জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ও সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপাইপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘রূপাই’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।এই গাঁয়ের এক চাষীর মেয়ে নামটি তাহার সোনা, সাজু বলেই ডাকে সবে, নাম নিতে যে গোনা।যে ফুল ফোটে সোনের খেতে, ফোটে কদমগাছে, সকল ফুলের ঝলমল গা ভরি তার নাচে।কচি কচি হাত পা সাজুর, সোনায় সোনার খেলা,তুলসীতলায় প্রদীপ যেন জ্বলছে সাঁঝের বেলা।রামধনুকে না দেখিলে কি-ই বা ছিল ক্ষোভ।পাটের বনের বউ-টুবানী। নাইকো দেখার লোভ।প্রশ্ন: ক. ‘বাদলা ধোয়া মেঘ’ অর্থ কী? প্রশ্ন: খ. চাষীর ছেলে রূপাইয়ের গাখানি দেখতে কেমন? প্রশ্ন: গ. উদ্দীপকের লাইনগুলোতে সাজুর যে রূপবৈচিত্র্য ফুটে উঠেছে, তার সঙ্গে রূপাইয়ের রূপের সামঞ্জস্য কতটুকু, তা বুঝিয়ে লেখো।প্রশ্ন: ঘ. ‘রূপাই’ কবিতায় রূপাইয়ের রূপ বর্ণনা করতে গিয়ে কবি পল্লি প্রকৃতির যে চিত্র তুলে ধরেছেন, উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘বাদলা ধোয়া মেঘ’ বলতে বোঝানো হয়েছে—যে মেঘে বৃষ্টি হয়ে গেছে।উত্তর: খ. পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ থেকে সংকলিত ‘রূপাই’ কবিতাটির মধে কবি রূপাইয়ের রূপককে প্রকৃতির নানা আদলে উপস্থাপন করেছেন। রূপাইয়ের গায়ের রং কালো হলেও তা অত্যন্ত মোহনীয়। রূপাইয়ের মুখ ও সারা শরীর মসৃণ এবং কোমল। শ্রাবণ মাসের বৃষ্টিস্নাত তমালগাছের মতোই তার গাখানি স্নিগ্ধ ও সৌষ্ঠবময়। বৃষ্টি যেমন সবকিছু ধুয়ে-মুছে গাছপালা, পত্রপল্লব ও প্রকৃতিকে করে তোলে সবুজ ও মায়াময়, তেমনি রূপাইয়ের শরীরটাও উজ্জ্বল ও চাকচিক্যময়। তার শান্ত-স্নিগ্ধ দৈহিক সৌন্দর্য সহজেই মানুষের মনকে আকৃষ্ট করে।উত্তর: গ. উদ্দীপকের লাইনগুলোর মধ্যমণি ‘সাজু’ ও জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ-এর এক অনবদ্য চরিত্র। তাই সাজুর রূপের মাঝেও ফুটে উঠেছে গ্রামবাংলার শাশ্বত রূপটি। সাজুর গায়ের রং সোনার মতো সোনালি। কদমফুলের পাপড়ির মতো ঝলমলে তার রূপের বাহার। সাজুর ‘হাত দুটিও কচি এবং কোমলতার মতো, যা রূপাইয়ের বাহু দুইখানির সঙ্গে মিলে যায়। সন্ধ্যাবেলায় হিন্দুদের অত্যন্ত পবিত্র একটা কাজ হলো তুলসীতলায় সন্ধ্যাপ্রদীপ জ্বালিয়ে ভগবানের কৃপা লাভ করা। কবি এই পবিত্র সন্ধ্যাপ্রদীপের শিখাটুকু উপস্থাপন করেছেন সাজুর অবয়বে। রূপাইয়ের মতো সাজুর রূপেও ফুটে উঠেছে রংধনুর সাতরঙের আবিরছটা। এখানে গ্রাম্যপ্রকৃতির সহজসরল রূপটি সাজুর রূপ এবং বৈশিষ্ট্যের মাঝে প্রতিভাত হয়েছে।পল্লির চাষিকুলের প্রতিনিধি রূপাইয়ের ভ্রমরকৃষ্ণ গায়ের রং সবাইকে মুগ্ধ করেছে। কাঁচা ধানের কচি পাতার মতো স্নিগ্ধ ও মায়াবী রূপাইয়ের মুখখানি। সদ্য বেড়ে ওঠা লাউয়ের ডগার মতো রূপাইয়ের বাহু দুইখানি কোমল ও মসৃণ। বৃষ্টিস্নাত তমালগাছের মতো নির্মল আর প্রাণবন্ত তার দেহের জৌলুস। রূপাইয়ের চোখের তারায় শোভা পায় কাজলকালো প্রকৃতির রূপসুষমা। সোনা-রূপার চাকচিক্য রূপাইয়ের রূপের কাছে তুচ্ছ। তার রূপ যেন পল্লি বাংলারই এক অনন্ত রূপের প্রতিকৃতি। এখানে উদ্ধৃত চরণগুলোর মধ্যে সাজুর যে রূপবৈচিত্র্য ফুটে উঠেছে, তার সঙ্গে রূপাইয়ের রূপের সামঞ্জস্য করলে দেখা যায়, দুজনকেই কবি পল্লি প্রকৃতির রূপের পসারে সাজিয়ে পল্লির বাস্তব প্রতিচ্ছবিগুলো আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল