জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুলঅ্যান্ড কলেজ, ঢাকাজোঁকপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘জোঁক’ গল্পটির প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালভাবে পড়বে। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রইস উদ্দীন একজন গরিব চাষি। তিনি পরের জমি চাষ করেন। মাথার ঘাম পায়ে ফেলে, বহু কষ্টে তিনি মাঠে ফসল ফলান। অথচ তাঁর কষ্টার্জিত এই ফসলের বেশির ভাগই কেড়ে নেয় জমিদাররূপী শোষক হানিফ শেখ। আমাদের সমাজে এসব শোষকশ্রেণীর কবলে পড়ে নিয়ত নিষ্পেষিত হচ্ছেন অসংখ্য ভূমিহীন কৃষক। তাঁদের উচিত, সবাই মিলে একত্র হয়ে এসব জুলুমবাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। প্রশ্ন: ক. জোঁক গল্পে ভূমিহীন কৃষক কে?উত্তর: ক. বিশিষ্ট কথাসাহিত্যিক আবু ইসহাক রচিত গল্পগ্রন্থ মহাপতঙ্গ থেকে সংকলিত ‘জোঁক’ গল্পে ভূমিহীন কৃষকের নাম ওসমান।প্রশ্ন: খ. কাকে, কেন জোঁকের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর: খ. জোঁক একটি রক্ত শোষণকারী, কদাকার অমেরুদণ্ডী প্রাণী, যা মানুষের শরীরে লেপ্টে থেকে নিঃশব্দে রক্ত চুষে নেয়। গল্পটিতে এমন একজন রক্তপিপাসু, অত্যাচারী শোষককে জোঁকের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি হলেন জমিদার ওয়াজেদ চৌধুরী।ফসল গ্রামবাংলার কৃষকের কাছে এক অমূল্য সম্পদ। রক্তঝরানো পরিশ্রম থেকে প্রাপ্ত এই ফসল একজন চাষির কাছে বুকের রক্তের সমতুল্য।এই ফসল যারা অন্যায়ভাবে জোর-জুলুম করে কেড়ে নেয়, তাদেরকে রক্তচোষা জোঁকের সঙ্গেই তুলনা করা যায়। জমিদারের ছেলে ইউসুফ এসে যখন বর্গাচাষিদের কাছ থেকে মিথ্যা ঋণের অজুহাত দেখিয়ে সাদা কাগজে টিপসই নিয়েছিল, তখন কেউই তাদের দুরভিসন্ধি বুঝতে পারেননি। পরে কাগজটিতে ইচ্ছেমতো কথা সাজিয়ে তারা ফসলের বেশির ভাগ দাবি করে। নিরীহ কৃষকদের ওপর এই জালিয়াতি রক্তাপিপাসু জোঁকের আচরণের থেকেও ভয়ংকর। আর তাই তো পানিতে বাসকারী জোঁকের রক্ত চুষে খাওয়া আর মানুষরূপী জোঁকের সমাজের দরিদ্র মানুষের প্রতি সামন্তবাদী শোষণের মধ্যে লেখক এক অদ্ভুত মিল লক্ষ করেছেন। এ কারণেই এসব শোষকশ্রেণীকে জোঁকের সঙ্গে তুলনা করা হয়েছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল