শব্দের পরিচয়প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ‘শব্দের পরিচয়’ নিয়ে আলোচনা করব।৪. দেশি শব্দ: আর্যদের এ দেশে আসার আগে থেকে অস্ট্রিক ও দ্রাবিড় গোষ্ঠীর লোকেরা এখানে বাস করত। এদের অস্ট্রিক বা দ্রাবিড় ভাষার যে শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহূত হচ্ছে সেগুলোকে বলা হয় দেশি শব্দ। অস্ট্রিক ভাষা থেকে মুণ্ডা, কোল প্রভৃতি ভাষার সৃষ্টি হয়েছে। বাংলা ভাষায় গৃহীত মুণ্ডা, কোল প্রভৃতি ভাষার শব্দগুলোকে বলা হয় দেশি শব্দ। আবার দ্রাবিড় ভাষা থেকে এসেছে তামিল, তেলেগু ইত্যাদি ভাষা। এসব ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোও দেশি শব্দ।এ রকম বেশ কিছু শব্দ আছে যেগুলোর উৎস বা মূল খুঁজে পাওয়া যায় না। এগুলোকেও দেশি শব্দ বলা হয়। মোট কথা, আর্য-পূর্ব অনার্য ভাষা-গোষ্ঠী থেকে আগত বাংলা শব্দগুলোকেই বলা হয় দেশি শব্দ।উদাহরণ: কোল-কুড়ি, তামিল-পেট, মুণ্ডা-চুলাএরূপ চোঙ্গা, চাং, কুলা, টোপর, ডাব ইত্যাদি দেশি শব্দ।৫. বিদেশি শব্দ: তৎসম, তদ্ভব ও অর্ধতৎসম বাদে যেসব শব্দ অন্যান্য ভাষা থেকে এসেছে সেগুলোকে বলে বিদেশি শব্দ।যেমন: গ্রিক—দাম। আরবি—আল্লাহ, অজু, গোসল, জান্নাত ইত্যাদি।ফারসি—খোদা, পয়গম্বর, বেহেশত, বেগম, বান্দা, তারিখ, দোকান ইত্যাদি। তুর্কি—দারোগা, চাকু, চাকর ইত্যাদি।গুজরাটি-হরতাল, খদ্দর ইত্যাদি। মিয়ানমার (বার্মি)-লুঙ্গি, ফুঙ্গি ইত্যাদি। জাপানি—রিকশা, সাম্পান, চিনা-চা, চিনি।পর্তুগিজ—পাউ (পাউরুটি), আনারস, গির্জা, বালতি ইত্যাদি)।ইংরেজি—চেয়ার, টেবিল, স্কুল, লাইব্রেরি, ফুটবল, ক্রিকেট ইত্যাদি। ফরাসি—ডিপো, রেস্তোরাঁ, কৃপণ ইত্যাদি।সুতরাং দেখা যাচ্ছে উৎস অনুসারে বাংলা শব্দ পাঁচ প্রকার।৬. মিশ্র শব্দ: ভাষা মানুষেরই সৃষ্টি। তাই ভাষাকে মানুষ ব্যবহার করার সময় এর নানা রকম বৈচিত্র্য সৃষ্টি করে, নানা রকম মিশ্রণ ঘটায়। দেখা যায়, একশ্রেণীর শব্দের সঙ্গে আরেক শ্রেণীর শব্দের মিশ্রণ ঘটেছে। দুই শ্রেণীর শব্দের মিশ্রণে গঠিত নতুন শব্দকে মিশ্র শব্দ বলে। যেমন:১. তৎসম ‘রাজা’+ফারসি ‘বাদশা’=রাজা-বাদশা।২. দেশি ‘হাট’+ ফারসি ‘বাজার’=হাটবাজার।৩. ইংরেজি ‘হেড’+তৎসম ‘পণ্ডিত’= হেডপণ্ডিত।৪. ইংরেজি ‘খ্রিষ্ট’+তৎসম ‘অব্দ’=খ্রিষ্টাব্দ।৫. ইংরেজি ‘ডাক্তার’+ফারসি ‘খানা= ডাক্তারখানা।৭. বিকৃত শব্দ: এক ভাষাভাষী গোষ্ঠীর লোকেরা অন্য ভাষা সাধারণত সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। তারা নিজের ভাষার উচ্চারণ রীতিতে রূপান্তরিত করে নেয়। বাংলা ভাষাভাষীদের ক্ষেত্রেও এটা ঘটেছে।তাই বিদেশি ভাষার শব্দ তারা নিজের মতো করে উচ্চারণ করে। এগুলোকে বিকৃত শব্দ বলা যেতে পারে। তবে এ ‘বিকৃতি’ কিন্তু নিন্দার্থে নয়। এ হচ্ছে ঈষৎ পরিবর্তিত উচ্চারণ। উদাহরণ: ১. ইংরেজি-ওপিয়াম (Opium) বাংলা ‘অফিম’ ২. ইংরেজি-স্কুল (School) বাংলা ‘ইস্কুল’ ৩. ইংরেজি-হসপিটাল (Hospital) বাংলা ‘হাসপাতাল’ ৪. পর্তুগিজ-আনানাস-বাংলা ‘আনারস’ পারিভাষিক শব্দ: জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে কোনো বিষয় বা দ্রব্য বোঝাতে কোনো কোনো বিদেশি শব্দ আমরা হুবহু ব্যবহার করি। আবার এর বাংলা প্রতিশব্দ উদ্ভাবন করেও ব্যবহার করি। জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে কোনো বস্তু বা বিষয় বোঝানোর জন্য ব্যবহূত বিদেশি শব্দের জন্য উদ্ভাবিত ও ব্যবহূত বাংলা প্রতিশব্দকে বলা হয় পরিভাষা বা পারিভাষিক শব্দ। যেমন: ১. Electricity- বিদ্যুৎ ২. Radio-বেতার ৩. Training- প্রশিক্ষণ ৪. Oxygen- অম্লযান৫. Geography - ভূগোল ৬. Mathematics - গণিত৭. Manager- ব্যবস্থাপক ৮. Secretary- সচিব।তবে কোল, মুন্ডা, তামিল, সংস্কৃত, গ্রিক, আরবি, ফারসি, ইংরেজি এবং অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত শব্দগুলো বাংলা ভাষার শব্দভান্ডারের অংশ হয়ে গেছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল