খ্যাতির বিড়ম্বনাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘খ্যাতির বিড়ম্বনা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।নিমতলি গ্রামের ফুল মিয়া অশিক্ষিত হলেও বিস্তর টাকা-পয়সার মালিক। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অঢেল অর্থ ছিটিয়ে সে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুবাদে এলাকার যেকোনো অনুষ্ঠানে ফুল মিয়াকে সভাপতি করা হয়। অথচ সেখানে গিয়েই ধরা পড়ে তার অযোগ্যতা। এভাবেই সস্তা খ্যাতির লোভ তাকে পদে পদে বিড়ম্বিত করে।ক. ‘প্রসপেক্টাস’ শব্দটির বাংলা অর্থ লেখো।খ. ‘কাজের কথা অনেকক্ষণ শুনিনি ভাই বল, শুনে কান জুড়োক’—কথাটি কে, কী প্রসঙ্গে, কেন বলেছে?গ. উদ্দীপকের ‘ফুল মিয়া’ এবং খ্যাতির বিড়ম্বনা নাটিকার ‘দুকড়ি বাবু’ দুজনের খ্যাতি লাভের মোহ কতটুকু সাদৃশ্যপূর্ণ, তা ব্যাখ্যা করো।ঘ. সস্তা খ্যাতির লোভ জীবনকে পদে পদে বিড়ম্বিত করে— ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটিকাটি অবলম্বনে কথাটির সত্যাসত্য বিচার করো।উত্তর: ক. ‘প্রসপেক্টাস’ শব্দের অর্থ নিয়মাবলির বিবরণ।উত্তর: খ. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটিকাটির অন্যতম চরিত্র দুকড়ি দত্ত ছিলেন পেশায় উকিল অথচ ভীষণ লোভী ও স্বার্থপর। কাঙালীচরণ নাম্নী জনৈক ব্যক্তি তার কাছে চাঁদার জন্য গেলে দুকড়ি বাবু তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কাঙালীচরণ পত্রিকায় দুকড়ি বাবুর চাঁদা দেওয়ার মিথ্যা খবর প্রকাশ করে। পরদিন বিস্তর লোক এসে দুকড়ি বাবুর কাছে বিভিন্ন অজুহাতে চাঁদার জন্য ধরনা দেয়। প্রত্যেককেই সে রেগেমেগে বিদায় করে দেন। এর পর আসে তার বাল্যবন্ধু হরশংকর বাবু। তাকে দেখে দুকড়ি বেশ আনন্দ অনুভব করে। কারণ, চাঁদাপ্রার্থীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এতক্ষণে সে তার বন্ধুর দর্শন পাওয়াকে মানসিক প্রশান্তির কারণ মনে করে। খুশিতে বিগলিত হয়ে দুকড়ি তার বন্ধু হরশংকরকে বলে ওঠে, বহুক্ষণ সে কাজের কথা শোনেনি। এবার বন্ধুর কাছে নিজের মনঃসৃত কথা শুনে কর্ণ জুড়াবে। প্রকৃতপক্ষে হরশংকরের কাজের কথাটাও ছিল চাঁদা সংক্রান্ত।উত্তর: গ. উদ্দীপকে উল্লিখিত ‘ফুল মিয়া’ এবং খ্যাতির বিড়ম্বনা নাটিকার ‘দুকড়ি দত্ত’ দুজনেরই ছিল খ্যাতি লাভের আকাঙ্ক্ষা। তবে চরিত্র দুটি অনেকটা ভিন্নধর্মী। কারণ, ফুল মিয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার নিমিত্তে বিস্তর টাকা-পয়সা খরচ করেছে। জনগণের রায়কে সে অর্থের বিনিময়ে কিনে নিয়েছে। কারণ, পদটির প্রতি তার প্রবল লোভ ছিল বলেই সে টাকা খরচ করতে পিছ পা হয়নি। তবে অশিক্ষিত হওয়ার কারণে পরবর্তী সময়ে সে নানা জায়গায় নিজের অযোগ্যতা প্রমাণ করে সাধারণের কাছে নাজেহাল হয়েছে। নাটিকাটিতে দুকড়ি দত্তের মধ্যেও খ্যাতি লাভের প্রচণ্ড আকাঙ্ক্ষা দেখা গেছে। তবে এ জন্য সে কোনো টাকা-পয়সা খরচ করতে চায়নি। সে ছিল অতিশয় কৃপণ ও স্বার্থপর। সস্তা খ্যাতি পাওয়াটাকেই সে বড় মনে করত। কাঙালীচরণ নাম্নী জনৈক ব্যক্তি তার কাছে চাঁদা চাইতে এলে, সে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। অথচ খবরের কাগজে দুকড়ির চাঁদা দানের বিষয়টি মিথ্যাভাবে প্রকাশিত হতে দেখেও সে পুলকিত হয়। এমনকি এতে তার ব্যবসা সুন্দর হবে ভেবে সে বেশ আশ্বস্ত হয়। লোকে যখন দুকড়ির দানের বিষয়টি নিয়ে তাকে নানাভাবে প্রশংসা করে তখনো সে আত্মগরিমায় ফেটে পড়ে। এখানে দুকড়িকে একজন কৃপণ, স্বার্থপর, লোভী ও হীনম্মন্য ব্যক্তি হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। বিনা অর্থ ব্যয়ে সে সবার প্রিয়ভাজন হতে চাইত—যা অনুচ্ছেদে উল্লিখিত ফুল মিয়া চরিত্রে প্রকাশ পায়নি। তবে এ কথা বলা যায় যে, দুজনই খ্যাতি লাভের জন্য মরিয়া ছিল, তবে দুজনের পন্থা ছিল ভিন্নতর। এ ক্ষেত্রে দুজনের খ্যাতি পাওয়ার বিষয়টিকে সাদৃশ্যপূর্ণ বলা যায় না।# পরবর্তীঅংশছাপা হবে আগামীকাল