জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা
শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকারূপাইপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ বাংলা বিষয়ের ‘রূপাই’ কবিতার একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।পল্লি-প্রকৃতির সহজ-সুন্দর গ্রাম্য এক চাষির ছেলে বিল্পব। সে রূপ সহজেই অন্যের মনকে আকৃষ্ট করে। নিরাভরণ অথচ নিটোল সৌন্দর্যের অধিকারী বিল্পব যেন তার সর্বাঙ্গে ধারণ করে আছে গ্রামবাংলার সাধারণ সৌন্দর্যকে। কবির কল্পনাশক্তিতে বিল্পবের অনবদ্য রূপটি যেন গ্রাম্য প্রকৃতিরই অনুরূপ।প্রশ্ন: ক. ‘রূপাই’ কবিতাটির উৎস কী?প্রশ্ন: খ. চাষি ছেলের গা-খানি দেখতে কেমন?প্রশ্ন: গ. তোমার দেখা গ্রামবাংলার সঙ্গে রূপাই কবিতায় বর্ণিত গ্রামবাংলার দৃশ্যের সাদৃশ্য বর্ণনা করো।প্রশ্ন: ঘ. ‘রূপাইয়ের অনবদ্য রূপটি যেন গ্রাম্য প্রকৃতিরই অনুরূপ’— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. পল্লিকবি জসীমউদ্দীন রচিত অনবদ্য কাব্যগ্রন্থ নকসী কাঁথার মাঠ থেকে সংকলিত হয়েছে রূপাই কবিতাটি।উত্তর: খ. রূপাই কবিতাটিতে গ্রামের এক চাষির ছেলে রূপাইয়ের রূপকে কবি পল্লিপ্রকৃতির সাধারণ সম্পদের রূপের সঙ্গে তুলনা করেছেন। রূপাইয়ের গায়ের রং কালো। ভ্রমরকৃষ্ণ এই কালো রংই রূপাইকে আরও মোহনীয় করেছে। রূপাইয়ের গায়ের কালো রঙের সঙ্গে মাথার এক গুচ্ছ লম্বা চুলও যেন আরও মানানসই। রূপাইয়ের মুখখানি ও শরীর অত্যন্ত মসৃণ ও কোমল। শ্রাবণ মাসের বৃষ্টিস্নাত তমাল গাছের মতোই রূপাইয়ের গা খানি স্নিগ্ধ। বৃষ্টি যেমন সব কিছু ধুয়ে-মুছে গাছপালা, পত্রপল্লব ও প্রকৃতিকে করে তোলে শ্যামল সবুজ ও মায়াময়, তেমনি রূপাইয়ের শরীরটাও যেন উজ্জ্বল ও চাকচিক্যময়—যা দেখলেই হূদয়ে শিহরণ জাগে।গ্রামবাংলার অনন্য সুন্দর প্রকৃতির মধ্যে কবি রূপাইয়ের অবকাঠামোকে নিখুঁতভাবে চিত্রায়িত করেছেন কবিতার প্রতিটি চরণে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল