সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাভাবসম্প্রসারণ অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ভাবসম্প্রসারণ থেকে আলোচনা করব।অদৃষ্টেরে শুধালেম, চিরদিন পিছেঅমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ‘ফিরে দেখো।’ দেখিলাম থামি,সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।ভাবসম্প্রসারণ: মানুষ বিশ্বাস করে, অন্ধ নিয়তি বা অদৃষ্টই তাকে টেনে নিয়ে যাচ্ছে। মানুষ এও বিশ্বাস করে, দুঃখ-কষ্ট-দারিদ্র্য সব অমোঘ নিয়তির ফলেই ঘটছে, কিন্তু একটু ভেবে দেখলে দেখা যাবে এ ধারণা সত্যি নয়। মানুষের জীবনের মূল নিয়ন্তা হচ্ছে তার কর্ম। অতীতের কর্মই তাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, আর বর্তমানের কর্মের ভিত্তির ওপর দাঁড়িয়েই সে ভবিষ্যৎপানে এগোচ্ছে। এটাই জগতের কর্মচক্র ও জীবনচক্রের গতি। মানুষ অদৃষ্টের ক্রীড়নক, এটা একধরনের দুর্বলচিত্তের সিদ্ধান্ত। আসলে মানুষ নিজেই তার অদৃষ্ট ও ভাগ্যকে তৈরি করে। এটা সম্ভব হয় তার কর্মস্পৃহার মাধ্যমে।নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস,ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে—,কহে, যাহা-কিছু সুখ সকলি ওপারে।ভাবসম্প্রসারণ: নদীর উভয় তীরের সৌন্দর্য প্রায় একই রকম হলেও, নদীর দু’পাড়ে বসবাসকারীদের কাছে তা দু’রকম লাগে। নদীপাড়ে বসবাসকারীদের সুখ-সুবিধা জীবনযাপন প্রায় একই রকমের হলেও এক পারের লোক মনে করে, ওই পারের লোক বেশি ভালো আছে। এরূপভাবে, পৃথিবীতে সবাই মনে করে সে ছাড়া অন্যজন বেশি সুখী। এটা মানুষের একটা সাধারণ প্রবণতা। এটা সৃষ্টির গোড়া থেকে চলে আসছে। আসলে মানুষ নিজের প্রাপ্তির মধ্যে সুখ খুঁজে পায় না, যা সে পায়নি সেটাই অধিকতর সুখকর মনে করে। মানুষ যেটা পায় না, সেটাই বেশি মূল্যবান বা আকর্ষণীয় ও দুর্লভ মনে করে। এ ধরনের ভাবনা মূলত মানুষের দুঃখকে আরও বাড়ায়, তার হতাশাকে আরও গভীর করে। প্রকৃতপক্ষে মানুষ আপন আপন অবস্থানকেই তার সন্তুষ্টি দিয়ে সুন্দর ও সুখকর করে গড়ে তুলতে পারে। দূরের সুখ-কল্পনা, দূরের সুখের লোভ তার মধ্যে একটা অপ্রাপ্তির বঞ্চনা সৃষ্টি করে। তাই এ ধরনের অলীক ভাবনা আমাদের মন থেকে দূর করতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল