জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ও গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকামহত্বের শক্তিপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আলোচনা করব, ‘মহত্ত্ব্বের শক্তি’ প্রবন্ধটির প্রশ্নোত্তর নিয়ে। উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মহৎ ব্যক্তিদের হূদয় থাকে মানবিক গুণাবলিতে পরিপূর্ণ। সহজেই তাঁরা মানুষের প্রিয়ভাজন হয়। অন্যের অঢেল বিত্তবৈভব কিংবা সম্মান-প্রতিপত্তি দেখে তাঁরা মোটেও লালায়িত হয় না, অথচ জগতে যারা খ্যাতির মোহে আবিষ্ট হয়ে অন্যের প্রতি হিংসাত্মক আচরণ করে, নিজের স্বার্থ উদ্ধারের জন্য যেকোনো জঘন্য পাপাচারে লিপ্ত হয়, তারা কখনো মানুষের শ্রদ্ধাভাজন হতে পারে না। প্রেম, করুণা, সহনশীলতা, দয়া ও ভালোবাসার শক্তি নিষ্ঠূর তরবারির চেয়ে অনেক বেশি শক্তিশালী। প্রশ্ন: ক) কোন প্রবন্ধটি পাঠ করলে নৈতিকতা বিষয়ে সচেতনতার অধিকারী হবে? প্রশ্ন: খ) হাতেম কে? তাঁর পরিচয় দাও। প্রশ্ন: গ) ‘প্রেম, করুণা, সহনশীলতা, দয়া ও ভালোবাসার শক্তি নিষ্ঠুর তরবারির চেয়ে অনেক বেশি শক্তিশালী।’ কথাটি ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ) উদ্দীপকের আলোকে প্রবন্ধটিতে উল্লিখিত দুজন ব্যক্তির চরিত্রের তুলনামূলক আলোচনা করো। উত্তর: ক) মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী রচিত প্রখ্যাত গ্রন্থ ধর্মের কথা থেকে সংকলিত ‘মহত্ত্বের শক্তি’ প্রবন্ধটি পাঠ করলে নৈতিকতা বিষয়ে সচেতনতার অধিকারী হওয়া যাবে।উত্তর: খ) তৎকালে আরবের ইয়েমেন প্রদেশে একজন অত্যন্ত সহজ-সরল, সাধারণ ব্যক্তি ছিলেন, যাঁর ধনসম্পদ বলতে কিছুই ছিল না অথচ জ্ঞানের প্রতিভায় তিনি ছিলেন অনন্যসাধারণ। সেই মহানুভব ব্যক্তিটিই হলেন হাতেম তায়ী।হাতেম ছিলেন সুদর্শন, সুপুরুষ। জ্ঞান প্রতিভায় তিনি ছিলেন অনন্য। তাঁর কথায় মানুষের হূদয় বিগলিত হতো। পরকে আপন করার এক অসম্ভব ক্ষমতা ছিল হাতেমের। অনন্যসুলভ, অযাচিত আচরণ দ্বারা তিনি শত্রু-মিত্র সবার মনই জয় করতে পারতেন। নিরাভরণ, নিরহংকার গুণের এ ব্যক্তিটির মহত্ত্ব্বের পরিচয় ফুটে উঠেছে প্রবন্ধটির মধ্যে। স্বীয় বদান্যতা, আতিথেয়তা, উদারতার বলে তিনি আপন শত্রু, ইয়েমেন অধিপতির পাঠানো ঘাতকের কোপানল থেকে নিজেকে রক্ষা করেছেন। ঘাতক তাঁকে হত্যা করার পরিবর্তে তাঁর প্রতি বশ্যতা স্বীকার করে ফিরে এসেছে রাজদরবারে। এখানেই হাতেমের মহত্ত্ব শক্তির সবচেয়ে বড় পরিচয়টা ফুটে উঠেছে।উত্তর: গ) পৃথিবীতে যুগে যুগে মানুষে মানুষে বিভেদ, হিংসা, ক্ষমতার লোভ—এসব থেকে সংঘটিত হয় বিভিন্ন অপকর্ম। চতুর্দিকে বিরাজ করে বৈরী পরিবেশ। একে অন্যের প্রতি হারিয়ে ফেলে সাধারণ মমত্ববোধটুকু। এর ফলে বেড়ে যায় খুন, হত্যা, হামলা, মারামারি, রাহাজানি ইত্যাদি। অথচ সুন্দর এ পৃথিবীকে বাসযোগ্য করে তোলার একমাত্র হাতিয়ার হলো পরস্পরের প্রতি দয়া, মায়া, ভালোবাসা, সহনশীলতা, উদারতা ইত্যাদি প্রদর্শন করা। মানুষের হূদয় জয় করতে হলে প্রয়োজন মহৎ হূদয়ের। তরবারি দিয়ে শত্রুকে আঘাত করা যায়, তার ক্ষমতাকে হরণ করা যায় কিন্তু তার মন জয় করা যায় না। যুদ্ধবিগ্রহ, রক্তপাত ঘটিয়ে কেউ অন্যায়ভাবে ক্ষমতা দখল করলে সে কখনো প্রজাদের প্রিয়ভাজন হতে পারে না। ফলে বেশি দিন টিকে থাকে না। অঢেল টাকা-পয়সার বিনিময়ে সুনাম আর খ্যাতি অর্জন করতে চাইলে তা হবে অত্যন্ত বোকামির পরিচয় বরং সাধারণ মানুষের প্রতি সদয় থেকে তাদের সুখ-দুঃখ সুবিধা-অসুবিধার দিকে লক্ষ্য রেখে প্রকৃত অর্থে কেউ যদি তাদের সেবায় নিজের রাজক্ষমতাকে উৎসর্গ করে, তাহলেই চিরদিন সে সাধারণ মানুষের কাছে প্রকৃত রাজার সম্মানটুকু ধরে রাখতে পারবে। যেকোনো দুর্দিনে সাধারণ প্রজারা তার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল