জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাপ্রার্থনা  সৃজনশীল প্রশ্নপদ্ধতিসুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আলোচনা করব ‘প্রার্থনা’ কবিতার প্রশ্নোত্তর নিয়ে।নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মহান আল্লাহ তাআলা এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। তাঁর অপার মহিমায় আমরা বেঁচে আছি। এ বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু তিনিই পরিচালনা করেন। তাঁর সমগ্র সৃষ্টির মধ্যেই অশেষ মঙ্গল নিহিত। আমরা কৃতজ্ঞচিত্তে সর্বদা তাঁকে স্মরণ করি। তিনিই আমাদের প্রভু।সৃজনশীল প্রশ্ন:ক) ‘বিভো’ শব্দের অর্থ কী?খ) আমরা কৃতজ্ঞচিত্তে সৃষ্টিকর্তাকে স্মরণ করি কেন?গ) সৃষ্টিকর্তার অপার মহিমার স্বরূপ নির্ণয় করো।ঘ) ‘প্রার্থনা’ কবিতার আলোকে কবির মনোভাব বিশ্লেষণ করো।উত্তর: ক) বিভু অর্থ স্রষ্টা। ‘প্রার্থনা’ কবিতায় কবি ‘বিভো’ বলতে সৃষ্টিকর্তাকে পরম ভক্তিভরে সম্বোধন করেছেন। কারণ সৃষ্টিকর্তার অবস্থান সর্বব্যাপী।উত্তর: খ) মহান আল্লাহ তাআলা আমাদের প্রভু। মানুষের প্রতি তাঁর দয়া ও করুণা অসীম। তাঁর অনুকম্পা ছাড়া এক মুহূর্তও পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। এই বিশ্বব্রহ্মাণ্ডের সব বস্তুই মহান আল্লাহ তাআলার অনুগ্রহের দান। প্রতিটি মানুষের হূদয়েই তিনি সমানভাবে অবস্থান করেন। মানুষের ভাল-মন্দ, বিপদ-আপদ, শোক-তাপে তিনিই একমাত্র ভরসা। আমরা তাঁর কাছে নিঃস্ব, অসহায়। আমাদের প্রাণকে বাঁচিয়ে রাখতে তিনি সৃষ্টি করেছেন রহমতের বায়ু, ক্ষুধা নিবারণের জন্য সৃষ্টি করেছেন বিচিত্র ফলমূল, শস্যদানা। প্রকৃতির সমস্ত উপাদানই তিনি সৃষ্টি করেছেন মানুষের অশেষ কল্যাণে। জগতের একমাত্র রক্ষক হলেন আল্লাহ তাআলা। তাই আমাদের পার্থিব জীবনের সমস্ত প্রতিকূলতা থেকে রেহাই পেতে এবং পারলৌকিক জীবনে অনন্ত শান্তি লাভের নিমিত্তে আমরা একমাত্র আল্লাহ তাআলাকেই সর্বদা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। উত্তর: গ. এই বিশ্বব্রহ্মাণ্ডের অপার সৃষ্টির মধ্যেই আমরা অনুভব করি সৃষ্টিকর্তার অস্তিত্ব। বিচিত্র এই জগতের সর্বময় ক্ষমতার অধিকারী তিনি। আমরা তাঁর করুণার দাস। সৃষ্টজগতের সমস্ত সৌন্দর্য, ঐশ্বর্য এবং মানুষের ভোগ্য উপযোগী সবকিছুর মধ্যেই নিহিত আছে আল্লাহ তাআলার অপার মহিমা। সূর্যের সোনালি আলো, চাদের কিরণ, পাহাড়-পর্বত, নদীনালা, আকাশ-সাগর, অরণ্যশোভিত বৃক্ষরাজি— সবকিছুতেই বিরাজ করছে বিশ্ব প্রতিপালকের মহান কীর্তি। বড়ই রহস্যময়, বড়ই অবাক করা তাঁর সৃষ্টিকর্ম। মানুষ হিসেবে আমরা অতি ক্ষুদ্র। অথচ মানুষের নিমিত্তেই তিনি সৃজন করেছেন এত কিছু। এসবের মধ্যে মানুষ একদিকে যেমন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণ খাদ্য ও পানীয় গ্রহণ করে, অন্যদিকে নিজেকে সতেজ ও প্রফুল্ল রেখে জীবনকে উপভোগ করে। সৃষ্টিকর্তার নির্দেশমতোই জগতের সবকিছু পরিচালিত হয়। আমরা শুধু তাঁর অনুগ্রহের দাস। সৃষ্টিকর্তার এই অসীম রহমত ও অনুগ্রহের প্রতি সর্বদা আমাদের বিনীত থাকা উচিত। কারণ বিধাতার দেওয়া সম্পদ ও সৌন্দর্যই আমাদের জীবন ধারণের একমাত্র পাথেয়।উত্তর: ঘ) কবি কায়কোবাদ রচিত অমর সৃষ্টি ‘অশ্রুমালা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ‘প্রার্থনা’ কবিতাটি। কবিতাটিতে মহান সৃষ্টিকর্তার গুণগান প্রকাশিত হয়েছে।মানুষ তার জীবনের সমস্ত দুঃখ-দুর্দশা, শোক-তাপ, সমস্যা-লাঞ্ছনা ইত্যাদি থেকে প্রশান্তি পেতে একমাত্র সৃষ্টিকর্তার কাছেই করুণা ভিক্ষা করে। কারণ তিনিই অন্ধের আলো, বিপদের বন্ধু, অসহায়ের সাথী। কবি হূদয়ের সমস্ত আবেদন জানিয়ে সৃষ্টিকর্তার কাছে শক্তি কামনা করেছেন। মহান স্রষ্টার অনুগ্রহ পাওয়ার অযোগ্য ভেবে অশ্রুজলে সিক্ত হয়ে, পরম ভক্তিভরে কবি সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করেছেন। যেন সৃষ্টিকর্তা তাঁর হূদয়ে শক্তি, সাহস আর ধৈর্য দান করেন। মহান আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো প্রাণীরই বেঁচে থাকা সম্ভব নয়। তাঁর দয়ার দান অফুরন্ত। মানুষ যখন রিক্ত হস্তে একমাত্র তারই সাহায্য কামনা করে। বিশ্ব প্রকৃতির ক্ষুদ্র থেকে বৃহৎ সমস্ত সৃষ্টিই মানুষের কল্যাণে নিয়োজিত। মানুষের সুখে-দুঃখে, আনন্দ-বিষাদে, শয়নে-স্বপনে তিনিই একমাত্র ভরসা। আমরা শুধু তাঁর কাছে একটাই করুণা ভিক্ষা করি, তিনি যেন আমাদের সেই শক্তি ও সাহস জোগান, যার ফলে আমরা জীবন চলার পথে মুহূর্তের জন্যও তাঁকে ভুলে না যাই। হূদয়ের পুঞ্জিভূত শোকানল একমাত্র তাঁকে একাগ্রচিত্তে স্মরণ করলেই নেভানো সম্ভব। কবি আমাদের একান্ত মনে শুধু স্রষ্টার গুণগানেই মগ্ন হতে বলেছেন এবং তিনি নিজেও স্রষ্টার আশ্রয়ে নিজেকে সঁপে দিয়ে হূদয়ে শক্তি ও সাহস কামনা করেছেন।