জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকানওল কিশোরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘নওল কিশোর’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব।প্রশ্ন: গ) ‘নওল কিশোর’ কবিতা ও গতকাল প্রকাশিত উদ্দীপকের আলোকে তোমার কিশোর মনের অভিপ্রায়টুকু উপস্থাপন করো।প্রশ্ন: ঘ) ‘নওল কিশোর’ কবিতাটির মর্মার্থ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: গ) নবীন কিশোররা তারুণ্যের প্রতীক। তাদের প্রতিটি কর্মকাণ্ডই কল্যাণমুখী। তাই একজন কিশোর হিসেবে উদ্দীপকের মুকুলের মত আমারও মনে আছে দৃঢ় প্রত্যয় আর বুকে আছে অগাধ সাহস। আমি মনে করি, এ পৃথিবীটাকে সুন্দর করে সাজানোর জন্য সবাইকে একত্রিত হতে হবে। নিজেদের জ্ঞানের আলো দিয়ে সব অন্ধকার দূর করতে হবে। প্রবীণদের পুরোনো চিন্তাধারাকে বদলে দিতে হবে। কারণ, নবীন কিশোরদের ওপরই নির্ভর করছে ভবিষ্যতের শান্তি ও সমৃদ্ধি। তাই ভবিষ্যতের সেই উজ্জ্বল স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে কিশোরদের বাস্তবতার সঙ্গে সংগ্রাম করতে হবে। কোনো অন্যায় ও অবিচার দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত করে নবীনদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে না পারলে পৃথিবীকে বাসযোগ্যরূপে গড়ে তোলা যাবে না। সব হিংসা-দ্বেষের ঊর্ধ্বে থেকে এমন এক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সবাই সমমর্যাদার অধিকারী হবে। কিশোরদের পবিত্র দৃষ্টি ও প্রাণচাঞ্চল্য অন্যদের প্রফুল্ল রাখবে। তাই কিশোরদের আপন ভুবনকে সাধনা আর নিরলস পরিশ্রম দিয়ে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। আমার কিশোর মনের এই প্রত্যাশাটুকু আমি সবার মনে ছড়িয়ে দিতে চাই।উত্তর: ঘ) নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামাল রচিত নওল কিশোরের দরবারে গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ‘নওলকিশোর’ কবিতাটি। একটি সুস্থ, সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে কবি এখানে নীবনদের আহ্বান জানিয়েছেন। এটি একটি উদ্দীপনামূলক কবিতা। উপরিউক্ত উদ্দীপকেও মুকুল নামের একজন কিশোরের স্বপ্ন এবং তা বাস্তবায়নের প্রত্যয়ের কথা বলা হয়েছে।অসংখ্য পঙ্কিলতায় আচ্ছন্ন আজকের পৃথিবী। এখানে বিরাজ করছে কলহ-বিবাদ, হিংসা-অন্যায় আর পরিতাপ। জীর্ণ পৃথিবীকে নবরূপে সাজিয়ে তোলার জন্য প্রয়োজন উত্তাপ, উদ্দীপনা আর উদ্যম। এ সবই আছে নতুন যুগের তরুণদের। তারাই পারে এ ঘুণে ধরা সমাজকে নতুন করে উদ্বুদ্ধ করতে, গড়তে পারে একটি স্বপ্নীল পৃথিবী। যে পৃথিবীতে থাকবে না কোনো ক্ষুধা, দারিদ্র্য, অন্যায়-অত্যাচার। নবীনরা হলো নির্ভরতার আধার। তাদের বিশ্বাস করা যায়। সংগত কারণেই কবির উদাত্ত আহ্বান নবীনদের প্রতি—তারা যেন এ বিশ্বকে স্বর্গীয় সুধা দান করে। কবি আরও বলেছেন, নবীনরা তাদের হাসি দিয়ে জগৎকে বিকশিত করবে, ব্যথিত, ক্লিষ্ট, মানব সমাজকে তারা প্রশান্তির শীতল পরশ বুলিয়ে দেবে। তরুণদের আছে অপরিমেয় প্রাণশক্তি। তারাই পারে জাতিকে সঠিক পথের দিকনির্দেশনা দিতে। তরুণদের কবি আত্মপ্রত্যয়ী ও দৃঢ়মনোভাবসম্পন্ন হতে বলেছেন। বিধাতার আশীর্বাদপুষ্ট হয়ে নবীনরা এগিয়ে যাবে নিত্যনতুন সৃষ্টিশীল কাজে। তাদের জ্ঞানের বিশাল সমুদ্রে অবগাহন করে আরও সৃজনশীল হতে হবে। কবি আন্তরিকভাবে আশা প্রকাশ করেন, নবীন কিশোররা যেন সব বিষয়ে দক্ষ হয়ে জাতিকে একটি সুন্দর দিকনির্দেশনা দিতে পারে।