জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাপ্রার্থনা  সৃজনশীল প্রশ্নপদ্ধতিনিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।মানবজীবন সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-নিরাশার সমন্বয়ে গঠিত। তাই বলে দুঃখ মোচনের জন্য শুধু হতাশ হূদয়ে নিজেকে অসার করে রাখলেই প্রশান্তি আসে না। জীবনের প্রতিটি মুহূর্ত সৃষ্টিকর্তার অপার সৃষ্টির প্রতি কৃতজ্ঞ থেকে একাগ্রচিত্তে তাঁকে স্মরণ করতে হবে। তিনিই আমাদের সমস্ত দুঃখ-দারিদ্র্য, শোক-তাপ থেকে পরিত্রাণ দিতে পারেন। আমাদের উচিত শুধু তাঁরাই শরণাপন্ন হওয়া। প্রশ্ন: ক) ‘প্রার্থনা’ কবিতার শিক্ষণীয় বিষয় কী? প্রশ্ন: খ) কবি বিধাতার কাছে কী সঁপে দিতে চান এবং কেন? প্রশ্ন: গ) মানবজীবনকে শুধু দুঃখ-কষ্টের শৃঙ্খলে ভারাক্রান্ত করে না রেখে কীভাবে তা আনন্দময় করে তোলা যায় বুঝিয়ে লিখো।উত্তর: ক) ‘প্রার্থনা’ কবিতাটিতে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য বোধ এবং নিজেকে কৃতজ্ঞচিত্তে স্রষ্টার কাছে আত্মসমর্পণের কথা বলা হয়েছে। কবিতাটির মধ্যে ধর্মীয় মনোভাব জাগ্রত হয়েছে। উত্তর: খ) ‘প্রার্থনা’ কবিতায় কবি সৃষ্টিকর্তার কাছে হূদয়ের সমস্ত আকুতি প্রকাশ করে শক্তি ও সাহস কামনা করেছেন। বিশ্বস্রষ্টার অপার মহিমায় ভরপুর এই পৃথিবী। প্রাণীকুলের সর্বশ্রেষ্ঠ স্বীকৃতিপ্রাপ্ত মানবজাতির একমাত্র পাথেয় হলো স্রষ্টার দয়া ও অনুকম্পা। কবি মনে করেন, স্রষ্টাকে ভক্তি বা প্রশংসা করার মতো কোনো যোগ্যতাই তাঁর নেই, তাই তো হূদয়ের সবটুকু আবেদন দিয়ে অশ্রুজলে সিক্ত হয়ে তিনি নিজেকে সঁপে দিয়েছেন আল্লাহ তাআলার উদ্দেশে। তিনি জীবনের সমস্ত বিপদ-আপদ, শোক-তাপ, দুঃখ-দারিদ্র্যের মধ্যে তাঁরই সাহায্য কামনা করেন। তাঁর অনুগ্রহ ছাড়া জগতের কেউ বেঁচে থাকতে পারে না। একমাত্র আল্লাহ তাআলার ইংগিতেই বিশ্বের সবকিছু সুচারুরূপে পরিচালিত হচ্ছে। কবি দুঃখের ঘোর অমানিশার রাতে একমাত্র আল্লাহ তাআলাকেই ভরসা মনে করেন। সে জন্যই তিনি আল্লাহ তাআলার দরবারে করজোড়ে নিজেকে সঁপে দিয়েছেন। উত্তর: গ) সমস্যাসংকুল মানবজীবন সুখ-দুঃখ, আশা-নিরাশার দোলাচলে দোলায়িত। এখানে সব সময় নিজেকে দুঃখভারাক্রান্ত করে রাখলে আমরা একদিকে যেমন আল্লাহ তাআলার অপার মহিমা লাভ থেকে বঞ্চিত হব, অন্যদিকে সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলব। তাই জাগতিক সুখের সন্ধানে সর্বদা নিজেকে পরিব্যপ্ত না রেখে, মহান আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টির প্রতি শুকরিয়া আদায় করতে হবে। মানুষ হিসেবে আমাদের মহান দায়িত্ব হলো স্রষ্টার অপরাপর সৃষ্টির প্রতি দয়া ও মমতা প্রদর্শন এবং এতেই আসে প্রশান্তি। স্রষ্টা যেমন সর্বদা মানুষের শান্তি ও কল্যাণে রহমত বর্ষণ করেন, তেমনি মানুষেরও উচিত তাঁর দয়ার দানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করা। মানুষের হূদয় উৎসারিত ভক্তি ও ভালোবাসাই তার অন্তরকে আরও পরিশুদ্ধ করে। আত্মিক প্রশান্তির চেয়ে বড় আর কিছু নেই। আর তা আসতে পারে শুধু নিজেকে বিধাতার কাছে আত্মসমর্পণের মাধ্যমে। জাগতিক ভোগ-বিলাস, লোভ ইত্যাদি থেকে দূরে থেকে মানুষ যখন শুধু স্রষ্টার শরণাপন্ন হয় এবং তাঁকেই সমস্ত সুখ-দুঃখ, আশা-নিরাশার আশ্রয়স্থল মনে করে, তখনই মনে আসে এক ধরনের পরিতৃপ্তি। এটা কোনো বাহ্যিক বস্তু নয়, এটাকে ধারণ করতে হয় অন্তরের অন্তঃস্থলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল