন লোকশিল্পটি এককালে মোগল বাদশাহের মন কেড়ে নিয়েছিল ১প্রশ্ন: খ) ‘নকশীকাঁথা’ নামটির তাৎপর্য কী? ২প্রশ্ন: গ) কাঁথার প্রতিটি সুচের ফোঁড়ের মধ্যে লুকিয়ে আছে একেকটি পরিবারের কাহিনি, তাদের পরিবেশ, তাদের জীবনগাঁথা—ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ) ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির মধ্যে লেখকের যে অন্তর্নিহিত মনোভাবটুকু ফুটে উঠেছে তার বর্ণনা দাও। ৪উত্তর: ক) ঢাকা জেলার ডেমরা অঞ্চলের তাঁতিদের হাতে এককালে তৈরি হয়েছিল সূক্ষ্ম সুতার তৈরি মসলিন কাপড়। মননশীল কারিগরদের হাতে তৈরি এই মসলিন কাপড়ই তৎকালীন মোগল বাদশাহের মন কেড়ে নিয়েছিল।উত্তর: খ) নকশি অর্থ রংবেরঙের নকশাযুক্ত। আমাদের গ্রামীণ জীবনের লোকজ ঐতিহ্যের মধ্যে একটি অন্যতম নাম ‘নকশিকাঁথা’। নানা রঙের কারুকাজ খচিত এ কাঁথা আজও গ্রামবাংলার মানুষের কাছে এক অতি আদরনীয় বস্তু। যেসব কাঁথার মধ্যে বিচিত্র রঙের সুতার নকশা আঁকা এবং নানা বর্ণের প্রাকৃতিক চিত্র সুতোর কারুকাজে ফুটিয়ে তোলা হয় তাকেই বলে নকশিকাঁথা। দু-তিনটি পুরোনো কাপড় একসঙ্গে গেঁথে, ওপরের কাপড়টাতে বিচিত্র নকশা এঁকে সাজানো হয় সম্পূর্ণ কাঁথাটি। নকশিকাঁথা নামটির সঙ্গে গ্রামবাংলার পল্লিবধূদের জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, হাসি-কান্নার বিচিত্র অনুভূতির প্রকাশ এবং তাদের জীবন কাহিনি জড়িত। পল্লি রমণীদের হূদয়ের বিচিত্র রঙে আঁকা এসব নকশিকাঁথা মনের রঙে একাকার হয়ে কাঁথাটিকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।উত্তর: গ) আলোচ্য কথাটিতে গ্রামবাংলার একটি অন্যতম লোকঐতিহ্য নকশিকাঁথার বিশেষ গুরুত্ব এবং এই কাঁথার সঙ্গে মানুষের হূদয়ের নিবিড় একনিষ্ঠতার কথা ফুটে উঠেছে। নকশিকাঁথা গ্রামীণ জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাধারণত গ্রামের মেয়েদের অবসর যাপনের একটি অন্যতম উপায় হলো কাঁথা সেলাই। বিশেষ করে বর্ষাকাল হলো কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। চারদিকে অরিবাম বর্ষণ। এ সময় গ্রামবাংলার চিত্র থাকে অন্য রকম। মানুষ অনেকটা গৃহবন্দী হয়ে পড়ে। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে, দুপুরের খাওয়া সেরে, পানের বাটা পাশে নিয়ে পা মেলে বসে কাঁথা সেলাই করে। পাড়াপড়শিরাও সুযোগমতো এসে তাদের সঙ্গে গল্প জুড়ে দেয়। বিচিত্র রং আর নকশা আঁকা এসব কাঁথায় আপন মনের মাধুরী মিশিয়ে তারা এগুলোকে আরও প্রাণময় করে তোলে। আপন পরিবেশ থেকেই সাধারণত তারা এ কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পায়। শুধু কতগুলো সূক্ষ্ম সেলাই আর রংবেরঙের নকশার সমষ্টিমাত্র এ কাঁথাগুলো নয়, এর প্রতিটি ফোঁড়ে লুকিয়ে থাকে তাদের সুখ-দুঃখ আর ভালোবাসার কথাচিত্র। কত রমণীর বিরহের দীর্ঘশ্বাস, কত মিলনের সুমধুর রাগিণী, হূদয়ের যত অব্যক্ত কথা সবই তারা নিঁখুতভাবে ফুটিয়ে তুলত কাঁথার লেখনীতে। আজও নকশিকাঁথা গ্রামবাংলার মানুষের কাছে অতি আদরনীয়। অল্প শীতের শিহরিত আমেজে একটা নকশিকাঁথা গায়ে জড়ালে খুঁজে পাওয়া যায় ফেলে আসা যৌবনের আনন্দ-বেদনার স্বপ্নময় দিনগুলো আর প্রিয় সান্নিধ্য। পল্লিকবি জসীমউদ্দীন তাঁর নকশীকাঁথার মাঠ কাব্যে লিখেছিলেন,‘কেউবা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপনখানিতারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি।’নকশিকাঁথা এখনো গ্রামীণ জীবনে, একদিকে যেমন অসংখ্য দুঃখ-বেদনার গোপন দীর্ঘশ্বাস বহন করে, তেমনি তাদের আশা-আকাঙ্ক্ষা, প্রাপ্তি-আনন্দের ইতিহাসেরও সাক্ষ্য বহন করছে। এর আবেদন কখনোই বিনষ্ট হওয়ার নয়। তবুও আধুনিকতার জাঁতাকলে এই জীবনসমষ্টি শিল্পটি আজ কিছুটা হলেও তার জৌলুশ হারিয়েছে।আমাদের প্রত্যেকেরই উচিত, এটিকে আরও প্রাণময় করে তোলা।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল